| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলার লাঠিয়াল বাংলা একাডেমির ঝাড়ুদার বলতে পারেন।।
হ্যা শিরোনাম দেখে হয়তো ভাবছেন আমি কিছু জানতে চাচ্ছি ! আসলেই আমি জানতে চাই !
মনে আছে ? ২০১০ এর শেয়ার বাজার ?>>>>>>>> দেশের অল্প আয়ের মানুষগুলো তাদের ঘটি বাটি বেচে চলে এসেছিলো এই শেয়ার বাজারে ! আর তাদের শেয়ার বাজারে আসার জন্য আহবান করা হয়েছিলো বিভিন্য ভাবে, রোড শো হয়েছে , টিভিতে টক শো হয়েছে , বাজারকে তুলে দেয়া হয়েছে আকাশে ! মার্চেন্ট ব্যাংক গুলো তাদের লিমিট অতিক্রম করে লোন দিচ্ছিলো ১:১ এর জায়গায় দেয়া হয়েছিলো ১:৫ , দেখার কেউ ছিলো না ! হ্যা দেখার কেউ ছিলো না , হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক মার্চেন্ট ব্যাংক এর লোন সুবিধা বন্ধ করে দিলো !
একটা গাড়ি ১০০ কিলোমিটার গতীতে চললে সেটাকে হঠাৎ করে ব্রেক করলে যা হয় শেয়ার বাজারের সেই অবস্থা হলো , হঠাৎ করে লোন সুবিধা বন্ধ করে দেয়ায় , মার্কেট ফল করলো , শেয়ার এর দাম কমে আসতে শুরু করলো ! মানুষ নিস্ব হয়ে গেলো ! নিশ্বেস হয়ে যাওয়া মানুষ কিরতে পারে ? একের পর এক শেয়ার ব্যাবসায়ী সুইসাইড করতে লাগলো ! ঠিক তখন আমাদের অর্থনৈতিক অভিভাবক ঘোষনা করলেন , এরা সবাই ফটকাবাজ ! শেয়ার ব্যাবসায়ীরা সবাই নাকি ফটকাবাজ ! শুধু এই নয়, উনার একের পর এক বক্তব্য শেয়ার বাজারকে অস্থির করে তুলছিলো , এবং উনি এও বলেছিলেন আমি শেয়ার ব্যাবসা বুঝি না ! এবং এও বলেছিলেন শেয়ার বাজার নিয়া কথা বললে মার্কেট নাকি কমে যায় আমি এ নিয়ে কথা বলবো না ! বর্তমানে প্রতিটি শেয়ারের দাম কোথায় গিয়ে ঠেকেছে সবাই জানি আমরা ! আমরা সবাই এও জানি ১৯৯৬ সালে এই শেয়ার বাজারে এভাবেই ধ্বস নেমেছিলো এবং কারা সেটা সাথে জরীত ছিলো ! আর আজ শেয়ার বাজার ধংসের পিছনে কারা জরীত ?
আমি জানতে চাই , আমাদের দেশের অভিভাবক কি পদক্ষেপ গ্রহন করেছিলেন ? কেন সেইসব দোষি ব্যাক্তিদের শাস্তি হচ্ছে না ? কেন সেই অর্থনৈতিক অভিভাবক এর বক্তব্যর ব্যাখ্যা চাওয়া হচ্ছে না ? কেন সেই সময়ের অর্থনৈতিক উপদেষ্টার একের পর এক বক্তব্য প্রদানের কারনে শেয়ার বাজার অস্থির হয়ে যাওয়ার ব্যাখ্যা চাওয়া হচ্ছে না ? মাননীয়া আপনি আমাদের অভিভাবক , অতএব আপনি যদি কোন পদক্ষেপ নিতে কার্পন্য করেন তবে আমরা কার ভড়ষায় থাকবো ? কেন শুধু মাত্র আপনার সরকার এর আমলেই শেয়ার বাজারে ধ্বস নামে ? বলতে পারেন ?
২|
১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৭
দূর আকাশের নীল তারা বলেছেন: রমনা বটমুলে বোমা হামলার ১৪বছর পরও কেন বিচার হল না, আমাদের দেশের অভিভাবকরা কি পদক্ষেপ গ্রহন করেছিলেন?
ভাই আমারও জানতে ইচ্ছা করল, তাই বললাম।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সঠিক বলেছেন। তদন্ত রিপোর্টে প্রমানিত কোন ব্যক্তিবর্গকে এখন পর্যন্ত শাস্তির আওতায় আনা হলো না। আমি জানি সামনে যেই ক্ষমতায় আসুক তাদের কিছুই হবে না। সবাই কম বেশী ভাগিদার। আফসোস, আমাদের জনগনের ব্যথার, কষ্টের ভাগিদার কেউ নেই।