| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একা একা খোলা মাঠে হাটছি । হেডফোনে লো ভলিউমে ক্লাসিকাল বাজছে । পাতলা টিশার্ট আর থ্রী কোয়ার্টার পড়নে ।
পায়ে স্যান্ডেল ।
প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে ।
তবু আলো আধারিতে আমি হাটছি ।
বাসায় ফিরতে মন চাইছেনা ।
নিজেকে কেমন হিমু হিমু মনে হচ্ছে ।
কিন্তু হিমুর সাথে তো আমার কোন মিল নেই ।
না আছে হলুদ পান্জাবী না আছে খালি পা ।
আর ফোন তো হিমুর কখনোই ছিলনা । তবে হ্যা আমার পরিবেশের সাথে হিমুর পরিবেশের অনেক মিল আছে ।
খোলা মাঠ ।
প্রচুর বাতাস ।
সামনে ছোটখাট একটা দিঘী ।
ছোট ছোট কয়েকটা ঢেউ আছড়ে পড়ছে দিঘীর পাড়ে ।
দূরে দেখা যাচ্ছে গ্রামের কয়েকটা সাঁঝ বাতি ।
নিস্তব্ধ এক পরিবেশ ।
মাথার উপরে বিশাল একটা আকাশ ।
অর্ধগোলাকার চাদের পাশে মিটিমিটি জ্বলতে থাকা কয়েকটা তারা ।
আছে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ।
আর আছে অন্যরকম এক ভালোলাগা ।
©somewhere in net ltd.