নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: মাশকুরুল আলম(বাপ্পী)

বাপ্পী২০১১

খুবই সাধারন একজন মানুষ।

বাপ্পী২০১১ › বিস্তারিত পোস্টঃ

আমি এবং আমার বন্ধুরা

২০ শে মে, ২০১৩ রাত ১২:৪৯



আমি একজন অতি সাধারন ছেলে যারে বলে যা বলে তাই শুনি টাইপের আর কি।ধরুন কেউ বললো চল দোস্ত একটু নীলক্ষেত থেকে ঘুরে আসি বললাম চল্ যাই। কেউ বললো বাপ্পী চলো রামপুরা থেকে ঘুরে আসি গার্লফেন্ডের মোবাইল ঠিক করতে হবে। বললাম চলো যাই। আমার মত এরকম সাধারন মানুষের কিছু অসাধারন বন্ধু আছে যাদের কথা আমি ভাবি যে সত্যিই বহুত ভাগ্যি করে এরকম বন্ধু পাওয়া যায়। এক বড় ভাই কিছুদিন আগে হাকিম চত্তরে বসে বলছিলেন যে বিশ্ববিদ্যালয় জীবনে যেসব বন্ধু বান্ধব পাওয়া যায় তারা নাকি আসল বন্ধু বাণ্ধব নয়। কলেজ বা স্কুল জীবনেই আসল বন্ধু পাওয়া যায়। কিন্তু মজার বিষয় হলো আমার জীবনের সেরা বন্ধুরাই আমার বিশ্ববিদ্যালয় জীবনের পাওয়া। যেমন ধরুন মোহসিন, আকরাম, জুয়েল, তন্ময়, সজীব, আরিফ এরকম কিছু আর কি তবে বেশী নয়।আমাদের একটা মজার গ্রুপ আছে গ্রুপটা যেমন মজার তেমনি নামটাও মজার জুলহাস।এই গ্রুপের সবাই আমরা একসাথে আড্ডা দেই বেড়াতে যাই। এই গ্রুপের সবার মধ্যে এক অদ্ভুত মিল আছে সেটা হলো আমাদের সবাই প্রেমে মত্ত। যাও বা দু একজন বাকী ছিল তারাও বা বিশ্ববিদ্যালয়ের শেষ জীবনে প্রেম শুরু করলো। আর একটা জিনিস সেটা হলো যে কোন বিষয়ে আমাদের সবার মধ্যে হয় ত মতবিরোধ হতে পারে কিন্তু দিন শেষে সবাই আমরা বন্ধু।শিক্ষা জীবনের শেষ দিকে এসে খুব আফসোস হচ্ছে আরও যদি কিছু দিন একসাথে থাকতে পারতাম।কিছুদিন পর হয় ত সবাই সবাই যার কর্মজীবনে প্রবেশ করবে। কিন্তু কি আর করার এটাই জীবন এটাই কঠিন বাস্তবতা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৩ রাত ১:০১

রাজীব নুর বলেছেন: বাহ ! আর আমার বন্ধু গুলো সব বদমাশ। সব বন্ধু বাদ দিয়ে দিয়েছি- এখন একাই থাকি। বেশ ভালোই আছি।

২০ শে মে, ২০১৩ রাত ২:২৮

বাপ্পী২০১১ বলেছেন: মন খারাপের কিছুই নেই কেননা মানুষের জীবনে কখন সত্যিকারের বন্ধু আসে সেটা বলা সত্যিই কঠিন।আমি একজন নতুন লেখক মন্তব্যের জন্য সতিই ধন্যবাদ।

২| ২০ শে মে, ২০১৩ রাত ১:১৭

হাসান মাহবুব বলেছেন: বন্ধুদের সাথে সেই সময়টা মিস করি খুব।

২০ শে মে, ২০১৩ রাত ২:২৯

বাপ্পী২০১১ বলেছেন: সত্যিই এক অন্যরকম অনুভূতি তাই না!!!

৩| ২০ শে মে, ২০১৩ রাত ১:১৯

বোকামন বলেছেন:
হ্যা ভাই, এটাই কঠিন বাস্তবতা ....

২০ শে মে, ২০১৩ রাত ২:৩১

বাপ্পী২০১১ বলেছেন: ঠিক ভাই সেই কঠিন বাস্তবতার মাঝেও একটু সান্ত্বনা আছে যে আমাদের এরকম বন্ধুরা আছে।ধন্যবাদ ব্রাডার।

৪| ২০ শে মে, ২০১৩ রাত ১:৫৫

গোবর গণেশ বলেছেন: আপনাদের বন্ধুত্ব টিকে থাক চিরদিন।
আপনার মতো আমার বন্ধুরাও বেশ ভালো। ১৯৯৯ থেকে শুরু করে আজ অবধি আমাদের বন্ধুত্ব সুন্দরভাবেই টিকে আছে। যদিও সবাই কর্মব্যস্ত। বছরেও সবার সাথে একত্রিত হওয়া যায়না।

৫| ২০ শে মে, ২০১৩ রাত ২:৩৩

বাপ্পী২০১১ বলেছেন: আপনাদের বন্ধুত্বে কথা শুনে আমার কিন্তু হিংসে হচ্ছে!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.