| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে
আধারের সমুদ্রে জেগে উঠে যে
বিচ্ছিন্ন একটি দ্বীপ
মেয়েটির ঠোঁটে গাঢ় লিপস্টিক
কপালে বিশাল টিপ।
নারীর দেহের ঘ্রান নিতে
পুরুষেরা নিশাচর
লোভের নোংরা প্লাবনে ভাসে
বিশ্ব চরাচর।
শিকার কখন ও আশা করে না
শিকারি দেখুক তারে
প্রকৃ্তির এই অমোঘ বিধান
এই খানেই শুধু হারে।
শিকার হবার আশাই সে
নিরন্তর চেয়ে থাকে
অস্তিত্বে্র দায়ে বিক্রি করে যে
সাধের দেহটাকে।
সারা রাত ধরে নিজেকে বেচার
হাজার কষ্ট নিয়ে
ফিরে যাবে সে মহাকাল কে কিছু
নোংরা স্মৃতি দিয়ে।
মেয়েটার জীবন ঘুরপাক খায়
একই বৃত্তের মাঝে
বরাবরের মত রাতের পুরুষ
দিনে সাধু সাজে।
আড়ালকে বড় ভালবাসি মোরা
আড়ালেই সব করি
রাতের আধারের আড়ালে তাই
হিংস্র হয়ে পড়ি।
শিকার হলেই নষ্টা হয় সে
আন্ধ সমাজের মতে
বহু যুগ ধরে ঘুমন্ত বিচারক
বিবেকের আদালতে।
©somewhere in net ltd.