| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ বন্ধ করার জন্য চট্টোগ্রাম থেকে ঢাকা আসবেন। ভালো কথা। খুবই ভালো কথা। কিন্তু আপনারা কেন বাংলাদেশে মাদক বিরধী আন্দোলন করছেন না? ইসলামে তো মদের ফোঁটাও হারাম।
= নানা, তা কি করে হয় ? মদ তো মাঝে মাঝে আমাদেরও লাগে!
আপনারা কেন দেশের পতিতালয় বন্ধ করতে বলছেন না? কেন বলছে না সব পতিতাদের পুনর্বাসনের দায়ত্ব আপনারা নেবেন? ইসলামে অবৈধ যৌনাচারের কোন স্থান নেই। যে সব মেয়ে পেটের দায়ে আজ পতিতা আপনারা কেন সেই সব মেয়েদের ইজ্জতের হেফাজত করার জন্য এগিয়ে আসছেন না?
= নানা পতিতালল বন্ধ করি কেমনে? যাই তো মাঝে মইধ্যে!
দেশের আনাচে কানাচে পর্ন সিডি প্রকাশ্যে কেনা বেচা হচ্ছে। কই , কোন দিন তো এ নিয়ে একটা শব্দও বললেন না। অশ্লিলতা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে।
= হেহে, কিযে বলেন! এ সব না থাকলে মেশিন চলবে কিভাবে!!
ইসলামের হেফাজত করার ১০১ টি পন্থা আছে। ইসলামের নামে নিজের সার্থ হেফাজত করার ধান্দা বাদ দিন। দেশের ১০১ জন আলেম এই কর্মসুচিতে আপত্তি জানিয়েছেন।
ইসলাম শব্দটার মানেই হচ্ছে শান্তি। শান্তির ধর্ম এই ইসলামের নামে সমাজে অশান্তি সৃষ্টি কেন? পৃথিবীর কোথাও গায়ের জোড়ে ইসলাম প্রতিষ্ঠা হয় নি। ইসলাম তার নিজেস্ব মহত্ব দিয়েই মানুষের হৃদয়ে স্থান পেয়েছে।
©somewhere in net ltd.