| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূমপান সাস্থ্যের জন্য ক্ষতিকর সবাই জানে। কিন্তু জানলেও ধূমপান করে। সিগারেটকে ভালবাসে বলেই তো। অনেকের কথা শুনলে মনে হয় ধূমপান করলে ক্ষতি হয় আর ফরমালিন দেয়া মাছ,মাংস,ফলমুল খাইলে হয়না। কোল্ড ড্রিঙ্কস খাইলে হয়না তো, আমরা সিগারেট খাওয়া ছেড়ে দেব, যারা সিগারেট খাননা তারা ওইসব খাবার খাওয়া বাদ দেন।
যাই হোক, সিগারেট খুবই প্রিয় জিনিষ। সিগারেট ছাড়তে পারিনা ঘটনাটা এমন না। সিগারেট ছাড়ুম না এইটা হইল কথা। তাও, শরীরের ক্ষতি হয়...তাই প্রিয়জনদের নিষেধ শুনতে হয়। কারন আমার শরীরের ক্ষতি হলে তাদেরও তো কষ্ট হয়। তাই সিগারেট না খাওয়ার একটা পদ্ধতি বের করেছি। আমি যতবার সিগারেট জ্বালাব ততবার যদি কখনো আমার প্রিয়তমা হয় তাকে ফোন দিব। যদি সে ফোন ধরে তাহলে সিগারেট টা ফেলে দেব। আর যদি না ধরে তাইলে টেনেই যাব। পরিবারের কথাও তো ভাবতে হয়, তাই আমার আপাতত স্লোগান-
"দৈনিক একটি সিগারেটের বেশি নয়
দুইটি হলে ভাল হয়"
আমরা মুক্ত-স্বাধীন-স্মার্ট, আমরা ধূমপান______।
(বাকীটা হয়তো কোনোদিন বলতে পারব)
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
চারশবিশ বলেছেন: হি হি হি ভালা কইছেন
সিগারেট নিয়ে যত কৌতুক (সংগ্রহ)