| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাসিমুল ইসলামের ব্লগ
চিন্তাধারা,বিবেক,বুদ্ধি এসব কিছু নিয়েই আমার পথচলা্…………আমি বাস্তবতা বিবর্জিত কোন কিছুকেই গ্রহণ করতে রাজি নই।জীবনের শুরু থেকেই শতাব্দী থেকে শতাব্দীর আদলে বিভীষিকার ইতিহাস দেখে এসিছি। রেলগাড়ীর মতো এ বেগবান জীবনে একটা সময় আটকে গিয়েছিলাম...কিন্তু চালক হয়ে পথ চালাচ্ছি(অনেক দূর এখনো বাকি)………জীবনের এ লাইন চ্যুত হলে নিজেকে উগ্র মেজাজি মনে হয়। তখন সেই চ্যুত লাইনকে মেরামত করে আবার যাত্রা শুরু করি। জীবনের একটি সময়ে একবিংশ শতাব্দীর ব্লগস্ফিয়ারকে মগজে আটকে ধরে ছিলাম।–যার বহিঃপ্রকাশ ঘটাতে শুরু করি কীবোর্ডের উপর আমার আঙ্গুলের আঘাত দিয়ে………আর জড়িয়ে আছি সেই ওয়াল্ড ওয়াইড ওয়েবের সম্প্রসারিত ভার্চুয়াল জগতের এক্টিভিজমে……
কিছু দৃশ্য মনে করুনতো…যখন বিনিয়োগরীরা কাফনের কাপড় নিয়ে রাস্তায় নেমে এসেছিল|
দাবি করেছিল শেয়ার বাজারকে বাঁচানোর জন্য !
তার পরেও যেন এমন সময় আমাদের
বিনিয়োগকারীরা আকুয়াস হিউমার ফেলাচ্ছে..লেলিহান হরতাল আর সহিংস রাজনীতি আমাদের
পুঁজিবাজারের পুঁজিকে নামিয়ে দিয়েছে…নিম্মমখীু প্রবনতায় এনে দিয়েছে….চিন্তা করুন
যে দেশের পুঁজিবাজারের মাত্র সাতটি কোম্পানির মূল্য বৃদ্ধি পায়!!!
নব্বইয়ের সময়ে লাভের আশায় এক ছিনতাইকারী তার নিজের দামী অস্ত্র বিক্রি করে শেয়ার
বাজারে বিনিয়োগ করেছিল…উথ্থান পতনের এই শেয়ার বাজার কত কেলেংকারী ঘটালো এই
শতাব্দীতে…আর কত হরতাল ???? আর কত নিচে যেতে থাকবে আমাদের অর্থনীতি?
হয়তো উগ্র মেজাজ নিয়ে নয়,উগ্র দৃষ্টিপাত নিয়ে নয়, কিংবা মানসিকতা থেকে নয়…আমার মতো কিছু পাবলিক হয়তো এদেশের এই হরতালকে অন্য চিন্তাধারা দিয়ে দেখবে….আজ যদি এই হরতাল আর অর্থনীতির নিউরন শেয়ারবাজারের জীবসত্বা থাকত, তাহলে তাদের কর্ণের এয়ার লোব থেকে শুরু করে প্রতিটি শিরায় পাঠিয়ে দিতাম ..এই ক্ষুদ্র বর্গ মাইলের দেশের নিঃস্ব বিনিয়োগকারীদের কান্নার কথা,তরুণ উদ্যোক্তাদের সেই বেগবান স্বপ্নভাঙার কথা…পুত্র কন্যা ছেড়ে বিনিয়োগকারীদের আত্মহত্যার কথা..
হে শেয়ার বাজার! হরতাল আর সহিংস রাজনীতির জন্য আজ তোর এই পঙ্গুত্ব আমাদের ফোকাস করতে হচ্ছে….তোর নীতি নির্ধারক এসইসি এ বছর খুঁয়েছে আটানব্বই পয়েন্ট…আর যার জন্যই তুই নামিয়ে দিচ্ছিস তোর দর্শকদের….আগামীকাল বন্দর নগরীতে একশ চুয়াল্লিশ ধারা ….হয়ত অনেক বিনিয়োগকারী মিস করবে ব্রোকারগুলোকে…লেনদেনের চিন্তা কি করব? প্রশ্নটা আমার কাছে নয়,জাতির বিবেকের কাছে..
জানি! আমার আকুতি হয়ত পৌছাবেনা হরতালের কর্ণে….
তবু কিছুটা হলেও এই ঘুনে ধরা শেয়ারবাজার বুঝবে!!!!!
©somewhere in net ltd.