| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ পবিত্র শবে বরাতের রাত। রহমতের রাত। ইহ ও পরকালে মহান আল্লাহর রহমতের আশায়, বিশ্ব শান্তির আশায় বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন।
বিশ্ব মুসলিম সম্প্রদায় বাসাবাড়ি ও মসজিদে রাতভর নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল ও অন্যান্য এবাদত-বন্দেগীতে ব্যস্ত থাকবেন। মহিমান্বিত এই রাতে মহান আল্লাহ তায়ালা মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। রাতব্যাপী এবাদত, বন্দেগী, জিকির ছাড়াও এই পবিত্র রাতে মুসলমানরা মৃত পিতা-মাতা, আত্মীয়-স্বজনসহ প্রিয়জনদের কবর জেয়ারত।
পবিত্র এ রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররকসহ দেশের সকল মসজিদ রাতভর খোলা থাকবে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, নফল ও তাহাজ্জুদের নামাজ এবং দোওয়া।
এ রাতের বিশেষ অনুষঙ্গ কবর জিয়ারত।
সবশেষে বাদ ফজর আল্লাহর রহমত কামনায় মোনাজাতের মধ্যদিয়ে পবিত্র লাইলাতুল বরাতের সমাপ্তি হবে।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৮
আহসানের ব্লগ বলেছেন: সামহোয়ার ইন ব্লগে আপনাকে স্বাগতম ।
ব্লগিং করুন ,
পড়ুন ।
অন্যের পোস্টে মন্তব্য করে উত্সাহিত করুন ।
আর ভাল থাকুন ।