নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ত্যজ বাঙালী, আতরাফ মুসলমান ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

ইমন জুবায়ের

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]

ইমন জুবায়ের › বিস্তারিত পোস্টঃ

মরমন কারা?

১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৪

এই অতিশয় সুদর্শন ভদ্রলোকের নাম জোসেফ স্মিথ । ইনি ছিলেন উনিশ শতকের আমেরিকার একজন প্রেরিত পুরুষ! কথাটা আপনাদের বিশ্বাস না হলেও বলব যে জোসেফ স্মিথ আমেরিকার ধর্মীয় সম্প্রদায় মরমনদের গুরু। এর ধর্মীয় প্রভাব আমেরিকান সমাজে আজও অনুভূত হয়। মরমনরা বহুবিবাহে বিশ্বাস করে।স্মিথ নিজেও প্রায় ৩০ টির মতন বিয়ে করেছিলেন। যদিও জোসেফ স্মিথ অভিযোগটা অস্বীকার করেছিলেন।



২২ সেপ্টেম্বর। ১৮২৩। আমেরিকার নিউ ইয়র্কের কাছে ম্যানচেস্টার। সেখানেই রয়েছে কামোরাহ্ পাহাড়। সেই পাহাড়ের মাটির তলায় একটা বাক্স লুকোন ছিল । দেবদূত মারোনি নাকি বহু বছর ধরে ওই বাক্সটা রক্ষা করে আসছিল ।

আঠারো বছরের কিশোর জোসেফ স্মিথ; সে কী ভাবে যেন বাক্সটার হদিশ পেয়ে যায়। সে বাক্সটা খুলে দেখতে চায় ভিতরে কী রয়েছে। কিন্তু দেবদূত মারোনি বাক্সটা খোলার আগে স্মিথ কে কিছু শর্ত দিয়েছিল। সে শর্তগুলি নাকি স্মিথ পূরণ করতে পারেনি ।

চার বছর পরে পারল।

সময়টা। ২২ সেপ্টেম্বর। ১৮২৭। স্মিথের বয়স তখন একুশ। সে বাক্সটা খুলে ভিতরে কতগুলি সোনার পাত দেখে বিস্মিত হয়ে গেল। পাতগুলোয় কী যেন লেখা। খোদাই করা। স্মিথের বিস্ময় আর শেষ হয় না।

দেবদূত মারোনি তখন বলল, সোনার পাতে যা লেখা রয়েছে সেসব তুমি প্রচার কর। তুমি নির্বাচিত। এই বলে অদৃশ্য হয়ে গেল দেবদূত মারোনি।

যা হোক। ততদিনে স্মিথ বিয়ে করেছিল। সে সোনার পাতগুলি নিয়ে সোজা শ্বশুড়বাড়ি চলে গেল। তারপর পাতগুলি পরীক্ষা করতে বসল। অনেক পরীক্ষার পর স্মিথ বুঝল যে পাতগুলোয় এক ধরনের প্রাচীন মিশরীয় ভাষায় কী যেন । বহু পরিশ্রমের পর ধীরে ধীরে সব জানল স্মিথ। এই সেই প্রেরিত পুরুষ মরমন এর লেখা "বুক অভ মরমন"! ৪র্থ শতকে প্রেরিত পুরুষ মরমন লিখে শেষ করেছেন বুক অভ মরমন ।মরমন ছিলেন যিশুর একান্ত অনুসারী। প্রেরিত পুরুষ মরমন নেফির কথা লিখেছেন। নেফির জনগনের কথা লিখেছেন। এ সবই ঈশ্বরের বানী। আমেরিকার আদিম অধিবাসী দের কথাও রয়েছে বুক অভ মরমনে। তারাই ছিল হারানো ইজরেলি গোত্র - যিশু স্বয়ং আমেরিকায় এসেছিলেন তাদের কাছে।

স্মিথ শিউড়ে উঠে।

১৮৩০ সাল। বুক অভ মরমন অনুবাদ করে প্রকাশ করার উদ্যেগ নেয় স্মিথ। তখনই

সবাইকে ডেকে স্মিথ সব খুলে বলল। বলল-এক স্বর্গীয় দূত আমার কাছে এসেছিল।

তারপর? কৌতূহলী জনতার প্রশ্ন।

স্মিথ জনতাকে কামোরাহ্ পাহাড়ের সোনার পাতএর কথা বলল। যেখানে নাকি লেখা আছে যিশু এসেছিলেন আমেরিকার আদিবাসীদের কাছে।

জনতা তো বিস্মিত বিমূঢ়। অনেকেই সবটা না শুনেই জোসেফ স্মিথএর শিষ্য বরণ করে আর কী। একটা মহিলাতো গভীর আবেগে কেঁদেই ফেলল।







দেবদূত মারোনি তখন বলল, সোনার পাতে যা লেখা রয়েছে সেসব তুমি প্রচার কর। তুমি নির্বাচিত। এই বলে অদৃশ্য হয়ে গেল দেবদূত মারোনি।

স্মিথ বুক অভ মরমনের বানী প্রচার করার সিদ্ধান্ত নিল। নতুন এক চার্চ গঠন করলেন। চার্চের নাম হল: চার্চ অভ ক্রাইস্ট নামে । পুরা নাম - The Church of Jesus Christ of Latter-day Saints (LDS Church), বা, Mormon Church. বুক অভ মরমন এর উপর ভিত্তি করেই বলেই মরমন চার্চ। উনিশ শতকে বাস করে স্মিথ মনে করেছিলেন যে উনিশ শতকই শেষ জামানা। তাই তার দলের নাম দিলেন শেষ জামানার সাধু বা লেটার ডে সেন্ট। বা এল ডি এস। নতুন গির্জার অনুসারীদের নাম হল মরমন। বুক অভ মরমন বাইবেলের সঙ্গে তুলনীয়।

কৌতূহলী মানুষ স্মিথের কাছে এসে নানা প্রশ্ন করত। স্মিথ তাদের বলতেন- Mormonism is a restorationist[3] Christian religion.[4] Mormonism teaches that the Gospel of Christ has existed since the days of Adam and Eve, and that throughout history a series of departures from this gospel in its pure form (see apostasy) have occurred, always followed by a restoration; meaning that the doctrine taught by the LDS Church is believed to have been on the Earth throughout history, but at different eras was lost and later restored.

LDS Church গঠনের সময়টায় কার্টল্যান্ড ওহাইয়ো তো বাস করতেন স্মিথ।

পরে মিজোরিতে চলে যান। সেখানে ১৮৩৮ সালে মরমনবিরোধীদের সঙ্গে বাঁধল সংঘাত। কর্তৃপক্ষ তাঁকে আটক করল। পরে মিজোরি থেকে বহিস্কার করল।

সেখান থেকে ইলিনয় চলে গেলেন স্মিথ।

তার বিরুদ্ধে ধর্র্মান্ধতা ও বহুগামীতার অভিযোগ আনা হল। স্মিথ সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। করলে কী হবে। জোসেফ স্মিথ বিশ্বাস করতেন- বহুবিবাহ হল স্বর্গীয় নির্দেশ। কাজেই প্রায় ৩০টির মতন বিয়ে করেছিলেন।

১৮৪৪। দলে দলে লোক তার কাছে আসছিল। তারাও বুক অভ মরমরকে সত্যি বলেই ভাবে। কেননা,According to Mormonism, one such apostasy, called the Great Apostasy, occurred after the death of Saint Peter and the other original twelve apostles, and the calling of Joseph Smith, Jr. marked a new restoration that has continued to this day.[5]

তবে এক দল লোক স্মিথকে বলল প্রতারক। স্মিথকে তারা হত্যার হুমকী দিল।

স্মিথ ভাবলেন: সমগ্র আমেরিকায় মরমনবাদ প্রোথিত করতে হলে চাই রাষ্ট্রীয় ক্ষমতা। ঠিক করলেন-আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ালেন স্মিথ।

তার পক্ষে তুমুল প্রচারণা চলছে।

২৭ জুন। ১৮৪৪। একটা কক্ষে ক'জন মরমনকে নিয়ে স্মিথ বসেছিলেন। ঠিক তখনই একদল মরমনবিরোধী লোক অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে ঢুকে তাঁকে হত্যা করে।







জোসেফ স্মিথ-এর জন্ম হয়েছিল ভারমন্ট-এ। ১৮০৫ সালের ২৩ ডিসেম্বর। স্মিথের জন্মের পর মা-বাবা নিউইয়র্কে চলে গিয়েছিল। ১৭৯০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ : এই সময়কালকে আমেরিকার ইতিহাসে বলা হয়: “দ্বিতীয় বৃহৎ জাগরণ।” ওই সময়ে খ্রিস্টধর্মের এক নবজাগরণ ঘটেছিল।স্মিথের বেড়ে ওঠা তেমনি এক ধর্মীয় আবহেই। এটা ঘটনাটি অনেক কিছু ব্যাখ্যা করে। তা ছাড়া, স্মিথের ভালো লাগত আমেরিকার আদিবাসী উপকথা; খ্রিস্টধর্মের ইতিহাস। ভালো লাগত রেড ইন্ডিয়ানদের ধর্ম। নিয়মিত বাইবেল পড়ত বালক স্মিথ।

১৪ বছর বয়েসে প্রথম দৈববাণী শুনল বালক।

নিউ ইয়র্কের কাছেই ম্যানচেস্টার। সেখানেই কামোরাহ্ পাহাড়। সেই পাহাড়ে মাটির তলায় একটা বাক্সে কতগুলি সোনার পাত ছিল লুকোন । দেবদূত মারোনি নাকি ওই বাক্সটা রক্ষা করে আসছে বহু বছর ধরে।

এমনই বিশ্বাস পেয়ে বসেছিল ঐ নিউরেটিক বালককে।

তারপর ...







মরমনরা যা বিশ্বাস করে-





1. We believe in God, the Eternal Father, and in His Son, Jesus Christ, and in the Holy Ghost.

2. We believe that men will be punished for their own sins, and not for Adam's transgression.

3. We believe that through the atonement of Christ, all mankind may be saved, by obedience to the laws and ordinances of the Gospel.

4. We believe that the first principles and ordinances of the Gospel are: first, Faith in the Lord Jesus Christ; second, Repentance; third, Baptism by immersion for the remission of sins; fourth, Laying on of hands for the gift of the Holy Ghost.

5. We believe that a man must be called of God, by prophecy, and by the laying on of hands by those who are in authority, to preach the Gospel and administer in the ordinances thereof.

6. We believe in the same organization that existed in the Primitive Church, namely, apostles, prophets, pastors, teachers, evangelists, and so forth.

7. We believe in the gift of tongues, prophecy, revelation, visions, healing, interpretation of tongues, and so forth.

8. We believe the Bible to be the word of God as far as it is translated correctly; we also believe the Book of Mormon to be the word of God.

9. We believe all that God has revealed, all that He does now reveal, and we believe that He will yet reveal many great and important things pertaining to the Kingdom of God.

10. We believe in the literal gathering of Israel and in the restoration of the Ten Tribes; that Zion (the New Jerusalem) will be built upon this, the American continent; that Christ will reign personally upon the earth; and, that the earth will be renewed and receive its paradisiacal glory.

11. We claim the privilege of worshipping Almighty God according to the dictates of our own conscience, and allow all men the same privilege, let them worship how, where, or what they may.

12. We believe in being subject to kings, presidents, rulers, and magistrates, in obeying, honoring, and sustaining the law.

13. We believe in being honest, true, chaste, benevolent, virtuous, and in doing good to all men; indeed, we may say that we follow the admonition of Paul—We believe all things, we hope all things, we have endured many things, and hope to be able to endure all things. If there is anything virtuous, lovely, or of good report or praiseworthy, we seek after these things.



আমেরিকার উটাহ অঙ্গরাজ্যটি মরমনদের। ওখানে ব্রিগহ্যাম ইয়ং নামে বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয় আছে। সব বিষয়ই পড়া যায়। তবে "বুক অভ মরমন"টা কমন।

ব্রিগহ্যাম ইয়ং ছিলেন জোসেফ স্মিথের পর মরমনদের আরেক মহাজন।

তিনিও ৫৫ টি বিবাহ করিয়াছিলেন!!!



বিস্তারিত জানার জন্য দেখুন।



http://en.wikipedia.org/wiki/Mormon







মন্তব্য ৭ টি রেটিং +৭/-১

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৪

স্ট্যানলি কুবরিক বলেছেন: Click This Link

১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৬

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ, রাগিব।

২| ১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৪

বিধান রিবেরু* বলেছেন: গুড++++++++++++++++

৩| ১৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৫

মন মণষা বলেছেন: জটিল ব্লগায়লেন...প্লাসাইলাম...

৪| ১৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪২

আখসানুল বলেছেন: +

৫| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১০

রাজর্ষী বলেছেন: সল্ট লেকে এদেরকে খুব কাছ থেকে দেখলাম।

৬| ০৭ ই জুন, ২০০৯ রাত ১২:৪৫

আকাশ অম্বর বলেছেন:

হুমম। বেশ বছর আগে দেখা ওপরা উইনফ্রে শো'র একটা পর্বের কথা মনে হল।

Click This Link

ধন্যবাদ ইমন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.