| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমন জুবায়ের
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]
![]()
লুদভিগ ফন বিটোফেন। (১৭ ডিসেম্বর, ১৭৭০-২৬ মার্চ, ১৮২৭) অসাধারণ প্রতিভান জার্মান সুরকার ও পিয়ানোবাদক। ফরাসি বিপ্লব এই মহান সুরকারকে অনুপ্রাণিত করেছিল। তাঁর অনেক কম্পোজিশন বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। তবে ‘মুনলাইট সোনাটা’ স্নিগ্ধ বলেই অবশ্যই ব্যতিক্রমী ...
সোনাটা (Sonata) অর্থ একক বাদ্যযন্ত্রের জন্য ধ্রুপদী কম্পোজিশন। এর অন্য আরেকটি অর্থও রয়েছে। সোনাটা হচ্ছে ব্যরক যুগের কীবোর্ড সুর। ব্যরক হচ্ছে ইউরোপীয় শিল্পের ইতিহাসের এক বিশেষ যুগ। ব্যরক যুগের সময়কাল ১৬০০ থেকে ১৭৬০।
![]()
ব্যরক যুগের স্থাপত্য। অতিরিক্ত আবেগ, গতিময়তা এ যুগের বৈশিষ্ট্য। তবে বিটোফন পরবর্তী রোমান্টিক যুগের প্রতিনিধি বলেই মুনলাইট সোনাটায় একই সঙ্গে স্নিগ্ন ভাব আর বিষাদ লক্ষণীয়। রোমান্টিক যুগের সময়কাল ১৮১৫ থেকে ১৯১০। বিটোফেনের মৃত্যু ২৬ মার্চ ১৮২৭।
বিটোফেন পিয়ানোয় পিয়ানো সোনাটা নং ফোরটিন ইন সি সার্প মাইনর নামে একটি কম্পোজিশন করেছিলেন।যা কোয়াসি ইনা ফানটাসিয়া নামে পরিচিত। এটিই সাধারণ ভাবে মুনলাইট সোনাটা নামে পরিচিত।
১৭ বছর বয়েসি একটি মেয়ের প্রেমে পড়েছিলেন বিটোফেন। মেয়েটি বিটোফেনের ছাত্রী - নাম ছিল কাউন্টেসা গুয়েলিটা গুইচ্চিআরদি । শোনা যায় বিটোফেন মেয়েটিকে পিয়ানো সোনাটা নং ফোরটিন ইন সি সার্প মাইনর বা মুনলাইট সোনাটা উৎসর্গ করেছিলেন।
![]()
কাউন্টেসা গুয়েলিটা গুইচ্চিআরদি
মুনলাইট সোনাটা পরবর্তীকালে গিটারেও বাজানো হয়েছে
গিটারে
এমপি থ্রি ডাউনলোড লিঙ্ক
http://www.mediafire.com/?2tng1nzenkh
২৩ শে মে, ২০১০ রাত ৯:২৪
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
২|
২৩ শে মে, ২০১০ রাত ৯:৩৪
পথভ্রষ্ট বলেছেন: আপনার আরও একটি ক্লাসিক পোস্ট। বিটোফেন বিষয়ে আমার আগ্রহ ব্যাপক। এই বিষয়ে আপনাকে লিখার জন্য অনুরোধ করবো ভাবছিলাম।
এর মধ্যেই হয়ে গেল।
অনেক ধন্যবাদ ভাইয়া।
২৩ শে মে, ২০১০ রাত ৯:৪৩
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
৩|
২৩ শে মে, ২০১০ রাত ৯:৫৯
শিরীষ বলেছেন: কাউন্টেসাকে ধন্যবাদ। পৃথিবীর সব কাউন্টেসাকেই থ্যাংকস
ব্যরক যুগের স্থাপত্যটি অদ্ভুত নজর কাড়া। বিটোফেন এর সোনাটা শুনলাম আপনার কল্যাণে----টিভি মিউট করে।
exquisite tune! সংগীত বিষয়ে আপনার জানার পরিধি দেখে অবাক হচ্ছি ইমন ভাই !
২৩ শে মে, ২০১০ রাত ১০:৩০
ইমন জুবায়ের বলেছেন: কাউন্টেসা বিটোফেনকে বিয়ে করেনি। এই প্রসঙ্গে রুপসী বাঙলার কবির একটি কবিতা
ইহাদেরি কানে
একবার নক্ষত্রের পানে চেয়ে – একবার বেদনার পানে
অনেক কবিতা লিখে চলে গেলো যুবকের দল;
পৃথিবীর পথে-পথে সুন্দরীরা মূর্খ সসম্মানে
শুনিল আধেক কথা – এই সব বধির নিশ্চল
সোনার পিত্তল মূর্তি: তবু, আহা, ইহাদেরি কানে
অনেক ঐশ্বর্য ঢেলে চলে গেলো যুবকের দল:
একবার নক্ষত্রের পানে চেয়ে – একবার বেদনার পানে।
আর এক সময় হিস্ট্রি অভ মিউজিক পড়েছি প্রচুর। এখন সেসবের শটকার্ট হচ্ছে
৪|
২৩ শে মে, ২০১০ রাত ১০:০১
আলী আরাফাত শান্ত বলেছেন: ভালো লাগার মিউজিক!
২৩ শে মে, ২০১০ রাত ১০:২৬
ইমন জুবায়ের বলেছেন: তাই?
৫|
২৩ শে মে, ২০১০ রাত ১০:৪৮
অন্ধ আগন্তুক বলেছেন: সবসময়ের প্রিয় মুনলাইট সোনাটা।+
২৩ শে মে, ২০১০ রাত ১০:৪৯
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
৬|
২৩ শে মে, ২০১০ রাত ১০:৪৯
শিরীষ বলেছেন:
এই কবির কবিতা থেকে চন্দনের ঘ্রাণ বেরোয় ইমন ভাই। কবিতা যখন একটু একটু বুঝি তখন থেকেই ডুবে আছি। বিশ্বাস করুন, এখনও যখন পড়ি (এই যেমন এখন পড়লাম) অবাক হয়ে ভাবি কী ইউনিক টার্ন করিয়ে দিয়েছিলেন বাংলা কবিতাকে !
আপনি শুধু মনযোগ দিয়ে পড়েনই নি। আত্মস্থ করেছেন মিউজিক। গীটারও বাজান শুনলাম। সবচেয়ে ভাল লাগছে বিষয়গুলো কত যত্ন করে আমাদের সাথে শেয়ার করছেন!
গুণমুগ্ধ -
২৩ শে মে, ২০১০ রাত ১০:৫২
ইমন জুবায়ের বলেছেন: মুনলাইট সোনাটায় এক ধরনের অনিশ্চয়তা আছে। বিটোফেন জানতেন কাউন্টেসা বিটোফেনকে বিয়ে করবে না। তারই আগাম প্রতিক্রিয়া হচ্ছে মুনলাইট সোনাটা।
বিটোফেন অনেক উচুঁ মাপের শিল্পী বলেই এমনটা সম্ভব হয়েছে।
৭|
২৩ শে মে, ২০১০ রাত ১০:৫০
অন্ধ আগন্তুক বলেছেন: আর হিস্ট্রি অভ মিউজিক নিয়ে কোন বই এর লিংক আছে কি ?? মিউজিক সম্পর্কে জানতে আগ্রহ হচ্ছে।
২৩ শে মে, ২০১০ রাত ১০:৫৬
ইমন জুবায়ের বলেছেন: আচ্ছা দিচ্ছি।
Click This Link
এখানে রেজিঃ করে আপনার যে কোনও একটি কি দুটি ফাইল (ডক কিংবা পিডিএফ) আপলোড করলেই যে কোনও বই ডাউনলোড করতে পারবেন।
৮|
২৩ শে মে, ২০১০ রাত ১০:৫২
রাজসোহান বলেছেন: আমি একটা গান লিখসি , আপনে দেখলেন না ? গুনি মাইনষের কদর দেশে নাই
২৩ শে মে, ২০১০ রাত ১০:৫৩
ইমন জুবায়ের বলেছেন: হায় হায় কন কি! এখনি যাচ্ছি।প্লাসে প্লাসে ভরায় দিব।
৯|
২৩ শে মে, ২০১০ রাত ১১:১৪
অন্ধ আগন্তুক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইমন ভাই। এখন থেকে অলসতা কাটানোর জোর চেষ্টা করবো।
২৪ শে মে, ২০১০ ভোর ৬:২৫
ইমন জুবায়ের বলেছেন:
১০|
২৪ শে মে, ২০১০ রাত ১:৪৬
আকাশ অম্বর বলেছেন:
What you are, you are by accident of birth; what I am, I am by myself. There are and will be a thousand princes; there is only one Beethoven - Ludwig van Beethoven
২৪ শে মে, ২০১০ ভোর ৬:২৫
ইমন জুবায়ের বলেছেন: বুঝ তাহলে! কি জিনিস ছিল
১১|
২৫ শে মে, ২০১০ সকাল ১০:৪০
রেজোওয়ানা বলেছেন: ব্যরক যুগের স্থাপত্যতো অন্যরকম, জানা ছিল না আগে। এটা নিয়ে একটা পোস্ট দিন।
মিউজিক অসাধারণ.......
২৫ শে মে, ২০১০ সকাল ১০:৪৪
ইমন জুবায়ের বলেছেন: O.k.
১২|
২৬ শে মে, ২০১০ দুপুর ২:২৮
বড় বিলাই বলেছেন: +++++++
২৬ শে মে, ২০১০ বিকাল ৩:৫২
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১০ রাত ৯:২২
অলস বালক বলেছেন: দারুণ লিখেছেন।মুনলাইট সোনাটা আমারো খুব ভালো লাগে। +