নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও।

আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও আবর্জনাই থাকে।

েরজা ,

একজন চাষী বা নদীর মাঝি সাংস্কৃতিকভাবে যতোটা মূল্যবান, সারা সচিবালয় ও মন্ত্রীপরিষদও ততোটা মূল্যবান নয়। [email protected]

েরজা , › বিস্তারিত পোস্টঃ

বিষয় -- DTH ( Direct Broadcast Satellite ) / টাটা স্কাই /ডিশ টিভি /এয়ারটেল

১৮ ই জুন, ২০১২ দুপুর ২:১২



আমি কিছু দিন আগে একটা টাটা স্কাই কিনেছি , কেনার আগে এ বিষয়ে অনেকের কাছেই জানতে গিয়ে তেমন কিছু পাই নাই ।



যারা এ ব্যাপারে আগ্রহী তাদের জন্য কিছু তথ্য --



আমার সবাই জানি আমাদের দেশে এ ধরনের সার্ভিস প্রোভাইডার কেউ নাই , অনেকটা বাধ্য হয়ে পাশের দেশেরটা ব্যবহার করা লাগে , সমস্যা হল এরা আমাদের দেশের কোন চ্যানেল ট্রান্সমিট করে না ( সেহেতু সরকারী অনুমোদন নাই )।



ইন্ডিয়াতে সব মিলায়ে সার্ভিস প্রোভাইডার আছে সম্ভবত ৬ টা



টাটা স্কাই

রিলায়েন্স

ভিডিওকন

এয়ারটেল

সান ডিরেক্ট

ডিডি ডিরেক্ট



এর মধ্যে আমাদের দেশে টাটা স্কাই টা সবচেয়ে বেশী চলে

অন্য কেউ এদের চেয়ে ভাল কিনা আমি জানি না , যেহেতু আমি শুধু একটাই ব্যবহর করেছি ।





এগুলোর কম্পোনেন্ট গুলো নিম্নরুপ --



১ ডিশ ( ছোট সাইজ )

২। এল, এন ( ডিসের সাথে লাগাতে হয় , খুবই ছোট একটা পার্টস )

৩।রিসিভার ( দেখতে অনেকটা ছোট ডিভিডি প্লেয়ারের মত )





ডিশটা সাধারনত বাসার ছাদে লাগান হয় আর রিসিভার থাকে টিভির সাথে ( ডিভিভি প্লেয়ারের মত ) ।



ডিশ-আর রিসিভারের মধ্যে কেবল দিয়ে সংযোগ থাকে আবার রিসিভার আর টিভিও কানেক্ট করতে হয় কেবল দি্যে -- এটা এইচ ডি রিসিভারের ক্ষেত্রে এইচ ডি কেবল দিয়ে ।



রিসিভার সাধারনত তিন ধরনের হয় ।



নরমাল

এইচ ডি

এইচ ডি প্লাস ( রেকর্ডিং সুবিধা সহ )



দাম ( টাটা স্কাই )



নরমাল-- ৪০০০ টাকা

এইচ ডি ৯৫০০ টাকা ( আমি এটা ব্যবহার করি )

এইচ ডি প্লাস ( রেকর্ডিং সুবিধা সহ , সম্ভবত ১৮০০০ টাকা )



বসানোর চার্জ সাধারনত ১০০০ থেকে ১৫০০ টাকা

এটা বসান খুব সহজ ( একবার দেখে নিয়েছি ,আমি নিজেই এখন পারব ;) )





কোন চ্যানেল দেখবেন --



বিভিন্ন প্যাকেজ আছে , আপনি চ্যালেন লিস্ট দেখে আপনার পছন্দের প্যাকেজ সিলেক্ট করবেন ।



খরচ মনে হয় সর্বনিম্ন ৩০০ টাকার মত ।

আর এত ঝামেলায় না গিয়ে মাসে ১২০০ টাকার মত খরচ করলে সব দেখতে পাবেন ।



প্যাকেজের ভ্যালিডিটি ৩০ দিন , তারপর আবার রিচার্জ করতে হবে ।



প্যাকেজ লিস্ট নেটে দেখে নিতে পারেন

আমদের দেশে বসেই রির্চাজ করতে পারবেন

এরা ১ রুপি সমান ২ টাকা হিসাবে ধরে ।



আমি ৭০০ টাকার প্যাকেজ দেখি ( মোটামুটি সব-ই আছে )



ডিটেইলস : প্যাকেজ ( টাটা স্কাই )



http://www.tatasky.com/channel-packages.html





কেন কিনলাম --



- এটাতে ডিভিডি কোয়ালিটির ছবি , সিডি কোয়ালিটির সা্উন্ড পাওয়া যায় ।

কোন ঝিরঝির নাই , ঘ্যাস ঘ্যাস শব্দ নাই

ইলেকট্রিসিটি না থাকলে বাসার আই পি এস দিয়েই দেখা যায় ।

( কোন খেলা মিস হবে না )





আর যদি এইচ ডি চ্যানেল হয় তাহলে সেটা হবে ডিভিডির চেয়ে ৫ গুন বেটার পিকচার ।



আমি সব সময় Natgeo আর Discovery এইচ ডি চ্যানেল দেখি ।

আমি মুগ্ধ ।আমি মুগ্ধ ।আমি মুগ্ধ ।



কিছু স্পোর্টস চ্যানেল আছে এইচ ডি ---অসাধারন ।



আমার টাকার রির্টান ১০০ পারসেন্ট ।



;)



ভাল কথা এইচ ডি চ্যানেল দেখার জন্য অবশ্যই আপনার টিভি-টা এইচডি হতে হবে ।









মন্তব্য ৪৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:১৮

হেডস্যার বলেছেন: বাংলা কোন চ্যানেল আসবে না তাই না?
ঢাকার বাইরে কি ব্যবস্থা, রিচার্জ কিভাবে কি করব?

ভালো পোষ্ট

১৮ ই জুন, ২০১২ দুপুর ২:২৪

েরজা , বলেছেন:
আসবে পশ্চিম বাংলার চ্যানেলগুলা আসবে ।

স্টার জলসা, জি বাংলা , ডিডি বাংলা এবং আরও ।
যার কাছ থেকে কিনবেন সেই রির্চাজের ব্যবস্হা করে দিবে ।

ঢাকার বাইরে সব জেলা শহরগুলাতে পাবেন ।

২| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:২২

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ১৫০ টাকা দেই কোন দুঃখে ৭০০ টাকা দিমু হু :

এর থেকে বাকি টাহা দিয়া ডিম খামু :P :p :P

১৮ ই জুন, ২০১২ দুপুর ২:২৪

েরজা , বলেছেন:
;)

৩| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:২৭

মোঃমোজাম হক বলেছেন: @হেডস্যার বাংলা ,তেলেগুসহ অনেক ভাষার ৭০০ চ্যানেল পাবেন।এই প্যাকেজটি সৌদি আরবেও আছে।

স্বচ্ছছবির এই চ্যানেল একবার দেখলে, ক্যাবল অপারেটরের ধারে কাছেও কেউ যাবেনা।

১৮ ই জুন, ২০১২ দুপুর ২:২৯

েরজা , বলেছেন:
সহমত ।

৪| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:২৮

সাইফুল আলী বলেছেন: পাগলে কামরাইছে /:)

১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৩০

েরজা , বলেছেন:
Nothing is interesting if you are not interested.

;)

৫| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:২৮

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আমি ভিডিওকনেরটা অর্ডার দিয়েছি, শুক্রবার বাসায় এসে ইন্সটল করে যাবে। ১৩,৫০০ টাকা লাগবে, এইচডি, সাথে ৩০০ টাকার কার্ড ফ্রী। আমি টাটা নিতে চাইছিলাম, ওরা বললো ভিডিকনেরটা দিয়ে নাকি সবচেয়ে বেশি এইচডি চ্যানেল দেখা যায়। দেখি কিরকম হয়।

১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৩৪

েরজা , বলেছেন:
জানাতে ভুলবেন বা কিন্তু ।

টাটা দেখায় ১০ টা এইচডি চ্যানেল ।

Nat Geo HD World
Discovery HD
Sony HD
ESPN HD
STAR movie HD
Star Cricket HD
Star Plus HD
Star World HD
Star Gold HD
Zee Tv HD

৬| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৩৫

সাদা মাটা গরীব ছেলে বলেছেন: বাংলাদেশের সবজা্য়গাতেই ডীশ এর নেটওয়ার্ক পায়?

১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৩৯

েরজা , বলেছেন:


জ্বী , সব জায়গাতেই পাবে ।

৭| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৪১

chinu_138 বলেছেন: ভালো পোষ্ট

১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৪৩

েরজা , বলেছেন:

ধন্যবাদ , কারও কাজে লাগলেই আমি খুশি ।

৮| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৪৩

শিশির সিন্ধু বলেছেন: ভাই আমি কিন্না রাখসি ২ বছর আগে...একদিনও ব্যবহার করি নাই...এখন করতে চাইতাছি...পারব?? আর ইনস্টল করব ক্যামনে যদি একটু শিখাইয়া দিতেন

১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৪৮

েরজা , বলেছেন:
খুবই কাজের জিনিস , শুরু করে দেন ।

এলাকার ডিশ প্রোভাইডারদের কাছে কোন প্রবলেম নিয়ে গেলে সলভ করতে মাস পার হয়ে যায় ।


ভাই নেটে বসে হেলপ করা যাবে না ।

আপনার বাসা কোথায় ?
আমারটা যে সেট করে দিছে আমি তার নাম্বার আপনাকে দিতে পারি ।


৯| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৪৬

সাগর চক্রবতী বলেছেন: ভিডিওকনের ৩ডি সার্ভিস আসলে ওটা নেব একেবারে।

১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৪৯

েরজা , বলেছেন:
বলেন কী ?

আপনার টিভি ৩ডি সার্পোট করেতো ?

১০| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৪৭

এই আমি রবীন বলেছেন: +,প্রিয়তে
যদিও আগামী ১২ বছরেও কিনার সম্ভাবনা নাই! :P :P :P

১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৫০

েরজা , বলেছেন:
আমার নিতে সময় লাগছে এক বছরের কিছু বেশী ।

আমি এটার পিছনে লাগছিলাম গত বছর ।

ধন্যবাদ

১১| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৫২

টিকেটার বলেছেন: দেশী চ্যানেলগুলা থাকা দরকার যদিও সারাদিন হাবিজাবি রাজনীতির খবরই দেখায়

১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৫৬

েরজা , বলেছেন:
হক কথা ।
টক শো দেখলে তো মাথা পুরাই বিলা হয়া যায়গা

১২| ১৮ ই জুন, ২০১২ বিকাল ৩:১৮

তাশা বলেছেন: ইএসপিএন স্টার স্পোর্টস এইচডি থাকলে বাংলা চ্যানেল দেহে কেঠায়..........??? তয় বেশি সমস্যা হইলে একখান মনিটর আর টিভি কার্ড কিন্না লইবার পারেন................ আর সরকাররে উস্টা মারি হালারা সব ভালো জিনিসে আইলসামি............. আর দুর্নীতির গন্ধ পাইলে লাফায়া উডে..............

১৮ ই জুন, ২০১২ বিকাল ৩:২৮

েরজা , বলেছেন:
ভাই , আমি আইপিএলের খেলা এইচডি-তে দেখছিলাম ।

অসাম , পুরাই অসাম ।

১৩| ১৮ ই জুন, ২০১২ বিকাল ৩:৫২

ফয়সালরকস বলেছেন:
কিভাবে কোথা থেকে কেনা যাবে? পদ্ধতি কি?

Star Movies, HBO দেখা যাবে কি?

১৮ ই জুন, ২০১২ বিকাল ৪:০১

েরজা , বলেছেন:
স্টেডিয়াম , এলিফেন্টরোড ( মাল্টিপ্লান্ট সেন্টার ) , বসুন্ধারা সিটি ।

জী , Star Movies, HBO - এর মধ্যে Star Movies আবার এইচডিতে পাবেন

১৪| ১৮ ই জুন, ২০১২ বিকাল ৪:০৯

নাফিজ মুনতাসির বলেছেন: একটা প্রশ্ন.........

আমার বাসায় দুটা টিভি...........একটা নরমাল সনি এবং আরেকটা সনি ব্রাভিয়া এইচডি...............আমি কি একটা ডিটিএইচ কিনে দুটো টিভিতেই লাইন দিতে পারবো???? কোয়ালিটির কোন সমস্যা হবে নাতো ???

১৮ ই জুন, ২০১২ বিকাল ৪:৩২

েরজা , বলেছেন:
প্রতিটা টিভির জন্য আলাদা আলাদা রিসিভার লাগবে ।
আর যদি টিভির শোরুমের মত চালাতে চান -- সব টিভিতে এক চ্যানেল তাহলে সমস্যা নাই ।

তবে এক বাসায় দুইটা - রিসিভার থাকলে দ্বিতীয় টিভির জন্য কস্ট অনেক কম , ফিক্স কস্ট , প্রথম রিসিভারের সেম প্যাকেজ পাবেন মাত্র ১৫০ রুপিতে ( সম্ভবত )


এইচডি রিসিভার থেকে নরমান এবং এইচডি টিভি -- দুই ধরনের টিভিতেই কানেকশান দেওয়া যাবে , তবে নরমাল টিভিতে এইচডি কোয়ালিটি পিকচার পাবেন না ।

১৫| ১৮ ই জুন, ২০১২ বিকাল ৪:১০

ভুলো মন বলেছেন: আমি অনেকদিন থেকে কিনবো কিনবো ভাবছি, কিন্তু কেনা হচ্ছে না। কারণ, চ্যানেল প্যাকেজ পছন্দ হচ্ছে না। একগাদা ভারতীয় রিজিওনাল চ্যানেল দিয়ে আমি কি করবো?? ইন্ডিয়া ছাড়া অন্য ইউএস, ইউকে, কানাডা, রাশিয়া ইত্যাদির চ্যানেল থাকলে ভাল হত। এইখানে দেখলাম এককালীন টাকা পরিশোধ করে (মাত্র ১৫ হাজার টাকায় সব দেশী চ্যানেলসহ সারা পৃথিবীর অনেক ফ্রি-টু-এয়ার চ্যানেল) ১৫০+ চ্যানেল দেখা যাবে!!! কিন্তু তাহলে স্টার স্পোর্টস, ইএসপিএন, এইচবিও, ডিসকভারী ইত্যাদি চ্যানেলের কি হবে??

বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন।

১৮ ই জুন, ২০১২ বিকাল ৪:৩৭

েরজা , বলেছেন:
ব্যাপক ইন্টারেস্টিং মনে হইতেছে ,
সময় নিয়ে এটার পিছনে লাগতে হবে ।

ওরাতো ফোন নাম্বার দিছে , খাড়ান আইজ রাইতে কতা কওনের ট্রাই লমু ।

১৬| ১৮ ই জুন, ২০১২ বিকাল ৪:২০

হেডস্যার বলেছেন:
@মোঃমোজাম হক ভাই, ধন্যবাদ।

১৭| ১৮ ই জুন, ২০১২ বিকাল ৪:২৮

ঋত্বিক বলেছেন: Airtel DTH HD দেখি। you can stream channels from other countries if you know the satellite position and transponder. With a bigger dish it is possible to see Bangladesh C band channels with the same set top box. DTH is fun.

১৮ ই জুন, ২০১২ বিকাল ৪:৩৪

েরজা , বলেছেন:


আপনি-তো ভাই এই লাইনে বস মনে হইতেছে ?
আর একটু খুইলা মেইলা কন না ।
আমি তো লাইনে নতুন , আপনার মত এত জানি না

১৮| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:২৮

অসহায় নাগরিক বলেছেন: আপাতত প্রিয়তে রাখলাম... কাজে আসতে পারে এলসিডি কিনলে

১৯ শে জুন, ২০১২ রাত ১১:০৫

েরজা , বলেছেন:
ধন্যবাদ ।
আশাকরি কাজে লাগবে ।

১৯| ১৯ শে জুন, ২০১২ রাত ১২:২৪

সাগর চক্রবতী বলেছেন: বাংলাদেশের সব টিভি চ্যানেলগুলো 'অ্যাপস্টার ৭' নামক স্যাটেলাইটে(পজিসন ৭৬.৫ ডিগ্রি পূর্বে অবস্থিত)।আপনি একটা ৬ ফুটের সি ব্যান্ড ডিস,সি ব্যান্ডের এলএনবি,সেট টপ বক্স ও পরিমান মতো কো-অ্যাক্সাল কেবল কিনে সেটাপ করলে আজীবন দেশী চ্যানেলগুলো ফ্রী দেখতে পাবেন।
আমি বাংলাদেশের দাম বলতে পারবোনা কিন্তু এটা কোলকাতায় করতে গেলে সব নিয়ে ৬০০০-৬৫০০ টাকার মতো পরবে।
জায়গা বেশী লাগে বলে অনেকেই এই পদ্ধতি ব্যবহার করতে চায় না।

এই সেটাপ এ আপনি অনান্য দেশের কি কি চ্যানেল পাবেন তা দেখে নিন http://www.flysat.com/apstar7.php

১৯ শে জুন, ২০১২ রাত ১১:০৩

েরজা , বলেছেন:

ধন্যবাদ সাগর ভাই ।
অত বড় ডিশ লাগান সম্ভব না ।
আমি বাংলাদেশী চ্যানেল দেখার দরকার হলে ড্রইংরুমের টিভি দেখতে চলে যাই ।
ঐ টাতে এলাকার কেবল কানেকশন আছে ।

আর আমি সাধারনত ন্যাটজিও , ডিসকভারী আর স্টার মুভি দেখি আর খেলা থাকলে স্পোর্টস চ্যানেল দেখি ।

আপনার কাছ থেকে অনেক কিছু জানা হল ।

ভাল থাকবেন ।






২০| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:১১

ভুলো মন বলেছেন: রেজা ভাই, satworldbd-র সঙ্গে কথা হয়েছে? কি কথা হলো, আমাদের জানান প্লিজ।

১৯ শে জুন, ২০১২ রাত ১০:৫৮

েরজা , বলেছেন:
সরি ভাই আমি কোন যোগাযোগ করতে পারি নাই ।
আজ আমি অফিসেও যাই নাই ।

হঠাৎ করে ব্লাড প্রেসার হাই হয়ে গেছে , চিন্তা করেন এই কাচা বয়সে এই অবস্হা ।

আমি কথা বলে অতি অবশ্যই আপনাকে জানাব ।

২০ শে জুন, ২০১২ সকাল ৯:১১

েরজা , বলেছেন:
ঐ একই কথা , এরা এ্যড দিসে সান ডিরেক্টের ।

আর আজীবন বাংলাদেশী চ্যানেল ফ্রি দেখার জন্য আলাদা ডিস ( ৭ ফিট ;) ) বসাতে হবে যেটা কিনা আবহমান কাল থেকে চলে আসতেছে ।

ডিটেইলস --


সাগর চক্রবতী বলেছেন: বাংলাদেশের সব টিভি চ্যানেলগুলো 'অ্যাপস্টার ৭' নামক স্যাটেলাইটে(পজিসন ৭৬.৫ ডিগ্রি পূর্বে অবস্থিত)।আপনি একটা ৬ ফুটের সি ব্যান্ড ডিস,সি ব্যান্ডের এলএনবি,সেট টপ বক্স ও পরিমান মতো কো-অ্যাক্সাল কেবল কিনে সেটাপ করলে আজীবন দেশী চ্যানেলগুলো ফ্রী দেখতে পাবেন।
আমি বাংলাদেশের দাম বলতে পারবোনা কিন্তু এটা কোলকাতায় করতে গেলে সব নিয়ে ৬০০০-৬৫০০ টাকার মতো পরবে।
জায়গা বেশী লাগে বলে অনেকেই এই পদ্ধতি ব্যবহার করতে চায় না।

এই সেটাপ এ আপনি অনান্য দেশের কি কি চ্যানেল পাবেন তা দেখে নিন http://www.flysat.com/apstar7.php

ওরা এই উপরের কথাই বলছে ।

২১| ১০ ই আগস্ট, ২০১২ ভোর ৪:৪৪

দুঃখ পোকা বলেছেন: Fox Premium কি পাওয়া যায় না?

১১ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৪০

েরজা , বলেছেন:
চেক করে দেখতে হবে ।

আমি পেলে আপনাকে জানাব

১১ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৪১

েরজা , বলেছেন:
এটা কোন ক্যাটাগরিতে পড়ে ।

মুভি , কিডস, এন্টারটেইনমেন্ট , মিউজিক ?

২২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৬

ফ্রিঞ্জ বলেছেন: প্রিয়তে রাখলাম। কিছুদিন পর একটা HD টিভি কিনার ইচ্ছা আছে। তখন কাজে লাগবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১১

েরজা , বলেছেন:


টিভি কেনার সময় , চেস্টা করবেন সবচেয়ে বড়টা কিনতে ।

আমি কিনেছি সনি ৪৬ ইন্চি ( ৭২০ সিরিজের ) , আমার বাজেট থাকলে ৫৫ ইন্চি কিনতাম ।'

রুমের সাইজ কোন ব্যাপার না , পাবলিক না বুইঝা গ্যান দেয় ।

আমার রুম ১৫ বাই ১৪ ।
এই রুমেই ৫৫ ইন্চি আরামছে দেখা যাবে ।

২৩| ৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:০৭

প্রদীপ নাথ বলেছেন: আমার ছোটভাই বিদেশ থেকে রিলায়েন্স রিসিভারটা নিয়ে এসেছে। গত একবছর পড়ে আছে। চট্টগ্রামের কোন প্রোভাইডারের নাম্বার থাকলে দিবেন প্লিজ।

৩১ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:২১

েরজা , বলেছেন:


আপনি সেল বাজারটা চেক করেন , অনেক পেয়ে যাবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.