| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'১০১ পুলিশের আটক বাণিজ্য, আয় দেড় কোটি টাকা' (সূত্র - প্রথম আলো ২৭/০৩/২০১৪)। সংবাদটি পড়ে অবাক হই। কারণ যারা এ সমাজের রক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তারাই যদি ভক্ষক হয়ে যায় তাহলে সাধারন মানুষ কার কা্ছে গিয়ে দাড়াবে ? যদিও সকল পুলিশ সদস্য এক রকম নয়। কতিপয় নিচু প্রকৃতির সদস্যদের কারণে আজ আমাদের এই পরিনতি। অথচ দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ অনেক সফলতার দাবিদার এই পুলিশ। পুলিশের এই ঘুষ বাণিজ্য বা বিভিন্ন দূর্ণীতিরোধ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করার পরেও কাঙ্খিত সফলতা পাওয়া যাচ্ছে না। কারণ যারা এই অপকর্মের সাথে জড়িত তারা যদি নিজেদের উপলদ্ধি থেকে বুঝতো তাহলে এই সমস্যা প্রতিরোধ করা অনেকাংশে সহজ হতো। কিন্তু সে আশায় গুড়েবালি। তাইতো একটি গল্পই বার বার মনে পড়ে.....
আমাদের দেশে যখন বিনোদনের জন্য প্রথম সিনেমা হল গুলো চালু হয় তখন দু'জন মধ্যবয়স্ক লোক কৌতুহল বসতঃ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে বলে মনস্থির করল। সে সময়ে সাধারনত বয়সে তরুনরাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সাহস রাখত। যা হোক তারা হলের টিকিট কাউন্টারে গিয়ে বলল, ভাই দুইটা ভালো টিকেট দেন। যাতে আরাম করে সিনেমা দেখতে পাই। কাউন্টার থেকে তাদেরকে পেছনের সাড়িতে আরামদায়ক চেয়ারে বসার দুটি টিকিট দেওয়া হল। কিন্তু সিটে বসতে গিয়ে এক বয়স্ক লোক বাধালো বিপত্তি। সে টিকিট চেকারকে বলল, টেকা দিয়ে টিকিট কাইট্টা পেছনে বইসা সিনেমা দেখুম কেন ? সামনে বইসা সিনেমা দেখুম। বয়স্ক লোক তো আর জানতো না সামনে বসে সিনেমা দেখার মজাটা কি ? যাই হোক তারা সামনের সাড়িতে বসেই সিনেমা দেখতে লাগলো। সিনেমার একটি দৃশ্যে হঠাৎ একটা পাগলা ঘোড়া সামনের দিকে দৌড়ে আসতে লাগলো। ওমনি এক বয়স্ক লোক বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে লাগলো এবং সিনেমা হলের মধ্যে দৌড়াতে লাগলো আর বাহিরে বের হওয়ার চেষ্টা করতে লাগলো। অন্যান্য দর্শকতো তার এই কান্ডে হতভম্ব হয়ে গেল। তারা অনেক কষ্টে বয়স্ক লোকটিকে ধরলো। "চাচা কি সমস্যা এরকম করছেন কেন ? বয়স্ক লোকটি বলল, "তোমাদের কি মাথা খারাপ হইছে ? দেখছো না পাগলা ঘোড়া কেমনে আগায়ে আসতাছে। কখন না কারে কামড় দিয়ে ঘায়েল করে।" লোকজন ততোক্ষণে আসল ঘটনা বুঝতে পারলো। তারা বয়স্ক লোকটিকে বোঝাতে লাগলো। বলল, চাচা এটাতো বাস্তব ঘোড়া না, সিনেমার ঘোড়া। এটা কামড় দেয় না। তখন বয়স্ক লোকটা বলল, বাবারে তুমি আমি বুঝতাছি এইডা সিনেমা, কিন্তু পাগলা ঘোড়া তো আর বুঝে না এইডা সিনেমা ! সে তো ঠিকই কামড় দিয়ে ফালাইবো।
অবশেষে: পুলিশসহ অন্যান্য পাগলা ঘোড়ারা যদি একটু বুঝতো তবেই আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ দেশ সোনার বাংলায় পরিনত হত।
©somewhere in net ltd.