| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ভুল ব্যাখ্যা ও মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোধ্যা সনদ নেওয়ায় ৩৯ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দিয়েছে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়" (সূত্র: প্রথম আলো - ০৫/০৪/২০১৪)।
হায়রে ! সোনার বাংলা তোমার বুকে দাড়িয়ে অতীতে কি দেখেছি ? এখন কি দেখছি ? আর ভবিশ্যতে কি দেখতে হবে ? এভাবে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়তে থাকলে হয়তো এক সময় আসল মুক্তিযোদ্ধারা আমাদের মাঝ থেকে হাড়িয়েই যাবে। যে মিথ্যা, জালিয়াতি, জুলুম থেকে রেহাই পেতে আমাদের মুক্তিযোদ্ধ হয়েছিল, আর সেই মুক্তিযোদ্ধার সনদ নেওয়ায় সেই জালিয়াতির উত্থান। তাই বলিতে হয় " বঙ্গদেশে কতকালে কতই রঙ্গ দেখিব"। ভুয়া সনদধারীরা হয়তো নিন্মলিখিত কৌশলটি ভালো ভাবেই আয়ত্ব করিয়া ছিলো।
হতদরিদ্র তিন বালক খাবারের জন্য মাত্র একটি রুটি কিনেছিল। কারণ তাদের কাছে খাবার কেনার মত যথেষ্ট টাকা ছিল না। খাবারের উদ্দেশ্যে রুটিটি নিয়ে যখন তারা ঘরে ফিরলো তখন এক বালক বলে উঠলো - এক রুটি খেয়ে তো তিনজনের পেট ভরবে না। তাই চল, আমরা এক কাজ করি। রুটিটা সযত্নে রেখে আমরা তিনজন ঘুমিয়ে পরি। ঘুমের মাঝে যে সবচেয়ে ভালো স্বপ্ন দেখবে, সেই এই রুটিটা খাবে। অন্য দুই বন্ধু তার কথায় সায় দিলো। যেই ভাবা সেই কাজ। তারা তিনজনই ঘুমিয়ে পরলো।
বেশ কিছুক্ষণ পর তারা ঘুম থেকে জেগে উঠলো। এবার তাদের দেখা স্বপ্নের ব্যাখ্যা করার পালা। প্রথম বন্ধু বলল, কি আর বলবো দোস্ত। আমিতো স্বপ্নে বারাক ওবামার সাথে দেখা করলাম। ওবামার আমন্ত্রনে আমি আমেরিকায় চলে গেছিলাম। সে কি আয়োজন। আমাকে আমেরিকান সৈন্যরা আমাকে গার্ড অফ অনার দিল। আমি তো মহাখুশি। এর মধ্যেই স্বপ্ন ভাঙ্গয়া দিলি। দ্বিতীয় বন্ধু বলল, আরে রাখ তোর বারাক ওবামা। আমিতো গেছিলাম ঐ বান কি মুনের অনুরোধে এক সভায়। ঐখানে তো বিভিন্ন দেশের সরকারগো মধ্যে কি এক গন্ডগোল লাগছিলো ? আমি গিয়ে সবাইরে নিয়ে বসলাম। অনেক আলোচনার পরে আমি ওদের মাঝে একটা মিমাংসা কইরা দিলাম। নিজেরা তো আর নিজেগো সমস্যা মিমাংসা করতে পারে না, তাই আমিই একটা ধমক দিয়ে সব কিছুর ফয়সালা কইরা দিলাম আর কি। সবাই তো আমারে বাহবা দিল। বলে কি না, আমার জন্যি নাকি তারা অনেক বড় একটা সমস্যা থেকে বেঁচে গেল। আমি বললাম, আরে না, এ আর এমন কি ? আমগো মাঝে মাঝেই এই কাম করতে হয়। আমরা এইগুলান না করলে করবোই বা কেডা ? এর মাঝেই তোর ডাকে আমি ঘুম থেকে জাইগা উঠলাম। এবার দুই বন্ধু তৃতীয় বন্ধুর দিকে তাকাইয়া কইলো বল, তুই স্বপ্নে কি দেখলি ? এবার স্বপ্ন দেখার পরিকল্পনাকারী বন্ধু বলল, আমিও তোদের সাথে ঘুমিয়ে পরলাম। ঘুমের মাঝে আমি দেখলাম লাঠি হাতে ইয়া মোটা এক লোক আমার কাছে আইসা কইলো, ঐ ওঠ। রুটিটা খাইয়া ফালা। আমি কইলাম, না রুটি আমি খামু না । সে কইলো, যদি তুই এই রুটি না খাস, তাইলে আমার হাতের এই মোডা লাঠি তোর মাথায় মারমু। আমি তো জাইগা উঠে তোদের ডাকাডাকি শুরু করলাম। কিন্তু তোরা কেউ উঠলি না। শেষে নিরুপায় হয়ে আমি রুটিটা খাইয়া লইলাম।
©somewhere in net ltd.