নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুসাফির

সামনে এগিয়ে যেতে চাই ।

বিপ্লব৫৫

ব্লগে অংশগ্রহন করে নিজের জ্ঞান সম্মৃদ্ধ করতে চাই ।

বিপ্লব৫৫ › বিস্তারিত পোস্টঃ

কাঠুরিয়ার সততা

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৭

অনেক দিন আগের কথা। এক বনের পাশে বাস করত এক গরীব কাঠুরিয়া। সে রোজ বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রয় করে জীবিকা নির্বাহ করত। একদিন কাঠ কাটতে গিয়ে হাত ফসকে তার কুড়ালটা নদীতে পরে গেল। সে নদীর ধারে বসে কাদতে লাগলো। স্বর্গ থেকে পরী এসে কাঠুরিয়ার কুড়ালটি উদ্ধার করে দিল এবং তার সততায় মুগ্ধ হয়ে তাকে সোনা ও রূপার কুড়াল উপহার দিল। এই উপদেশমূলক গল্পটি আমরা সবাই জানি। আসুন জেনে নিই এর পরের ঘটনা। কিছুদিন পরের কথা কাঠুরিয়া তার বউকে নিয়ে বনের মধ্যে ঘুরতে গিয়ে বউকে হারিয়ে ফেলল।:(( অনেক খোজাখুজির পর কাঠুরিয়া তার বউকে না পেয়ে বনের ভিতর কাঁদতে লাগল। এমন সময় যথারীতি স্বর্গ থেকে বনপরী এসে কাঠুয়িয়ার কান্নার কারণ জানতে চাইল। কাঠুরিয়া তার বউয়ের কথা বনপরীর কাছে খুলে বলল। বনপরী কাঠুরিয়াকে অভয় দিল। বনপরী বলল, আমি তোমার বউকে খুজে বের করার চেষ্টা করছি। কিছুক্ষন পর বনপরী ক্যাটরিনা কাইফকে কাঠুরিয়ার সামনে এনে জিঞ্জেস করল, দেখতো এটা তোমার তোমার বউকি না ? কাঠুরিয়া জোড়ে জোড়ে বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার হারিয়ে যাওয়া বউ। বউরে তুই আমায় ছেড়ে এই গহীন বনে কোথায় হারিয়ে গিয়েছিলি ? এবার বনপরী কাঠুরিয়ার উপর ভীষন ক্ষেপে গেলেন। X( বনপরী বললেন, তুমিতো ভয়ানক মিথ্যাবাদী, লোভী। কাঠুরিয়া কাঁদো কাঁদো কন্ঠে বলল, আমায় মাফ করবেন বনপরী। আমি যদি ক্যাটরিনাকে বউ বলে স্বীকার না করি তাহলে আপনি পরে ঐস্বরীয়াকে নিয়ে আসবেন। তাকেও বউ বলে অস্বীকার করলে শেষে আমার আসল বউকে নিয়ে আসবেন। আর আমার আসল বউকে বউ বলে স্বীকার করলে আপনি আমার সততায় খুশি হয়ে ক্যাটরিনা, ঐস্বরীয়া ও আমার বউ সহ তিনজনকে আমার হাতে তুলে দিবেন। আমি কি তিনজন বউকে প্রতিপালন করতে পারব ? তাই আমি প্রথমজনকেই আমার বউ বলে স্বীকার করেছি। ;)B-)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হা হা হা .................

২| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩০

আজীব ০০৭ বলেছেন: হা হা হা.............

৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪২

আমিনুর রহমান বলেছেন:




ব্যফুক মজা পাইলাম =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.