নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুসাফির

সামনে এগিয়ে যেতে চাই ।

বিপ্লব৫৫

ব্লগে অংশগ্রহন করে নিজের জ্ঞান সম্মৃদ্ধ করতে চাই ।

বিপ্লব৫৫ › বিস্তারিত পোস্টঃ

আমার দাদা (রম্য গল্প )

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৬

আমারা প্রতিনিয়ত গুরুজনদের পরামর্শে নানা কাজ করে থাকি। তেমনী একটি ঘটনা আজ আমরা শেয়ার করব। এক গ্রামে ছিল এক টুপি বিক্রেতা। সে গ্রামে গ্রামে ফেরি করে টুপি বিক্রয় করে জীবিকা নির্বাহ করত। গ্রীষ্মের এক দুপুরে ক্লান্ত হয়ে এক বড় গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। টুপি বিক্রেতা ছিল বেশ ক্লান্ত আর গাছের নিচে ছিল আমারদায়ক শীতল বাতাস। টুপি বিক্রেতা টুপি পরিহিত অবস্থায় নিজের অজান্তেই ঘুমিয়ে পরে। টুপির ঝুড়িটি তার পাশেই রেখেছিল। সেই গাছে ছিল বানর। বানরেরা সাধারণত কৌতুহল প্রিয় হয়। তাই বানরগুলো গাছ থেকে নেমে এসে টুপির ঝুড়ি থেকে সব টুপি নিয়ে গাছে উঠে গেল। টুপি বিক্রেতা ঘুম থেকে জেগে উঠে দেখল তার টুপির ঝুড়িতে কোন টুপি নেই। :(( টুপি বিক্রেতা গাছের দিকে তাকিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। গাছের সব বানর টুপি মাথায় দিয়ে ছুটাছুটি করছে।

অনেক চেষ্টা করেও তিনি টুপিগুলো ফেরত নিতে পারলেন না।

অবশেষে টুপি বিক্রেতার মাথায় এক বুদ্ধি আসল। যেহেতু বানররা অনুকরণপ্রিয় তাই টুপি বিক্রেতা তার নিজের মাথার টুপিটা মাটিতে ছুরে মারল। এতে বানর গুলো তাদের মাথার টুপিও মাটিতে ছুরে মারল। টুপি বিক্রেতা দ্রুত টুপিগুলো সংগ্রহ করে দ্রুত সেই স্থান ত্যাগ করল।

অনেক দিন পরের কথা সেই পথ দিয়ে আগের টুপি বিক্রেতার নাতি যাচ্ছিল এবং সেই গাছের নিচে বসে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পরল। নতুন টুপি বিক্রেতা ঘুম থেকে জেগে উঠে দেখল তার টুপির ঝুড়িতে কোন টুপি নেই। সব টুপি বানর নিয়ে গেছে। টুপি ফেরত পাওয়ার জন্য নতুন টুপি বিক্রেতা তার দাদার শিখিয়ে দেওয়া বুদ্ধি প্রয়োগ করল। কিন্তু বানরগুলো এবার টুপি তো ফেরত দিরই না বরং নতুন টুপি বিক্রেতার দিকে তাকিয়ে ভেংচি কাটল :P অনেক চেষ্টার পরও বানরগুলো টুপি ফেরত দিল না।

শেষে বানর সরদার গাছ থেকে নেমে এসে নতুন টুপি বিক্রেতার গালে একটা চর মেরে বলল, তোর দাদা তোকে শিখিয়েছে কিভাবে বানরকে বোকা বানিয়ে টুপি ফেরত নিতে হয়। আর আমার দাদা আমাকে শিখিয়েছে মানুষের চালাকি দেখে যেন টুপি ফেরত না দেই। গর্দভ দাদা কি তোর একার ছিল। দাদা আমারও ছিল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.