| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০১ সালের কথা। তখন মানুষের মাঝে মোবাইল এতটা সহজলভ্য হয়নি। নেটওয়ার্ক এর অবস্থাও তেমন ভালো না। আমার গ্রামের এক নিরক্ষর মহিলা গেছে মোবাইলের দোকানে কথা বলার জন্য। কিন্তু সে যে নম্বর নিয়ে গেছে তা বার বার বন্ধ দেখাচ্ছে। ভদ্র মহিলা বার বার অপারেটরকে কল দিতে বলছে। অবশেষে অপারেটপ ঐ নম্বরে কল দিয়ে মহিলার হাতে মোবাইল ফোন দিল। ফলাফল যা হবার তাই। মহিলা "আপনার ডায়েলকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়েল করুন ধন্যবাদ" ভয়েস শুনে বলছে, আপা সেই দুইঘন্টা ধইরা বসে আছি। করিমের বাপের লগে একটু কতা কমু। এই আবুল্লা (আপারেটর) কল দিচ্ছে না। আপা একটু করিমের বাপেরে ডাইক্কা দেন না। ![]()
মহিলার কথা শুনে অপারেটর ফিশ ফিশিয়ে হাসতেছে। আবুল মহিলারে বলল, চাচি কার সাথে কথা কন। ওইডাতো কোন মানুষে বলতাছে না, ওইডা কম্পিউটার থেকে বলতাছে। কম্পিউটার তো আমাগো মত শুনতে পায় না। তখন মহিলা বলল, কেন ওর কথা কওনের জন্যে মুখ আছে তো শুনার জন্য কান নাই।![]()
![]()
![]()
২|
২৬ শে মে, ২০১৪ বিকাল ৩:০৪
বিপ্লব৫৫ বলেছেন: ধন্যবাদ আজীব ০০৭
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৩
আজীব ০০৭ বলেছেন: হা হা হা............