| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বনের মাঝে এক গাছের ডালে বসে মোরগ মুরগি খোস গল্পে ব্যস্ত ছিল। এমন সময় গাছের নিচ দিয়ে এক দুষ্ট শেয়াল যাচ্ছিল। গাছের ডালে মোরগ মুরগিরে দেখে শেয়াল জিভের জল সামলাতে পারল না। কিন্তু মোরগ মুরগি তো অনেক উপরে। শেয়ালের এত উপরে উঠার সাধ্য নেই। তাই চালাক শেয়াল এক ফন্দি আটলো। মোরগ মুরগিরে উদ্দেশ্য করে শেয়াল বলল- আরে তোমরা দুজনে বসে বসে অযথা সময় নষ্ট করছো কেন? নিচে নেমে আসো। সবাই মিলে দখিণা বাতাস খাই। সবাই মিলে মনের সুখে গান গাই। ![]()
![]()
![]()
মোরগ মুরগি শেয়ালের চালাকি বুঝতে পেরে বলল- তা মন্দ হয় না শেয়াল ভাই। তবে গান গাওয়ার আগে একটু রেওয়াজ করলে গানটা দারুন শোনাবে। শেয়াল ভাই তুমি গানের রেওয়াজ শুরু করো। আমরা নিচে নেমে আসছি।
শেয়াল মনে মনে ভাবতেছে এইতো শিকার পটায়ে ফেলছি। শুধু নিচে নেমে আসো বাচা ! তোমারে মজা দেখাইতেছি। ![]()
![]()
![]()
শেয়াল - তাইতো রেওয়াজ ছাড়া কি আসর জমে ? আসো আসো তারাতাড়ি করো বলে শেয়াল হুককা হুয়া বলে গানের রেওয়াজ শুরু করলো।
গাছ থেকে কিছু দূরে এক কুকুর শুয়ে ছিলো। শেয়ালের ডাক শুনে কুকুর শেয়ালকে তাড়া করলো। শেয়াল অবস্থা বেগতিক দেখে দিল ঝারা দৌড়। ![]()
![]()
![]()
মোরগ মুরগি পেছন থেকে শেয়ালকে ডাকতে লাগলো। শেয়াল ভাই কোথায় যাও ? আসো গান গাই। ![]()
![]()
![]()
শেয়াল- না মানে ! আসর শুরু করার আগে গুরুর দোয়া নিতে হয় । আগে গুরুর দোয়া নিয়ে আসি। পরে একসাথে গান গাইবো।![]()
![]()
![]()
©somewhere in net ltd.