নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধাপরাধী দের ফাঁসী চাই

সময়ের ডাক

আমি একজন সাধারণ ছাত্র।

সময়ের ডাক › বিস্তারিত পোস্টঃ

জনগনের নিরাপত্তা কে দেবে????????

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৪

রাসেল মাহমুদ। ব্যাংক কর্মকর্তা। ৩৬ বছর বয়সী যুবক। আপনাদের মনে প্রশ্ন জাগছে হয়তো, কে এই রাসেল মাহমুদ ? রাসেল মাহমুদ হতভাগ্য কিছু মানুষের প্রতিনিধি। যারা খুন হন মিডিয়ার আড়ালে। যাদের জামাত শিবির খুন করলেও খবর আসে- " বাসে আগুন- নিহত ১।" তাদের নিয়ে অনুসন্ধানী কোন রিপোর্ট করতে কেউ আগ্রহ পায় না। প্রথম পাতায় তার ছবি আসে না। বড় মাপের মানুষে রা কলাম লেখেন না।

রাসেল মাহমুদের ঘরে কি কোন ফুটফুটে ছেলে ছিলো ? রাতে বাসায় ফেরার অপেক্ষায় কি তার স্ত্রী অপেক্ষা করছিলেন ? নাকি বিয়ে করার জন্য মা প্রতিদিন রাগারাগি করতেন? তার বাবা কি বেচে আছেন ? ছেলের লাশের খাট টা কি বাবার কাধে প্রচন্ড ভারি মনে হচ্ছে এখন ?

রাসেল মাহমুদ রা প্রচন্ড হতভাগা। তাদের মৃত্যুর সময় ক্যামেরা থাকে না। দায়সাড়াগ্রস্ত একটা নিউজ করা তার জন্য যথেস্ট। মানবন্ধন হয় না রাসেল মাহমুদ দের জন্য। নেতা রা তাকে দেখতে যান না। স্টাটাশের বন্যা বসে না তার জন্য।

কোন এক আজব কারনে বিশ্বজিৎ এর মৃত্যু তে গনতন্ত্রের মৃত্যু হলেও, রাসেল মাহমুদের মৃত্যু তে গনতন্ত্র জীবিত থাকে। আগুনে পুড়ায় মারা তে বোধহয় হিংস্রতা কম। বোধহয় জামাত শিবির প্রচন্ড মমতায় তাকে খুন করেছে, তাই আমরা তত টা বিচলিত নই। তবে আমিও প্রচন্ড মমতায় ওই সব আবেগের ওপর থুতু ফেললাম, যে আবেগ মিডিয়ার ফোকাসের তারতম্যের ওপর নির্ভর করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.