| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫ এপ্রিল, ২০১৩ রাতের ঘটনা...
তখন সময় রাত ১১:২০ বা এর আশে পাশে। বোনের বাসা থেকে নিজের বাসায় আসছিলাম। পরের দিন অর্থাৎ ৬ এপ্রিল হরতাল। যানবাহন বলতে কিচ্ছু নেই। হাঁটা পথে রওনা দিলাম। রাস্তায় অনেক পুলিশ দাঁড়ানো। টিচার্স ট্রেনিং কলেজের সামনে দেখি পুলিশ ব্যারিকেড। রাস্তার লোকজনকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে এত রাতে কোথায় যাচ্ছেন, এরপর ব্যাগ থাকলে ব্যাগ, না হলে পকেট তল্লাশি করছে। টিচার্স ট্রেনিং কলেজ পাড় হবার সময় আমাকেও ডাকা হল এবং যথারীতি আমাকেও জিজ্ঞাসা করা হল। বললাম ধানমণ্ডি ১ নাম্বার যাব। আমার বাসা ওখানে। পুলিশ রেগে গিয়ে, “এত রাতে বাইরে কি করেন?” আমার নিরস উত্তর, “বোনের বাসায় গিয়েছিলাম।” এমন সময় আরও ২ টো ছেলে যাচ্ছিল, তাদের পুলিশ ডাকল। ছেলে ২টো কে পুলিশ জিজ্ঞাসা করতে যাবে এমন সময় ছেলে দুটো কথার শুরুতেই বলল, “ঢাকা কলেজে পড়ি, হোস্টেলে থাকি, আওয়ামীলীগ করি।” পুলিশ চুপ, তাদের আর কিছু জানার নেই, বলল “আচ্ছা ঠিক আছে।” পুলিশ আবার আমার দিকে তাকাল, কোন question করার আগেই বললাম, “ঢাকা কলেজেও পড়িনা, আওয়ামীলীগও করিনা তবে গুষ্টি খুজলে কিছু আওয়ামীলীগ পাওয়া যাবে। চলবে?” পুলিশ বাবাজি কটমট করে তাকিয়ে বলল, “মশকরা করেন? তাড়াতাড়ি বাসায় জান।”
আমি ভদ্র ছেলের মত সোজা বাসায় চলে আসলাম। আর কিছু ভেঙে বলতে হবে বলে মনে হয়না...
২|
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫
গ্রীনলাভার বলেছেন:
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
এম হুসাইন বলেছেন:
=p এইডা কিছু হৈল?