| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা এত দুর্ভাগা কেন? আর ভালো লাগেনা। ঈদ এর আনন্দের মাঝে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা অনেকটা নীরবেই চলে গেছে। কিন্তু সর্বশেষ ট্রেন ভ্রমনের সময় পাথরের আঘাতে এক প্রকৌশলীর মৃত্যু সত্যিই মনকে তীব্র ভাবে নাড়া দিয়ে গেছে। কতটা অসভ্য হলে এরকম পাথর ছোড়ার চিন্তা মাথায় আসতে পারে? আর আমাদের দুর্ভাগ্য এইসব অসভ্যদের মাঝেই আমাদের বসবাস। মানুষ একটু স্বাচ্ছন্দ্য আর নিরাপত্তার জন্য রেল কে বেছে নেয়। কিন্তু তাও মনে হয় আর হবার নয়।
চলন্ত ট্রেন এ পাথর মারার ঘটনা নতুন কিছু না। আর এ নিয়ে কর্তৃপক্ষের কোন পদক্ষেপও কখন চোখে পরে নাই। আমরা কি এভাবেই গড্ডালিকা প্রবাহে গাঁ ভাসিয়ে দিনাতিপাত করে যাব? কোন সমাধান পাব না? এত হতভাগ্য কেন আমরা?
আসলে এটা আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। আমাদের অশিক্ষা, অসচেতনতা আর বিকৃত কোন কিছুর মাঝে আনন্দ খুজে পাওয়ার ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটে এসব ঘটনা দিয়ে।![]()
![]()
![]()
আসলে পুরোপুরি হতাশ হয়ে লেখাটা লিখলাম। কারও খারাপ লাগলে দুঃখিত।![]()
১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৫
খারাপ ছাত্র কিন্তু মানুষ ভালো বলেছেন: সেটাই কথা। আসলে অসভ্য বললেও আমার মনে হয় কম বলা হয়। এর চেয়ে খারাপ শব্দ মনে আসলে সেটাই বলতাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।।
২|
১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৮
প্রত্যাবর্তন@ বলেছেন: খুব রাগ হয় কিন্তু কি করব
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৪
টুম্পা মনি বলেছেন: কতটা অসভ্য হলে এরকম পাথর ছোড়ার চিন্তা মাথায় আসতে পারে? এই প্রশ্ন আমারও।