নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ ব্লগিং !

ব্লগিং হোক আগামীর...

ব্লগার মাজু

শুওরের বাচ্চার দাঁত উঠলে সবার আগে বাপের পশ্চাদদেশে কামড় দিয়ে দাঁতের ধার পরীক্ষা করে। - ড. আকবর আলী

ব্লগার মাজু › বিস্তারিত পোস্টঃ

যে কয়টা ঘটনা ঘটেছে...

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

১. যুক্তরাজ্যের হাইকমিশনারের নেতৃত্বে টুয়েজডে (নাকি সানডে, মনে নাই) ক্লাব গঠন এবং তার ধারাবাহিকতায় "ওয়ান ইলেভেন" ঘটার পর আমরা নিশ্চিত হতে পারছিলাম না পরিবর্তনটা আসলে কোথায় হলো? এখন হয়তো বিষয়টা অনেকটাই পরিস্কার। আধুনালুপ্ত জামায়াত ইসলামী, বাংলাদেশ শাখাকে (বর্তমানে আইনগত বাধ্যবাধকতার কারনে 'বাংলাদেশ জামায়াত ইসলামী' নামধারী) বিএনপির বোরখার নিচে ক্ষমতায় আনা হয়েছিলো, কিন্তু অনেকগুলো কারনে তাদের ওপর Neocolonialist রা আস্থা হারিয়েছে। আ'লীগের প্রথম দুইবছরের দেশ পরিচালনা এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এটা প্রায় পরিস্কার যে আস্থা সরে গিয়ে এখন অন্য কোথাও গেছে। সেটা কোথায়? গত তত্বাবধায়ক সরকারের দুইবছর কি বাংলাদেশের বর্তমান সামরিক বাহিনীর জন্য স্ট্রেস টেস্টিং ছিলো? তারা কি পাশ করেছে (পিলখানা হত্যাকান্ড বাদ দিলে)? Neocolonialist রা নতুন একটা পথ খুজে পেয়েছে নিশ্চিত ! (ব্যক্তিগতভাবে এতে আমার কোনো আপত্তি নাই। Appraisal হওয়া উচিৎ সামর্থ্যের বিচারে। স্বাধীনতা কোন পর্যায়ের হবে সেটা নির্ভর করে কতটুকু পাওয়ার যোগ্যতা আছে সেটার উপর। সময় আমাদেরও আসবে।) সেই পথ কোনটা সেটা একটু পরিস্কার হওয়া প্রয়োজন।



২. বিএনপি ঐ পথে পা বাড়ায়নি। নিজেদের বিকল্প হিসেবে উপস্থাপন করতে চাইলো? তারেকের জন্য পথ খোলা রাখলো?



৩. মনে রাখতে হবে জামাত কিন্তু পুরোপুরি চলে যায় নি। বাজার হারিয়ে এখন কম দামী বাজারে দোকান পেতে বসেছে। বাজার খুব খারাপ জিনিস। সেখানে সাপ্লাই ডিমান্ডের একটা খেলা আছে।



৪. হতাশায় ঝিমিয়ে পরা জনগন একটু আশার ফিকে আলো দেখতে পাচ্ছে। বলা যায় না, প্রথম আলোর মতো ফিকে আলো নামে কোনো পত্রিকাও বের হয়ে যেতে পারে !!



৫. ৭৫ এর পর যেসব রাজনীতিবিদরা হাইবারনেশনে চলে গিয়েছিল, তারা হয়তো একটু গা ঝাড়া দিয়ে উঠলো। তাদের পরামর্শ নিশ্চয়ই কাজে লাগবে।



৬. বিশ্ব মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী জানতে পারলো বাংলাদেশের মানুষ এখন আর হাভাতে না।



৭. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সবাই একটু হালকা অনুভব করে, আর কোনোদিন পাবলিক পরীক্ষা দিতে হবে না। আমরাও হালকা অনুভব করছি, হয়তো আর কোনোদিন যুদ্ধে যেতে হবে না।



৮. ভদ্রলোকেরা রাজনীতি করেন না। রাজনীতি শব্দটাই এখন কলুষিত। আশা করা যায়, হয়তো, ভদ্রলোক শব্দের অর্থে পরিবর্তন আসবে। ভদ্রলোকেরাও রাজনীতি করবে।



৯. প্রবাসীদের সাথে দেশের মানুষের যোগাযোগ বাড়তে যাচ্ছে। এটার খুব দরকার ছিলো।



১০. ডান আর বামের মধ্যে আগে কোনো ব্যলান্স ছিলো না। একটা সম্ভাবনা দেখা দিয়েছে এটার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।



এখন একটাই কৌতুহল, আগামী নির্বাচন কিভাবে হয়, কারা জেতে? এটা খুব গুরুত্বপূর্ন যে সঠিক নেতৃত্ব আগামী ৫ টা বছর পার করুক। বুদ্ধিমত্তার সাথে, সহনশীলতার সাথে, ম্যচুরিটির সাথে, বাস্তবতা সাপেক্ষে।



জয় বাংলা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.