| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার মাজু
শুওরের বাচ্চার দাঁত উঠলে সবার আগে বাপের পশ্চাদদেশে কামড় দিয়ে দাঁতের ধার পরীক্ষা করে। - ড. আকবর আলী
নিরবে নিভৃতে বাংলা ব্লগিং প্লার্টফর্ম এক অবিস্মরনীয় জায়গায় পৌছে গেছে। আমি শুধু ব্লগ পড়ি। বছর তিনেক আগে সামু ব্লগে একটা নিক খুলেছিলাম, কমেন্ট করার জন্য। একটু লেখার চেষ্টাও করেছি। তবে নিকটা ছিলো ছদ্মনামে ! অতি উৎসাহে আরো ৫-৭ টা ছদ্মনামে নিক খোলা হয়েছিল ! প্রত্যেকের চরিত্র আলাদা। প্রতিটা নিকের আবার একটা করে ফেইসবুক আইডি ছিলো ! এরমধ্যে একটা ফেবু আইডিই মূলত ব্যবহার হইতো, যেটা দিন-রাত স্ট্যটাস আপডেট করতো ! 'আমারব্লগে'ও একটা নিক ছিল। সেখানে মাত্র একটা পোস্ট করতে পারছি ! মজার ব্যপার হইলো সেই পোস্ট সামুব্লগে হিট পায় নাই। কিন্তু 'আমারব্লগে' ভালো রেসপন্স। কারন 'আমারব্লগে' হালকা ধরনের লেখার তেমন দাম নাই!
এভাবে প্রায় বছর খানে চলার পর একদিন উৎসাহ হারিয়ে ফেললাম। এই জীবনটা খুবই আকর্ষণীয় কিন্তু অবাস্তব। বিনোদন ছাড়া এর কোনো উপকার খুজে পেলাম না। কিছু নতুন জিনিস জানা যায়। কি হবে এতো জেনে? যে কথা বাস্তবে বলতে পারি না, সেটা ছদ্মনামে বলে লাভ কি? এক ভোরে সমস্ত আইডি বন্ধ করে দিলাম। এরপর বছরখানেকের বিরতি।
এর মধ্যে আমার নিজ নামের ফেবু একাউন্টটা হ্যক হইলো। আমি নিরীহ নির্বিবাদী মানুষ। এই একাউন্ট তেমন ব্যবহারও করি না। আমার একাউন্ট হ্যক করতে আসবে সেটা ভাবিও নাই। তাই সব ওপেন ছিলো। মজা হিসেবে ধরে নিয়ে আর কিছু বলা হয় নাই। কিন্ত আসলে সে আমার উপকারই করছে। আমি ঠিক করলাম ফেবুতে ফিরতে হবে ! শুধু নিজ নামেরটাতে।
সময় হয় না বা ইচ্ছা করে না তাই ফেইসবুক বা ব্লগে ঘোরা হয় না তেমন। কিন্তু গত মাসখানেক ধরে মনে হচ্ছিল আবার ব্লগে বসবো। আবার পড়বো। আবার কমেন্ট করবো। বিতর্ক হবে, মজা হবে। হয়তো দুইএকটা লেখা দিতে পারবো। ফেইসবুকেও থাকবো। আবারও ফেবুতে মিনিটে মিনিটে স্ট্যটাস দিবো ! তবে নিজ নামে এই কাজগুলা করা একটু ঝামেলার। বাস্তব জীবনের আমি আর ভার্চুয়াল জীবনের আমির মধ্যে কোনো মিল নাই। দ্বন্দ্ব আছে।
মাযহারুল আবেদীন নামের একটা অর্থ হচ্ছে প্রকাশ্যে ইবাদতকারী। মাযহার যদি লুকিয়ে লুকিয়ে ইবাদত করে তাহলে সেটা নামকরনের স্বার্থকতা হয় না ! অনেক চিন্তা ভাবনার পর ঠিক যখন নিজ নামে ব্লগে কমেন্ট করা শুরু করবো ঠিক করলাম, ফেইসবুকে এক্টিভ হবো ভাবলাম, ঠিক তখনই পরিবেশ অন্যরকম হয়ে গেল। শুধুমাত্র শব্দ ব্যবহার করে লেখাটা ভয়ংকর অপরাধ হয়ে গেল।
ব্লগে কমেন্ট করে বা ফেইসবুকে স্ট্যটাস দিয়ে আমি অর্থ উপার্জন করি না। তাই গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ডে নেওয়ার ক্ষীন সম্ভাবনার ঝুকি আমি নিতে পারি না। এমনিতেই পুলিশ-মিলিটারী থেকে ১০০ হাত দূরে থাকি ! লেখা বা কমেন্ট করা না, শুধু ব্লগ পড়তাম । কিন্তু আমি শিওর এইরকম পরিবেশে কেউ আর লিখতে আগ্রহী হবে না। তাই ব্লগের মান খারাপ হয়ে যাবে। পড়ে মজা পাব না।
আমি ব্লগার না। কিন্তু ব্লগ পড়াটা আমার জন্য জরুরী। যারা ব্লগে লেখেন তাদের লেখাটা জরুরী। পরিবেশ অবশ্যই পরিবর্তন হতে হবে। সরকারের সিদ্ধান্ত নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। পাবলিক যেনো ব্লগের টুটি না চেপে ধরেন আমি সেটাই আশা করি।
বাংলাদেশকে রুখে দেয়ার শক্তি কারো নেই।
হয় আজ না হয় কাল আমাদের উন্নতি হবেই।
©somewhere in net ltd.