| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুভুজ
তিন বছরের বেশী সময় "যখন যেখানে সুবিধা" ভিত্তিতে সামহোয়্যারইন ব্লগ পড়ি। ব্যাক্তিগত পিসি/ল্যাপটপ নাথাকায় নিক রেজিঃ করা হয়নি। অনেক কস্ট করে জমানো টাকায় একটা কমদামী ল্যাপটপ কিনেই ফেললাম! নিক যেটাই পছন্দ হয়-সেটাই বুকড! অগত্যা বহুভুজে সমাপ্ত........
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামে যাবেন। এখানে সম্প্রতি গুলিবিদ্ধ হয়ে নিহত চারজনের পরিবারের সদস্য ও ভুক্তভোগী গ্রামবাসীর সঙ্গে কথা বলবেন তিনি। পরে বিরোধীদলীয় নেতা স্থানীয় একটি খেলার মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন।
দলীয় সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি ধর্মভিত্তিক দলগুলোর ডাকা হরতালে সিঙ্গাইরের গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থক ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে চারজন গ্রামবাসী নিহত হন। এ ছাড়া নারী-পুরুষ-শিশু, পুলিশসহ অর্ধশতাধিক গ্রামবাসী আহত হন।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মঈনুল ইসলাম খান প্রথম আলো ডটকমকে বলেন, হতাহত লোকজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে ও তাঁদের খোঁজখবর নিতে খালেদা জিয়া আজ শনিবার বেলা তিনটায় সিঙ্গাইরের গোবিন্দল গ্রামে আসবেন। এরপর নিহত লোকজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন ও তাঁদের খোঁজখবর নেবেন। বিকেল চারটায় স্থানীয় গোবিন্দল খেলার মাঠে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য দেবেন।
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮
বহুভুজ বলেছেন: লাগ্লে কইয়েন-আপ্নেরেও একটা দিয়াম্নে
২|
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২
গেদু চাচা বলেছেন: লাখো মানুষ অধীর আগ্রহে বসে আছে জন মানুষের নেত্রীর দিক নির্দেশানার আশায়।
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৮
বহুভুজ বলেছেন: আমিও সেই লাখো মানুষদের একজন অপেক্ষায়.....
ধন্যবাদ।
৩|
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫
আমি বীরবল বলেছেন: খালেদা জিয়া এগিয়ে চলো-আমরা আছি তোমার সাথে।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭
মৃদুল সাংহাই বলেছেন: মানিকগন্জবাসী ভাগ্যবান। কিছু মানুষ আস্তিকতার সার্টিফিকেট পাবেন।