| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুস্থ ব্লগিং এর জন্য দরকার সুস্থ পরিবেশ। সামুর প্রথম দিকের একজন ব্লগার হিসাবে এ পর্যন্ত এই টাইপের অনের ব্লগার কে দেখে এসেছি, এরা ব্লগে আসে ক্যাচাল করার জন্য, অন্য ব্লগারের পোষ্টে আপত্তিকর শব্দ ব্যাবহার করে-।
ব্লগ গালিগালাজের জায়গা না। প্রতিপক্ষকে জবাব দিতে হয় মেধা দিয়ে- লেখনি দিয়ে, গালি দিয়ে নয়।
তাই ব্লগার খেলাঘর কে বলছি, ব্লগ আপনার মত গালিবাজ, আপত্তিকর শব্দ ব্যাবহারকারির জন্য নয়। অভদ্রদের স্থান এখানে হতে পারে না।
সামুর দৃষ্টি আকর্ষণ করছি, ব্লগার খেলাঘরের মন্তব্যগুলো দেখুন এবং সিগ্ধান্ত নিন।
"সুস্থ সুন্দর ব্লগিং ব্লগারের অধিকার।"
২|
২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৯
আমিনুর রহমান বলেছেন:
খেলাঘর কোথায় গালি দিলো ! লিঙ্ক দেন ????
৩|
২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৬
খেলাঘর বলেছেন:
পড়লাম।
হ্যাপী ব্লগিং
৪|
২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৪
এহসান সাবির বলেছেন: আবার কি হলো ভাই? ঝামেলা লাগল কই?
৫|
২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৬
কলাবাগান১ বলেছেন: এই রকম সহনশীলতা নিয়ে এসেছেন ব্লগিং করতে????? ভাই এটা ভার্চুয়াল জগত..... কথা কে কথা দিয়ে খন্ডন করুন.......
৬|
২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮
মায়াবী ঘাতক বলেছেন: খেলাঘর গালি গালাজ করলেন কখন। সামুতে উনার চেয়েও আরো অনেক জঘন্য গালিবাজ ছিল। ব্লগে থাকতে হলে কিঞ্চিৎ পুরু চামড়ার অধিকারি হতে হবে। এটা বাংলাদেশি ব্লগ, আমেরিকান না।
৭|
২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫
অপূর্ণ রায়হান বলেছেন: একরকম দু চারজন থাকবেন ই । খেলাঘরের কিছু কিছু মন্তব্য আপত্তিকর বা বলা চলে রুড । কিন্তু সামুর পূর্বকার গালিবাজদের তুলনায় এটা কিছুই না । আর সাম্প্রতিক সময়ে তিনি যদি কোন গালি দিয়ে থাকেন , সেটার স্ক্রিন শর্ট বা লিঙ্ক দেন । দেখি । রিপোর্ট করুন । এভাবে একজন ব্লগার হয়ে পোস্ট দিয়ে কোন রুপ প্রমাণ উল্লেখ না করে আর একজন ব্লগারের ব্যান চাওয়া কতোটা যুক্তিসঙ্গত ও ব্লগীয় সুসংহত মনোভাবের প্রকাশ ?
এতো অস্থির কেন আমরা ? !
৮|
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫
মনিরুল ইসলাম বাবু বলেছেন: খেলাঘর মাঝে মধ্যে প্রগলভ বা বাড়াবাড়ি কিছু বলে থাকেন ।
কিন্তু গালি দিলেন কখন ? আপনার কাছে প্রমাণ থাকলে তা আপলোড করুন না ?
বরং আপনার পেয়ারের কিছু অসভ্যই খেলা ঘরের সাথে এডাম টিজিং করছে ।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৫
দীঘল গঁাােয়র েছেল বলেছেন: এরকম আরও কয়েকটা আছে। এটা একটু বেশী।