নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুরনন স্পর্শা

হয়ত বেঁচে থাকার মানে কখনও জানব না কিংবা হারিয়ে যেতে পারব না কোন ডুব সাগরে তবু মনের কোনে পথিক হব।

অনুরনন স্পর্শা › বিস্তারিত পোস্টঃ

রণবীরকে পছন্দমতো বিয়ে করতে বললেন ক্যাট!

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

কেবল জীবনের বিশেষ মানুষ বলেই ক্যাটরিনা কাইফকে স্বীকৃতি দেননি রণবীর কাপুর, তাঁর জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারেন বলেও জানিয়েছিলেন জুনিয়র কাপুর। কিন্তু ক্যাটরিনাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার স্বপ্ন আর পূরণ হচ্ছে না বেচারা রণবীরের। সম্প্রতি ক্যাট সাফ জানিয়ে দিয়েছেন, তিনি রণবীরকে বিয়ে করবেন না। শুধু তাই নয়, রণবীর যাঁকে ইচ্ছে তাঁকে বিয়ে করতে পারেন বলেও জানিয়েছেন ৩০ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।

এ প্রসঙ্গে ক্যাটরিনার চাঁচাছোলা মন্তব্য, ‘ক্যাটরিনা কখনোই রণবীরকে বিয়ে করবে না। হ্যাঁ, এটা পুরোপুরি নিশ্চিত। আমার বাগদান এবং বিয়ে নিয়ে অনেক গল্প রটানো হচ্ছে। আমি জোর গলায় বলছি, এই মুহূর্তে কারও সঙ্গে আমার বাগদান কিংবা বিয়ের কোনো রকম সম্ভাবনা নেই।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ক্যাটরিনা আরও বলেন, ‘রণবীর যাঁকে ইচ্ছে তাঁকে বিয়ে করতে পারে। আমার প্রত্যাশা, রণবীর ও তাঁর ভবিষ্যত্ জীবনসঙ্গী—দুজনের সম্মতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আমি মনে করি, সংসার জীবন শুরুর সিদ্ধান্ত নিলে সবারই উচিত বিয়ে করে থিতু হওয়া।’

কিছুদিন আগে কফি উইথ করণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর ও তাঁর চাচাতো বোন কারিনা কাপুর খান। অনুষ্ঠানের এক পর্যায়ে রণবীরের বিয়েতে ক্যাটরিনার জনপ্রিয় দুটি গানের সঙ্গে নাচের আগ্রহ প্রকাশ করে রণবীর-ক্যাটরিনার বিয়ের ইঙ্গিতই দিয়েছিলেন কারিনা।

এ বিষয়ে জানতে চাইলে ক্যাট বলেছেন, ‘কারিনা-রণবীর চাচাতো ভাই-বোন। তাঁরা সব সময় একে অন্যকে খোঁচায়। আমার মনে হয়, কারিনা স্রেফ মজা করার জন্যই এমন মন্তব্য করেছেন। এটাকে সিরিয়াসভাবে নেওয়ার কিছু নেই।’ রণবীরের বিয়েতে ক্যাটরিনা কোন গানের সঙ্গে নাচবেন জানতে চাইলে ক্যাট বলেন, ‘কোনো কারণে যদি রণবীরের বিয়েতে আমাকে নাচতে হয়, তবে ‘‘বেশরম’’ গানটিকেই বেছে নেব।’



ক্যাটরিনাকে জীবনের বিশেষ মানুষ স্বীকৃতি দিয়ে তাঁর জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারেন বলে জানিয়েছিলেন রণবীর। এ প্রসঙ্গে ক্যাটের মন্তব্য জানতে চাইলে তিনি বলেছেন, ‘বন্ধুর প্রয়োজনে আমিও আমার জীবন দিতে পারি। রণবীরের যে কোনো প্রয়োজনে অবশ্যই আমি তাঁর পাশে থাকব।’



বিয়ের পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ক্যাটের সোজাসাপ্টা জবাব, ‘এই মুহূর্তে কাউকে বিয়ে করে থিতু হওয়ার কোনো রকম পরিকল্পনা আমার নেই। অন্তত আগামী ২০-৩০ বছরের মধ্যে বিয়ে করব না আমি।’



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

তারেক রহমান বলেছেন: Prothoma lo thake copy past kore joto shob gadha ra

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.