| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ উমর আজিজ (বনি)
আমি বাংলাদেশি , আমি গর্বিত আমি বাংলাদেশি
ইমরান আলী ও ইসমাইল হোসেন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: আব্দুল হান্নান (৪০)। রাজধানীর নূরের চালার এই বাসিন্দা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় মিছিলে অংশ নেওয়ার জন্য শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বারিধারার বাঁশতলা থেকে উঠেন গুলিস্থানগামী বন্ধু পরিবহনে। সঙ্গে ছিলেন আরও তিন জন।
বায়তুল মোকাররম এলাকায় আসার জন্য ওই বাসে কৌতুহল বশতঃ কোথায় যাচ্ছেন, জিজ্ঞাসা করা হলে উত্তরে জানা যায়, বায়তুল মোকাররম। কেন- প্রশ্ন করলে জানায়, ‘ইসলামের বিরুদ্ধে শাহবাগে আন্দোলন চলছে। আর রাজিব নামের যে মারা গেছে সে মহানবী ও কোরআন সম্পর্কে অবমাননাকর কথা লিখেছে।
‘শুনেছি ব্লগ আর ইন্টারনেটে কি সব লেখা হয়েছে’ আপনি দেখেছেন- হান্নানের উত্তর ‘ব্লগ-ইন্টারনেট বুঝি না, হুজুর ডেকেছেন তাই যাচ্ছি।’ কোন হুজুর ডেকেছে- প্রশ্ন করলে তিনি হুজুরের নাম বলেন নি। উল্টো অর্ধশিক্ষিত হান্নানের সঙ্গে থাকা অপর তিন জন রেজাউল, আলম এবং শহিদ তর্ক শুরু করে দেয় বাসের অন্য যাত্রীদের সঙ্গে।
বাসটি বিজয় নগর মোড়ে এসে থামলে, তখন পুলিশ তল্লাশি চালায়। পুলিশ জিজ্ঞাসা করে কারা কারা বায়তুল মোকাররমে যেতে চান। উত্তরে হান্নানসহ ওই চার জন বায়তুল মোকাররমে যেতে চাই বললে পুলিশ তাদের নামিয়ে নেয়। পরে তাদের অপর একটি বাসে উঠিয়ে দিয়ে এলাকার মসজিদে গিয়ে নামাজ পড়তে বলে পুলিশ।
শাহবাগ আন্দোলন নিয়ে এ রকম ভুল ব্যাখ্যা দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার মুসল্লিদের বায়তুল মোকাররমে আনা হয়েছিল। লোকজনকে বলা হয়েছে, নাস্তিকদের বিরুদ্ধে মিছিল করতে হবে, বায়তুল মোকাররমে চলো।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলন নিয়ে জামায়াত নিয়ন্ত্রিত সংগ্রাম, আমার দেশ, নয়া দিগন্ত ও দিগন্ত টেলিভিশন বিভ্রান্তি ছড়াচ্ছে। এই আন্দোলন ছড়িয়ে গেছে দেশব্যাপী। বিশ্বের বাঙালিরাও এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে।
আন্দোলনকারীদের দাবি, তাদের আন্দোলন দমানোর জন্যই জামায়াত-শিবিরের হাতে নিহত রাজীব হায়দারকে নিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে। তারা ব্লগ-ইন্টারনেটে নানা আপত্তিকর ছবি ও তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি করছে।
খোঁজ নিয়ে জানা যায়, বায়তুল মোকাররমে এই লোক আনার পেছনে কাজ করেছে জামায়াত সমর্থিত বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং স্থানীয় জামায়াত শিবিরের কর্মীরা।
ভুল ব্যাখ্যা দিয়ে নিয়ে আসা লোকজন নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় মিছিলে অংশ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে আহত হয় শতাধিক। পুলিশ বলছে, ইসলামী দলের আড়ালে জামায়াত-শিবির এই সহিংসতায় অংশ নেয়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৩
আইএ/এমআইএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
২|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
কাছের মানুষ বলেছেন: ফালতু পেচাল...
৩|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
মাহির কাবির বলেছেন: vai boi melai kun dokane ase ei golpo ?
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
বিডি বন্ড বলেছেন: এইসব হুজুররাই আসলে জঙ্গী তৈরীর মুল কাড়িগর।