নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারে বাস করা অচিনআলো বলছি

অচিন আলো

এই দেশেই আমার জন্ম, এই দেশকেই ভালবাসি তাই মাঝে মাঝে দেশকে নিয়ে ভাবি

অচিন আলো › বিস্তারিত পোস্টঃ

হাত ধরা-ধরি কর্মসূচী কেমন হল? হাসনাত আব্দুল হাই এটা কি লিখল ?

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

গণজাগরণ মঞ্চের আজকের হাত ধরা-ধরি কর্মসূচী কেমন হল কেউ কি বলতে পারেন ? সারাদিন ফেসবুকে সারাদিন নানা রসাল আলাপ শুনে আগ্রহটা একটু বেড়েই গেল। ফেসবুকে দেখলাম নানামুখী মন্তব্য----

“পাশে মেয়ে থাকলে কি মেয়ের হাত ধরবে নাকি তাকে পাশকাটিয়ে কোন ছেলের হাত ধরবে” :P

আবার কেউ বলছে, এই সুযোগে যদি একটা গার্ল ফ্রেন্ড পাওয়া যায় তবে মন্দ হত না। :P

বুঝতে বাকি নেই এরা সব দুষ্ট ছেলের দল।



কিন্তু গনজাগনের পক্ষের লোকদের ও এটা নিয়ে তেমন প্রচারনা চালাতে দেখিনি। বরং তাদের সারাদিন গেল হাসনাত আব্দুল হাই নামের জনৈক লেখকের চৌদ্ধ পুরুষ উদ্ধার করতে।



বেচারা হাসনাত আব্দুল হাই কে মাঝে মাঝে প্রথম আলোতে লিখতে দেখতাম। মোটামুটি কারো সাতে-পাচে নাই এমন লেখক, যতদূর মনে পরে। কিন্তু কি মনে করে আজ সে গণজাগরণ মঞ্চ কে উল্লেখ করে "টিভি ক্যামেরার সামনে মেয়েটি” নামের গল্পটি লিখতে গেলেন আর প্রথম- আলো কি মনে করে সেটা প্রকাশ করল, বুঝে উঠতে পারলাম না। অবশ্য প্রথম- আলোতে এর চেয়ে ও বেশি খুল্লাম-খুল্লা বা যৌন সুড়সুড়ি উদ্রেক করে এমন গল্প প্রকাশ করা হয়। এটা তাদের তথাকথিত প্রগতিশীল চিন্তা-ভাবনার বহিঃপ্রকাশ বলেই তারা মনে করে হয়ত। এই গল্পটিতে যৌন সুড়সুড়ি না থাকলে ও আছে “গ্রাম থেকে ঢাকা শহরে আসা একটি মেয়ের জীবন চরিত” , যেখানে সে কারো যৌন লালসার স্বীকার এবং গল্পের ঘটনাবলী গণজাগরণ মঞ্চকে নিয়ে আবর্তিত। টিভি সিরিয়াল বা সিনেমার শুরুতে আমরা একটা লেখা দেখি, “ এই নাটক বা সিনেমার কাহিনী পুরপুরি কাল্পনিক এবং বাস্তব জীবনের কোন চরিত্রের সাথে মিলে গেলে আমরা দায়ী নই”। এই লাইন টুকু দিয়ে তারা অনেক কিছুতে পার পেয়ে যায়। হাসনাত আব্দুল হাই তার গল্পে “গণজাগরণ মঞ্চ” নাম উল্লেখ করায় এই রকম পার পাওয়া্র কোন সুযোগ নেই। এই গল্পটি সত্যি কারের জীবনে গল্প বলেই ধরা হবে। প্রথম আলো কি এর গল্পের সত্যতা প্রমান করতে পারবে? নাকি পারবেন হাসনাত আব্দুল হাই ? প্রথম দিকে গণজাগরণ মঞ্চ নিয়ে আগ্রহ থাকলে ও পরে আগ্রহ হারিয়ে ফেলি, তাই মঞ্চের কাছে যাওয়া হয়নি কখনও। নিজে থেকে তাই যাচাই করার উপায় নেই এইসব সত্যি কি মিথ্যা ।



যদি সত্যি হয়ে থাকে তাহলে বলতে হবে, এই সময়ে এমন একটি গল্প লিখে হাসনাত আব্দুল হাই ভীষণ সাহসের পরিচয় দিয়েছেন এবং অতি শ্রীঘই হয়ত ডিম্ব থেরাপির লিস্ট এ নিজের নামটি দেখবেন।

/:)



আর যদি মিথ্যা হয়ে থাকে, তবে প্রথম-আলো সম্পাদক “মতি মিয়া” সহ হাসনাত আব্দুল হাইকে কেন ডিম্ব থেরাপি দেয়া হবে না সেই মর্মে হয়ত আদালত থেকে অতি শ্রীঘই রুল জারি করা হবে।
:P







গণজাগরণ মঞ্চের পাশে এক পায়ে খাড়া প্রথম আলোর সম্পাদক মতি মিয়ার কেন হটাত মতি ভ্রম হল সেটা অবশ্যই জানা দরকার । আমরা মতি মিয়ার পাশে ও না আবার হাসনাত আব্দুল হাই এর পাশে ও না, আমরা সত্যের পাশে দাঁড়াতে চাই। আশা করি এই রহস্যের জাল খুব দ্রুতই ছিন্ন হবে। জীবন সংগ্রামে লিপ্ত সকল নারীদের জন্য আমার আন্তরিক স্রদ্ধা সব সময়ের। সেই স্রদ্ধায় এতটুকু কমতি হোক চাইনা।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬

ইন্দ্রজাল বলেছেন: কেন ভাই , বুঝেন্ না, প্রথম আলু আমার দেশের কাছে যে বাজারটী হারাল তা উদ্ধারে এটি একটা খেমটা প্রচেষ্টা

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

অচিন আলো বলেছেন: শুধু এতটুকুই ? আমি সন্দিহান

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩

খাটাস বলেছেন: কারও পক্ষে নই, শুধু যুদ্ধাপরাধীর বিপক্ষে। পরথুম আলুর মতি মিয়া অনেক টা হুমায়ন আহমেদের " তেতুল বনে জোসনা" গল্পের গাঁজাখোর মতি মিয়ার মত। কারও পক্ষ বিপক্ষ নাই। বেবসায় কোন পক্ষ থাকলে চলে না।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

অচিন আলো বলেছেন: "বেবসায় কোন পক্ষ থাকলে চলে না" :P :P --- ভাল বলছেন।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

পিওর গাধা বলেছেন: প্রথমআলো নিয়ে আজকে যারা হা-হুতাশ করছে তাদের জন্য আফসুস হচ্ছে।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭

অচিন আলো বলেছেন: আমার আগের পোস্ট টাতে প্রথম আলোকে তথা সমগ্র মিডিয়াকে নিয়ে বলছিলাম "মিডিয়া নিজেদের ব্যবসা নিয়ে ব্যস্ত, দেশের অবাস্থা নিয়ে না।"


"প্রথমআলো নিয়ে আজকে যারা হা-হুতাশ করছে তাদের জন্য আফসুস হচ্ছে। "

আমার ও তাদের জন্য আফসুস হচ্ছে।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

ShusthoChinta বলেছেন: ডঃ ইউনুস,ফজলে হাসান আবেদ আর মতি মিয়ার এক দফা এক নীতি,সেইটা হইলো বেবসা! যেখানে বেবসা আছে সেখানে উনারা আছেন,যেখানে বেবসা নাই সেখানে উনাদেরকে মাইক্রোস্কোপ দিয়াও খুঁইজা পাওয়া যাইবোনা!

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

অচিন আলো বলেছেন: ব্যবসা তো খারাপ কিছু না, কিন্তু নীতি বিবর্জিত ব্যবসাই সকল নষ্টের মুল

৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

প্রিতী ইসলাম বলেছেন: ShusthoChinta বলেছেন: ডঃ ইউনুস,ফজলে হাসান আবেদ আর মতি মিয়ার এক দফা এক নীতি,সেইটা হইলো বেবসা! যেখানে বেবসা আছে সেখানে উনারা আছেন,যেখানে বেবসা নাই সেখানে উনাদেরকে মাইক্রোস্কোপ দিয়াও খুঁইজা পাওয়া যাইবোনা!

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

অচিন আলো বলেছেন: ডঃ ইউনুস,ফজলে হাসান আবেদ এই দুজন ও ব্যবসায়ী কিন্তু মতি মিয়ার লেভেল এর না।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫

ফারজানা শিরিন বলেছেন: হস্য গল্পে হটাৎ আগ্রহী হলা কেন ? :প

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮

অচিন আলো বলেছেন: গুঞ্জন যখন গল্প হয়ে আসে তখন সত্যি টা জানা জরুরী হয়ে পড়ে। :P :P

৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: লিঙ্ক ডিলিট করে দিছে তবে এই লিঙ্কে দেখতে পারবেন--- গুগলে ক্যাশ

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

অচিন আলো বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে গুগল ক্যাশ লিঙ্ক টা দেওয়ার জন্য।

আমি ও লিঙ্কটা আপডেট করে দিলাম।

৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

টিনের বাড়ী বলেছেন: মইত্যার কোন বুকপিঠ নাই । জামাতীর কাছে ভালো সাজার জন্য এই লিখা ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

অচিন আলো বলেছেন: বর্তমানে যে কয়জন সম্পাদক আছেন তার মধ্যে মতি মিয়ারেই আমার কাছে সবচেয়ে ধুরন্ধর মনে হয়। তার যোগ্যতা আছে সন্দেহ নেই কিন্তু যোগ্যতার কুটিল ব্যবহারটাই সে বেশী করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.