নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গরীবের ব্লগার...

আমার কলম কথা বলবে শ্রমিকের, দিনমজুরের, খেটে খাওয়া মানুষেরই

প্রকৌশলী নির্ভিক রাইডার

আমার বিভাগ তড়িৎ প্রকৌশল। লিখতে যতটা না পারি, তারচেয়ে পারি ভাবতে, বিশ্লেষণ করতে, আর পড়তে এবং দেখতে। তবে আমি যদি ব্লগার হই, শুধুই গরীবের ব্লগার, শ্রমিকের আর দিনমজুরের ব্লগার... যদি কলম চালাই, তাদের জন্যই চালাবো।

প্রকৌশলী নির্ভিক রাইডার › বিস্তারিত পোস্টঃ

নীল চিঠি

১০ ই জুলাই, ২০১৩ রাত ১:১১

নীল সেই চিঠি ফিরে ফিরে



আমার ডাইরির ভাঁজে গুটিসুটি শুয়ে থাকে



দেয়া হয় না আর, নীল রঙ এর খামে করে।







মরা প্রেমগুলো ডানা মেলে উড়ে যাক এবার আকাশপানে



মাতলা নদী হোক আরো মাতাল, মাতাল এক সমীরণে



ফিরে যাক যেখান থেকে উৎপত্তি তার



সেই সুদূর ঝর্নার দেশে।







কাঁচপোকা হাঁটছে যেন আমার মেমব্রেন সেলের ভেতর দিয়ে



তোর বিহনে বরাবর নিষাদ জমে রয় তবু দ্বিধা নেই বলতে



তোরে ভালোবাসি।







নিঃসঙ্গতা থেকে নদী, জল আর সমুদ্র বেছে নিয়েছি



যাযাবর জীবনে তুলে নিয়েছি হাতে মাছের আঁশটে গন্ধ-ওয়ালা জাল,



স্মৃতির ছোঁয়া ধুয়ে নিতে নদীজলে করেছি স্নান



কিংবা বক্ষ ভরা বেদনায় অশ্রু নীরে।











এ জন্ম দিয়েছে শুধুই কষ্ট দহনের জ্বালায় বারংবারে



এর ওর কাছ থেকে,



তাই তো হয়েছি বিদগ্ধ আর বিমুখ জীবন থেকে।







আজ দীর্ঘশ্বাস আমার বড্ড দীর্ঘ হয়ে পড়ে



যেন রেললাইনের শেষ সীমানা যায় ছাড়িয়ে



যেথা চোখ যায় না সেই অবধি



তুই যে পথেই যাবি



যেখানেই তোর পা ফেলবি



সেখানেই রইবে ছড়ানো মোর তপ্ত দীর্ঘশ্বাস



তবু এ বুকে একবার পা মাড়িয়ে আমায় চলে যাস।











আজ আমার ছায়া পড়ে না কোথাও



যেন অশরীরী আত্মা এক দাঁড়িয়ে আছে



ছায়াহীন মানুষ এর অবয়ব নিয়ে



কোন এক দিন ভুল করে ঢুকে পড়েছিলেম



তোর আলো ঝলমলে মনের ঘরে



কিছু না ভেবে চিন্তে, অর্বাচীনের মতো



তাই হয়তোবা ক্ষণিকের অন্ধকার



ঠাই নিয়েছিল তোর মনের ঘরে







অপয়া অশরীরী ছায়ার ছোঁয়া পেয়ে



আজ আমার ফেরারি স্বপ্নের ডানা ভেঙ্গে গেছে



এখন প্রলয়ের ধুসর রং ভাসে চোখের কোণে



খোলা দুটি চোখ মেলে অহল্যা প্রহর গুনি মনে মনে



অশরীরী ছায়া হয়ে। .











জন্মান্তর বলে যদি কিছু থেকে থাকে



তবে সেদিন আবার আসব ফিরে



হয়তো মানুষ নয় তবু অন্য কোন প্রাণীর রূপ ধরে



কুকুরের সাথে এখন পার্থক্য করতে পারি না নিজেরে



তাই অন্য কোন প্রাণীতে আমার কি যায় আসে?



পরের জন্মে অপেক্ষার প্রহর গুনব না কারো জন্য



একা হেঁটে যাব কোন এক নির্জন বালুকাবেলায়



যেথা ভালোবাসার নষ্ট কষ্টগুলো পীড়া দেবে না আমায়।











যদি আরেকটি জন্ম না পাই তবে না হয়



সন্ধ্যা তারা হয়ে আমি ফিরে আসব তোর কাছে



মনে কোন আশা না রেখে শুধু দেখে যাব তোকে



আর ফিরে যাব শূন্য হাতে



ভোরের আলোর সাথে সাথে লুকিয়ে যাব সূর্যের ওপারের দেশে



সন্ধ্যে বেলায় আবার দেখা হবে ভেবে।











এখন আমার মন আটকে থাকে



শূন্য চোখ বেড়ায় এদিক ওদিক তোকে খুঁজে খুঁজে



নীরবতাকে বড্ড আপন লাগে ভেবে



তারপর মাতাল চোখের চাহনিতে কি এক ঘোরে চেয়ে থাকি



মনের গভীর হতে কান্নার মতো কি যেন হারিয়েছি



অথচ ছিলাম নাতো দিকভ্রান্ত কেউ এই আমি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.