নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গরীবের ব্লগার...

আমার কলম কথা বলবে শ্রমিকের, দিনমজুরের, খেটে খাওয়া মানুষেরই

প্রকৌশলী নির্ভিক রাইডার

আমার বিভাগ তড়িৎ প্রকৌশল। লিখতে যতটা না পারি, তারচেয়ে পারি ভাবতে, বিশ্লেষণ করতে, আর পড়তে এবং দেখতে। তবে আমি যদি ব্লগার হই, শুধুই গরীবের ব্লগার, শ্রমিকের আর দিনমজুরের ব্লগার... যদি কলম চালাই, তাদের জন্যই চালাবো।

প্রকৌশলী নির্ভিক রাইডার › বিস্তারিত পোস্টঃ

ফেবুফোবিয়াঃ "মোর প্রিয়া হবে এস রাণী, দেব খোঁপায় তারার ফুল"- ফেবুপ্রিয়া

১০ ই জুলাই, ২০১৩ রাত ১:২২

হায়রে ফেসবুক, হায়রে লাইকবুক /ওরে ও লুল বুক/



আর কত মোরে লুলামি শেখাবি, ক্লান্ত যে আমি/



ইহাই কি তবে তোরে মাড়ানোর পানসুখ?







আর কত মোর স্ট্যামিনা চুষবি, আর কত নির্ঘুম রাত/



এইবার তুই ক্ষেমা দে মোরে/ হোক নাহয় আজিব হঠাৎ/







কবি নাকি বলিয়াছিলেন, হৃদয়ের আবেগ রুধিয়া রাখিতে নাই/



তো্র রঙের এই পাঠশালাতে অবুঝ এ নাদান, বারেবারেই পথ হারাই/







কত যে আবেগ কত তার রঙ/ কত বোলচাল কতশত ঢং,



বুঝিয়া উঠিতে নাহি পারি/



লাইক দিয়া বসি লুলবাবা আর লুতুপুতু রঙ্গিলা বুবুরে, বাস্তবে হয়তো আড়ি/







বদনাম কেন করি শুধু তোর এবারে নাহয় গুন গাই…



গরীবরে তুই দানিয়াছিস সেলিব্রেটি তকমা,



ব্লু ব্লাডেরা কত ঘুরেফিরে, তোহফার দেখা যে মেলেনা/







সবই কি আর টাকায় মিলে? ফেবু জগতে অন্তত না



উহাই যদি মিলিত হেথা,



কভু কি আসিত প্রাসাদের মালিক ওই গাড়িওলা?



বলিত কথা অধমের সনে, সুধাইত মিষ্ট আছেন কেমন চলে তো সব ভালা?







চাইত কি কভু কুশলে ছলে লাইকখানা,



বলত কি ভাই রিকু দিলাম বন্ধু হবো এক্সেপ্ট করবেন অগ্রিম/



ওয়ালখানা ঘুরে যাবেন, ছবিতে দিবেন লাইক সবই যে পালিশ করা চকচকে রঙিন/



সবই রঙিন বড় বেশি রঙিন রে ফেবু তোর সাদা-নীলের আঁচলে,







কতকিই না দেখলাম তোর বুকে এসে আনমনে আর নিরীখের দোলাচলে/



লুল ভাইদের লুলামি আর আপুদের মডেলিং,



লাইক দিতে দিতে ক্লান্ত আমি, ক্যাপসন দিব কত?



লাইক না দিলে মাইন্ড খায় আবার, দিলে লুলামির ব্রত/







কারোবা দেখি যুগল ছবি- বত্রিশ দাঁত/ অন্তরঙ্গ কেউ, কেউবা আটখানা



এসবও সহ্য করি, করিতে হয়, সব যে বলিতে মানা/







লাইকের বাজার, লাইকেই উৎকর্ষ লাইকই যে ধন সাত রাজার



বল তুই শীঘ্রই বল আর কত লাইক, কত তোর দরকার!/







কি সুধা এই অমৃতে, কি জোটে পরিণামে জানিনা



শুধু জানি লাইক ব্যবসার এ বাজারে ঝড়ে যায় কত মেধা, কত হীরে-চুনি-পান্না/



হয়তোবা তারা চকচকে প্রো-পিক দিতে জানেনা,



তাইবলে ব্রেইন তো আর খোয়া যায়না,



ওই একটায় যা ছিল, হয়ত রে ফেবু তো্র হাজার লুল পোস্ট-পিকে মিলিবেনা/







বড়ই আজব রে ফেবু তোর নীল সাদার এই দুনিয়া,



বাটন চাপলে বন্ধু আসে আজব সব চিড়িয়া/



লাইক কমেন্টের বন্ধুনারে চাইনা তোর এ অনলাইন জোয়ার আর,



অফ্ লাইনেও যে থাকবে পাশে তেমনি কাউকে বড় দরকার/







কি নেশা তুই পান করালি, কি স্তবক দিলি গুনগুনিয়ে



কত রাত যে কেটেগেল নির্ঘুম; শুধু তোর চাঁচমুখ চেয়ে







এসেছিলাম যেদিন ঝোঁকের বশে জানতাম কি আদৌ, পড়বে বাঁধা এ হৃদয় মন তোর শুধু তোরি সনে-



মুহূর্তকনাও যে আর কাটবেনা বিরহে মোর তোর বিহনে……/







মোর প্রিয়া হবে এস, দেব খোঁপায় তারার ফুল,



তুই বুঝি ফেবু মোর জনমের সবচেয়ে বড় ভুল....../

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
বাব্বাহ,এক্কেবারে এপিক জিনিষ !!

২৩ শে মে, ২০১৪ রাত ৮:৩১

প্রকৌশলী নির্ভিক রাইডার বলেছেন: ধন্যবাদ :)

২| ০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩০

নিঃসঙ্গ প্রেয়ারীচর বলেছেন: দারুন :P

৩| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৬

ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: @প্রেয়ারীচর সব কিন্তু সত্যি কথা... ;)

৪| ০৩ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

নিঃসঙ্গ প্রেয়ারীচর বলেছেন: জানি আমি ;) ;) @ দাঁড়কাক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.