নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গরীবের ব্লগার...

আমার কলম কথা বলবে শ্রমিকের, দিনমজুরের, খেটে খাওয়া মানুষেরই

প্রকৌশলী নির্ভিক রাইডার

আমার বিভাগ তড়িৎ প্রকৌশল। লিখতে যতটা না পারি, তারচেয়ে পারি ভাবতে, বিশ্লেষণ করতে, আর পড়তে এবং দেখতে। তবে আমি যদি ব্লগার হই, শুধুই গরীবের ব্লগার, শ্রমিকের আর দিনমজুরের ব্লগার... যদি কলম চালাই, তাদের জন্যই চালাবো।

প্রকৌশলী নির্ভিক রাইডার › বিস্তারিত পোস্টঃ

যখন ক্লান্তি নামে ঘুমহীন দুচোখের পাতায়- যেন হয়ে অর্থহীন কোন অলিক কল্পনার হর্ষধ্ধনি

২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৬

যখন ক্লান্তি নামে ঘুমহীন দুচোখের পাতায়-



ঝাপসা হয়ে আসে স্মৃতির মায়াজাল,



কি যেন এক আবেশ গ্রাস করে নেয় চেতনার সমগ্র দৃঢ়তা;



ঘিরে আসে এক নিঃস্বীম শূন্যতা /







যেন বিশালদেহী কোন বৈ্রী দানোর বাহুডোরে-



আটকা পরে যাওয়ার অসহায়তা



নেমে আসে আঁধার, যেন অযাচিত দূর্বার কোন শক্তির বোনা কুটচাল /







নিবিড়ের মহিমার সে মায়াজালে



আটকে পড়া সত্তা যেন হয়ে যায় মূক ,



ডুক্রে কাঁদে, মাথা ঠুকে ঠুকে, আত্মবিষ্মরণে-



কেননা মস্তিস্কের মেমব্রেনে ছায়া ফেলা গুমোট অনুভূতিগুলো



যে তখন নিস্প্রাণ-অসহায় /







তবু থেকে যায় কিছু অস্পষ্ট জলকণারূপী স্মৃতিকনা,



সুপ্ত-মগ্ন করূণ ধোঁয়াটে, কিছু আবছা স্মৃতি মদিরতা /



যেন ভেসে উঠতে চায় আধো আলো আধো আঁধারে



জেগে থাকা মানষপটের কল্পলোকে /







যেন জাগতে চায়, জানিয়ে যেতে চায়,



এক ঝলকে হারানো দিনের কোন কল্পনা



হারানো শ্রাবণ মেঘের দিনের অদেখা কিছু জল্পনা,



কিংবা মন মহুয়ার রূপালী পর্দায়-



মেলে দেয়া কল্প-সারসের গোলাপী ডানা /







স্বপ্ন বিহারী মনের অবচেতন কিছু সুখানুভূতি,



আশা-নিরাশার দোলাচলে কাঁপা কাঁপা পুলকিত কি এক দ্যূতি /



মন অলিন্দে বাস করা একাকী নির্ভার কোন এক স্বপ্নিল শঙ্খচিল



তারপর একসময় ব্যাস্ততার সাথে নেশা করতে করতে



মনে হবে যেন ঘুম পাড়ানি গান শুনি-







নিত্যকার শব্দ বিস্বাদ হবে নোনা ধরবে চাকচিক্যের দেয়ালে;



প্রত্যহ গুমোট হয়ে থাকা কান্নার বরফ



অবশেষে গলবে যখনি-



বৃষ্টি এসে তখন দাঁড়াবে পাশে;



যেন নিস্তার, যেন শান্তি, যেন কোন আকুলতা;



একাকীত্বের শুকনো নদীতে ভাসবে নস্টালজিয়ার কাদাপানি /







তৃষ্ণার্ত কাক, ঊষর ভূমি থাকবে আগ্রহে মূখিয়ে



কখন বর্ষনে ভাসবে আকাশ সরণী......



একাকি পথিকের ক্লান্তিমাখা মুখে বুলাবে মমতার পরশখানি,



নির্জন রাতের শূন্যতায় কিংবা ভরা জোছনায় সিক্ত পরশমণি /







সবই যে নিঠুর মায়াহীন আর মর্মে পীড়া দেয়া অশনি



দিয়ে চলে কম্পন,



শিরায় শিরায় বইয়ে যায় শুভ্র-কমল ঢাকা এক স্ফুলিঙ্গ ধ্ধনি /



খোলে নব দুয়ার , চাওয়া আর পাওয়ার



নিকেশ যেথায় নিষ্কম্প; ছায়া ন্যায় কোন বৃত্তগামী /



সবই যেন অর্থহীন কোন অলিক কল্পনার হর্ষধ্ধনি //

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.