নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চঞ্চল বালী

ছবি শুধুই ছবি

চঞ্চল বালী › বিস্তারিত পোস্টঃ

রাম-সীতা স্বামী-স্ত্রী নাকি ভাই-বোন ছিলেন, তা নিয়ে বিতর্ক চলছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে

১৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:২২

বাল্মিকী রচিত রামায়ণে বলা হয়েছে, রাম ও সিতা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং আদর্শ দম্পতি হিসেবে জীবনযাপন করেছেন। এতে আরো বলা হয়েছে, রাবন সিতার পিতা ছিলেন না, বরং, তিনি সিতার সঙ্গে কামবাসনা চরিতার্থ করার জন্য তাকে অপহরণ করেছিলেন। পরে রাম এক দুঃসাহসিক অভিযান চালিয়ে সিতাকে মুক্ত করতে সক্ষম হন।



কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে গত পাঁচ বছর ধরে একটি প্রবন্ধ পড়ানো হচ্ছিল, যেখানে রাম-সীতাকে ভাই-বোন হিসেবে তুলে ধরা হয়েছে। এ ছাড়া সেখানে ১০ মাথাওয়ালা রাবণকে সীতার বাবা বলে উল্লেখ করা হয়েছে। উগ্র হিন্দুদের প্রতিবাদের মুখে এ সপ্তাহের গোড়ার দিকে প্রবন্ধটি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে বাদ দেয়া হয়েছে।



মন্তব্য করার আগে বিষয়টি সম্পর্কে ক্লিয়ার ধারণা নিন



মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৩২

এনটনি বলেছেন: রামায়ন পড়ে নিজ বুদ্ধি-বিবেচনা প্রয়োগ করাটাই সমীচিন হবে

১৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৩৬

চঞ্চল বালী বলেছেন: ঠিক বলেছেন, নিজে পড়ে জ্ঞান অর্জন- আর অন্যের মুখে শোনার মধ্যে বহু পার্থক্য আছে। তবে মহাকাব্যটি এত বেশি বড় এবং এর এত বেশি বহুমুখী চরিত্র যে, খেই হারিয়ে ফেলতে হয়।

২| ১৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৪০

স্বল্পজ্ঞানী বলেছেন: আচ্ছা, এই রামায়ণ কি কোন ধর্মগ্রন্থ!!

১৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

চঞ্চল বালী বলেছেন: এটি কোন ধর্মগ্রন্থ নয় বরং একটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য। হিন্দু বিশ্বাস অনুযায়ী, ঋষি বাল্মীকি রামায়ণের রচয়িতা।

৩| ১৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৪০

নরক হতে বহিষ্কৃত বলেছেন: এ ছাড়া সেখানে ১০ মাথাওয়ালা রাবণকে সীতার বাবা বলে উল্লেখ করা হয়েছে। =p~ =p~ =p~

৪| ১৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৫০

অন্যায়ের প্রতিবাদী মানব বলেছেন: জানার জন্য অপেক্ষায় থাকলাম

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৮:২৩

চঞ্চল বালী বলেছেন: আপনি কিসের অপেক্ষায় থাকলেন, আর আপনাকে তা কে জানাবে, বুঝতে পারিনি

৫| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৮:২৮

মন্দ-ভালো সাদা-কালো বলেছেন: অন্যায়ের প্রতিবাদী মানব বলেছেন: জানার জন্য অপেক্ষায় থাকলাম

লেখক বলেছেন: আপনি কিসের অপেক্ষায় থাকলেন, আর আপনাকে তা কে জানাবে, বুঝতে পারিনি =p~ =p~ =p~ =p~

৬| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২১

ডাইনোসর বলেছেন:
ভানু বন্দোপাধ্যায়ের " নব রামায়ন" শুনে খুব ভাল লেগেছিল।

৭| ১৯ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:৩৩

আমিই রাকিব বলেছেন: সবচেয়ে প্রাচীন কাহিনী’তে সীতা রামের সহোদরা অর্থাত্ রাম-সীতা ভাই-বোন। প্রাচীনকালে ব্যাবিলন, ইজিপ্ট এবং ভারতবর্ষের নানা স্থানে ভাই- বোনের বিয়ে নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল। কিন্তু পরবর্তীকালে হিন্দুরা যখন রামকে অবতার হিসাবে গ্রহণ করে তখন সীতাকে নিয়ে পড়ে বিপাকে। বাল্মিকী পরবর্তী লেখকেরা সীতার জন্ম নিয়ে নানারকম আজগুবি গল্পের সৃষ্টি করে এবং সীতাকে সযত্নে রামের বোন হওয়া থেকে দূরে সরিয়ে দেয়।

রবীন্দ্রনাথের লেখাতেও এরকম ইন্গিত ও এর ব্যখ্যা আছে...

১৯ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:৫৭

চঞ্চল বালী বলেছেন: চমৎকার তথ্য তুলে ধরার জন্য ধন্যবাদ আমিই রাকিব। তবে রবীন্দ্রনাথের পৃষ্ঠাটি আমার পিসিতে পড়তে পারলাম না। অন্য কোন কম্পিউটারে চেষ্টা করে দেখতে হবে।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

অণুজীব বলেছেন: মন্দ-ভালো সাদা-কালো বলেছেন: অন্যায়ের প্রতিবাদী মানব বলেছেন: জানার জন্য অপেক্ষায় থাকলাম

লেখক বলেছেন: আপনি কিসের অপেক্ষায় থাকলেন, আর আপনাকে তা কে জানাবে, বুঝতে পারিনি =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.