নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত মুক্তির আশায় নতুনত্‌ব নিয়ে পুরাতনের পথে... এক অভিমানি-অলস পাঠক।

চন্দ্রপ্রেমিক

প্রতিনিয়ত মুক্তির আশায় নতুনত্ব নিয়ে পুরাতনের পথে... এক অভিমানি অলস পাঠক।

চন্দ্রপ্রেমিক › বিস্তারিত পোস্টঃ

কলম

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০১

যদি আমি করতে পারি
গড়তে ঐ কলমটাকে
বিদ্রোহেরই নীল শিখা।
গড়বে এদেশ সোনার বাংলা
মিথ্যে ভরা অপশাসন
জ্বলে পুড়ে যাবে বৃথা।

.
যদি মোর কলমখানি
করতে পারি
বিপ্লবেরই অগ্নিশিখা
সেই স্ফুলিঙ্গে ভীত হয়ে
হারিয়ে যাবে
প্রতারকের মুখের ভাষা।
স্বদেশের সকল চাওয়া
করতে পূরণ
যাবে না মোর চেষ্টা বৃথা।

.
যদি মোর কলমখানি
গড়তে পারি
ভালবাসারই স্বর্গীয় আবেশ।
সাম্যবাদী হয়ে
মাতৃপ্রেমী হয়ে
ভালবাসবো আমি
ঐ সম্ভাবনাময় স্বদেশ।

.
এসো বন্ধু, এসো।
কলমের উপর হাত রেখে
মিথ্যা ধ্বংস এর পণ করে
মুক্ত বিহঙ্গের মতো উড়ি।
সত্যের মাথা উচু করাতে
ভালবাসাকে পূরণ করাতে
জীবন বাজি রেখে
মুক্তির মিছিল দিয়ে চলি।

====♦====♦====
বারঠাকুরী, জকিগঞ্জ
২৬/০৮/২০১৪ ঈসায়ী।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২

রুদ্র জাহেদ বলেছেন: "কলম" দারুণ ভালো লেগেছে :)
++++++

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

চন্দ্রপ্রেমিক বলেছেন: আপনার ভালও লাগাতেই আমার খুশি। ধন্যবাদ ও শুভকামনা।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ:D:D:D:D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.