| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরন্যের সাথে আমার দেখা হলেই নাকি রুমঝুম ঝুম বৃষ্টি ঝরে।সে এমনই বলে।সে শুধু বৃষ্টিটাই দেখে?সে বৃষ্টি কোথায় ঝরে, কি দায় তার যে সে খবর রাখে?সে বৃষ্টি শুধুই বাইরে ঝরে, নাকি আমার ভেতরে ঝরে কি হবে তা জেনে?যেটুকু প্রয়োজন সেটুকু পেলেই সবাই খুশি।“ বৃষ্টি পড়েছে? তো, তাতানো শরীর শীতল করা যাক, গায়ের ঘামাচি গুলো মেরে নেওয়া যাক !কি হবে আকড়ে রেখে?সমস্ত ইন্দ্রিয় দিয়ে শুষে ?এমন নির্বোধ তো আর কেউ নেই !”
আমি কিন্তু আছি…। -কেজো,হা-ভাতে নির্বোধ আমি।আমি খরাপীড়িত মানুষের মত বৃষ্টির অপেক্ষা করি।অরন্যের বুকে দু’এক ফোঁটা তৃষ্ণার জল পেলে আমি উন্মাদ হয়ে যাই উল্লাসে। আমি আকন্ঠ পান করতে চাই, সমস্ত ইন্দ্রিয় দিয়ে গ্রহন করতে চাই,আমি সঞ্চয় করতে চাই – “তুমুল বর্ষণ পেলাম” এই ভেবে।
আমি অরন্যের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে থাকি,তার বুকের সোঁদা গন্ধে নিঃশ্বাস নিই প্রান ভরে……। আমার ধমনী, শিরায় ঝড় ওঠে,আমার রক্তে বান ডাকে, ষড় ইন্দ্রিয় নেশাতুর হয়।
আমি নাহয় লোভী…আরও আরও চাই…কিন্তু অরন্য, তুমি বল তৃষ্ণার্তকে নিয়ে কি এভাবে খেলতে আছে?
অরন্য,এভাবে আড়াল হলে
এভাবে মুখ ফেরালে
তাকে যে আমি প্রতারক বলি!!
©somewhere in net ltd.