| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
***একজন পত্রিকা হকারের সততা এবং কিছু কথা ***
শুরুতেই বলে রাখি ঘটনাটা পুরোই সত্য এবং আমার সাথেই
ঘটেছিল।যদিও আমার পৈতৃক নিবাস ফেনীর দাগনভূইয়ায় ,
পডালেখার সুবাধে গত তিন বছর মাইজদীতেই থাকা হয় ।
মাইজদী এবং ফেনী রোডের মাঝ খানে একটি উপশহর চৌমুহনীর
একজন পত্রিকা হকার…বয়স আনুমানিক ৩৭/৪০,হালকা-
পাতলা শারীরিক গঠন, চেহারায় পরিশ্রমের চাপ, মুখে চাপ দাডী। পোশাক অপরিচ্ছন্ন…লোকটি প্রায়
দেখি বাসে উঠে হাক দিচ্ছেন…এই পেপার, পেপার,
আমারদেশ,প্রথম আলো,কালের কন্ঠ, যুগান্তর..…গত শুক্রবার
আমি মাইজদী থেকে বাডিতে যাচ্ছিলাম,যথারীতি সেই
চেনা হকারের হাক ডাক শুনলাম…
কাছে আসলে আমি একটি নয়া দিগন্ত পত্রিকা কিনে তাকে একটি দশ টাকার নোট দিলাম।
সে আমাকে ৪ টাকা ফিরিয়ে দিল,যদি ও দেয়ার কথা ২ টাকা ।
আমি তাকে বললাম ভাই ২ টাকা তো বেশি দিয়ে দিলেন।
তিনি খুব স্বাভাবিক ভাবে বললেন যে আমি নাকি তার
কাছে আগের ২ টাকা পাবো, তখন ভাংতি না থাকার
কারনে দিতে পারে নাই বলে সে চলে যাচ্ছিল, আমি মনে করতে পারছিলাম না বিধায় বললাম ঠিক
আছে আপনি এগুলো রেখে দেন, লোকটি আমাকে ধমক দিয়ে বললেন
" আমি কেন আপনার টাকা রাখবো ।" আমি খুব অবাক হলাম,
চুপচাপ লোকটির চলে যাওয়ার দিকে নির্বাক
হয়ে তাকিয়ে রইলাম.…তিনি স্বভাব সুলভ বলে যাচ্ছেন এই
পেপার,পেপার। যদিও দুই টাকা কোন বড এমাউন্ট নয়, তিনি আমাকে মনে
রেখেছিলেন শুধু মাত্র ২ টাকা ফেরত দেয়ার জন্য ।সামান্য
পত্রিকা হকারের সততা দেখে শ্রদ্ধায় আমার
চোখে পানি চলে আসলো ।লোকটির
কথা চিন্তা করতে করতে কেনা পত রিকাতে চোখ রাখলাম ,
চোখে পডলো এস.এন.সি লাভালিন এবং আমাদের আবুল মন্ত্রীর ৪% কমিশন…হায়রে দেশ…উচ্চ শিক্ষিত কোটিপতি মন্ত্রী আর
হতদরিদ্র মূর্খ পত্রিকা হকারের আচরনের কি অদ্ভুত বৈপরীত্য
। মনে হলো আজকে আমাদের উচ্চশিক্ষিত চোরের চাইতে মূর্খ
হকারের অনেক অনেক বেশি প্রয়োজন ।
সংগ্রহীত
Shamim Aziz
©somewhere in net ltd.