| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংখ্যা লঘু শব্দটাই একটা নির্যাতন। এটি সাধারণত নিজ দেশের,নিজ জাতির কিছুটা অংশকে শোষণ করার হাতিয়ার হিসেবে ব্যাবহার করা হয়।
ধর্মের ভিন্নতাই যেন ওদের জীবনের সবচেয়ে বড় পাপ।
সংখ্যা লঘুত্বের দোহাই দিয়ে প্রতি নিয়ত হাজার হাজার পরিবার লাঞ্চিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে মৌলিক অধিকার থেকে।
বাংলাদেশে সাধারণত আদিবাসী, হিন্দু, বোদ্ধ ধর্মালম্বী দের কে সংখ্যা লঘু বলে অবিহিত করে হয়। এরা নিজ দেশে পরবাসী হয়ে বেঁচে থাকে। এরা ভয় পায় চিৎকার দিয়ে বলতে "এ দেশটা আমার, এটা আমার মা, এ দেশটা স্বাধীন করতে রক্ত দিয়েছে আমার বাবা, আমার দাদা"
খুব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আক্রামন করা হয়ে থাকে এদের উপসনালয় গুলতে, জ্বালিয়ে দেওয়া হয় ঘর বাড়ি।
এদের এক জনের অপরাধে শাস্তি দেওয়া হয় পুরো গোত্রকে। তার সাক্ষী হয়ে আছে রামুর বুদ্ধ বিহার সহ হাজরো হিন্দুদের মন্দির গুলো।
তবে শত হতাশার মাঝে আশার কথা হল পার্শ্ববর্তী দেশ বার্মায় সংখ্যা লঘু নির্যাতন সরকারী পৃষ্ঠপোষকতায় হয় যা আমাদের দেশে হয় না। কিন্তু অনেক ক্ষেত্রেই সরকারকে নীরব ভূমিকা পালন করতে দেখা যায়।
হিন্দু, মুসলমান, বুদ্ধ এই পরিচয়ের ঊর্ধ্বে আমাদের বড় পরিচয় আমরা মানুষ, আমরা বাঙ্গালী। আমরা একই মায়ের সন্তান।
আমাদের স্লোগান হোক একটাই "তুমি কে? আমি কে? বাঙ্গালী...... বাঙ্গালী....."
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৬
ডেমিয়েন কারাস বলেছেন: Rt