নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডেড সি

ডেড সি › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু নিয়ে, হুমায়ুন আহমেদ এর বিভিন্ন বই থেকে নেয়া কিছু লাইন

১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪



১- “মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না,এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছুই নেই। শেষ বিদায় নেয়ার সময় অন্তত কোনো একজন মানুষকে বলে যাওয়া দরকার। নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যা্য় না,যাওয়া উচিত নয়। এটা হৃদ্য়হীন ব্যাপার” .

- বইঃ দেবী (পৃষ্ঠা: ৪৮)



২- “মৃত্যু টের পাওয়া যায়। তার পদশব্দ ক্ষীন কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ”

- বইঃ তোমাকে (পৃষ্ঠা: ৬৩)



৩- “বেঁচে থাকার মতো আনন্দের আর কিছু নেই”

- বইঃ আগুনের পরশমনি (পৃষ্ঠা: ৯৭)



৪- “অসম্ভব ক্ষমতাবান লোকেরা প্রা্য় সময়ই নিঃসঙ্গ অবস্থায় মারা যায়”



- বইঃ আকাশ জোড়া মেঘ (পৃষ্ঠা: ২৭)



৫- “আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না”



- বইঃ মেঘ বলেছে যাব যাব (পৃষ্ঠা: ১৫৮)



৬- “মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না। আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য”

বইঃ অপেক্ষা (পৃষ্ঠা: ১৪৬)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.