নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর শ্রেষ্ঠ দেশ বাংলাদেশ , কিন্তু হায় আমাদের কারও দেশ প্রেম নেই!।

দেশ প্রেমিক ১৩

দেশ প্রেমিক ১৩ › বিস্তারিত পোস্টঃ

ইতিহাসের ধূম্রজালে হালাল সামা বনাম হারাম সঙ্গীত(ধারাবাহিক)-পর্ব ৩

২১ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৪৮

ইতিহাসের ধূম্রজালে হালাল সামা বনাম হারাম সঙ্গীত(ধারাবাহিক)-পর্ব ১



ইতিহাসের ধূম্রজালে হালাল সামা বনাম হারাম সঙ্গীত(ধারাবাহিক)-পর্ব ২





ইতিহাসের ধূম্রজালে হালাল সামা বনাম হারাম সঙ্গীত-১১

যে সকল বদআক্বীদার লোক মাহবুব-ই-ইলাহী হযরত নিযামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি এবং হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনারা বাদ্যযন্ত্র বাজিয়ে কাওয়ালী করেছেন, সামা করেছেন বলে অপপ্রচার চালায় এবং এই অজুহাতে নিজেরাও এ সমস্ত হারাম কাজে লিপ্ত রয়েছে তাদের জবাব দেয়ার জন্য নিচের ঘটনাটিই যথেষ্ট।



একবার হযরত নিযামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার দরবার শরীফ-এ সামা শরীফ-এর অনুষ্ঠান হচ্ছিল। সেই সামা শরীফ-এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি তিনি। সামা শরীফ শুনতে শুনতে হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনার মাঝে হাল সৃষ্টি হয়ে যায় এবং উনার অজান্তেই তিনি দাঁড়িয়ে শরীর দোলাতে থাকেন। উনার এ অবস্থা দেখে হযরত নিযামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনাকে এভাবে দুলতে বারণ করলেন এবং শিখিয়ে দিলেন এ অবস্থায় হাত উঠিয়ে মুনাজাতের ভঙ্গিতে দোয়া করতে এবং পা দ্বারা মাটিতে মাঝে মাঝে আঘাত করতে। পা দিয়ে মাটিতে আঘাত করার অর্থ হচ্ছে পৃথিবীর মায়া-মোহকে পরিত্যাগ করা।



তাহলে আমরা দেখতে পেলাম, সামা শরীফ শুনে হাল উঠলে এবং তাতে শরীর দুলালে যাতে নাচের মতো মনে না হয় এ বিষয়ে যথেষ্ট সতর্ক দৃষ্টি রেখেছিলেন মাহবুব-ই ইলাহী হযরত নিযামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি। ফলে তিনি কী করে বাদ্যযন্ত্র বাজিয়ে সামা করার অনুমতি দিতে পারেন? মূলত নফসের পূজারীরাই এ সমস্ত অপপ্রচার চালায়।



ইতিহাসের ধূম্রজালে হালাল সামা বনাম হারাম সঙ্গীত-১২

হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনাকে বলা হয় খেয়ালের জনক, তবলা এবং সেতার যন্ত্রের আবিষ্কারক। নাঊযুবিল্লাহ!



কিতাবের পাতা উল্টালেই শুধু এই ইতিহাস চোখে পড়বে। আর সে কারণেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি বিশিষ্ট মুজাদ্দিদ, মাহবুব-এ-ইলাহী হযরত নিযামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার সঙ্গে হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনার কী গভীর নিছবত ছিল এবং উনার তাক্বওয়া, পরহেযগারী কোন পর্যায়ের ছিল- আজকে আমরা আরো একটি বিষয় তুলে ধরবো। আশা করি যে কোনো বুদ্ধিমান এবং নেকবখত মানুষের জন্য এ ঘটনাই যথেষ্ট।



নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক বিছাল শরীফ-এর মাত্র ছয় মাস পর বিছাল শরীফ লাভ করেন খাতুনে জান্নাত, উম্মু আবিহা হযরত যাহরা আলাইহাস সালাম। এই ছয় মাস তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইশকের মধ্যেই গরক ছিলেন।



সেই সুন্নতের অনুসরণ দেখতে পাই হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনার জীবনে। মাহবুব-এ-ইলাহী হযরত নিযামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি বিছাল শরীফ লাভ করার মাত্র ছয় মাস পর বিছাল শরীফ লাভ করেন হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি।



বলা হয়, যদি শরীয়তে একই মাজার শরীফ-এ দু’জনকে রাখা জায়িয এবং আদব হতো তবে হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনাকে উনার শায়েখের মাজার শরীফ-এই রাখা হতো। কিন্তু হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনার শায়েখ হযরত নিযামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাযার শরীফ-এর পাশেই শায়িত আছেন। একজন সঙ্গীত শিল্পী, বাদক, বাদ্যযন্ত্রের উদ্ভাবক কখনো একজন মহান মুজাদ্দিদ উনার পাশে অবস্থান করার যোগ্যতা রাখে না। বরং তিনি মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী ছিলেন এবং হযরত নিযামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার অত্যন্ত সন্তুষ্টিপ্রাপ্ত মুরীদ ছিলেন।



ইতিহাসের ধূম্রজালে হালাল সামা বনাম হারাম সঙ্গীত-১৩

যে সকল ঐতিহাসিকরা হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনাকে খেয়ালের জনক, তবলা ও সেতারের আবিষ্কারক বলেছে, তারা সুনির্দিষ্টভাবে ইতিহাসের সত্যতা প্রমাণ করতে পারেনি। তারা ইতিহাস রচনার সময় ‘বলা হয়ে থাকে’, ‘ধারণা করা হয়’ এভাবে বাক্য ব্যবহার করেছে। যে বিষয়গুলো ঐতিহাসিকদের মধ্যে ধারণার জন্ম দিয়েছে যে তিনি বাদ্যযন্ত্র বাজিয়ে ‘খেয়াল’ গাইতেন, তবলা আবিষ্কার করেছেন- সে বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাআল্লাহ।



প্রথম কারণ: ভারতবর্ষে প্রচলিত ছিল ‘ধ্রুপদ’ জাতীয় সঙ্গীতের। মন্দিরে হিন্দু ধর্মীয় সঙ্গীত হিসেবে ধ্রুপদ পরিবেশন করা হতো। কিন্তু ধারণা করা হয় হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনার সময় থেকে শুরু হয় খেয়াল গানের। আর খেয়াল গানের ঢং হচ্ছে পারস্যের সঙ্গীতের মতো। আর হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনার বাবা যেহেতু পারস্য থেকে এসেছেন, তাই ধরে নেয়া হয় তিনিই পারস্য সঙ্গীতের অনুকরণে খেয়ালের প্রবর্তন করেন। নাঊযুবিল্লাহ!



দ্বিতীয় কারণ: ‘খেয়াল-এর মধ্যে থাকে- দুই প্রেমাস্পদের মধ্যে কথোপকথন। সেখানে কথায় একটি আবেগকে ফুটিয়ে তোলা হয়। হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনার রচিত সকল সাহিত্যকর্মকে চারভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে একটি ভাগ হচ্ছে ‘রোমান্টিক’ রচনা। আর এ বিষয়টির গূঢ় অর্থ না বোঝার কারণে ঐতিহাসিকরা বিভ্রান্ত হয়েছে।



তৃতীয় কারণ: সে সময়কার রাজা-বাদশাহদের দরবারে কাব্য ও সঙ্গীত চর্চা আয়োজন ছিল। হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনার জীবদ্দশায় মোট ৭ জন বাদশাহ রাজকবি হিসেবে মনোনীত ছিলেন। ফলে ঐতিহাসিকরা ধরে নিয়েছে তিনি রাজ দরবারে সঙ্গীত লিখে, সুর করে বাদ্যযন্ত্রসহ পাঠ করতেন। নাঊযুবিল্লাহ!



চতুর্থ কারণ: বাজারে অনেক ক্বাছীদা, কাওয়ালী পাওয়া যায়, যার রচয়িতা হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি এবং সেগুলো বাদ্যযন্ত্রসহ পাঠ করা হয়। এ বিষয়টিতেও বিভ্রান্ত হয়েছে ঐতিহাসিকরা।



পঞ্চম কারণ: হযরত নিযামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার অনুমতিক্রমে হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি তিনি সামা পরিবেশনে একটি নিজস্ব পদ্ধতি প্রবর্তন করেছিলেন আর তাতেই ঐতিহাসিকরা বিভ্রান্ত হয়েছে যে, তিনি হয়তো খেয়াল গানের জনক ছিলেন। নাঊযুবিল্লাহ!



ষষ্ঠ কারণ: মুসলমানগণকে আউলিয়া কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্য এবং উনাদের শানে অপবাদ দেবার লক্ষ্যে পরিকল্পিতভাবে মুসলমান বিদ্বেষী ঐতিহাসিকরা ইতিহাস বিকৃতি করেছে।



ইতিহাসের ধূম্রজালে হালাল সামা বনাম হারাম সঙ্গীত-১৪

ভারতবর্ষে ‘ধ্রুপদ’ জাতীয় সঙ্গীতের প্রচলন ছিল। মন্দিরে হিন্দুদের ধর্মীয় সঙ্গীত হিসেবে ‘ধ্রুপদ’ গাওয়া হতো। পরবর্তীতে ভারতে ‘খেয়াল’-এর প্রচলন ঘটে। খেয়ালের ঢং যেহেতু পারস্য অঞ্চলসমূহের সঙ্গীতের মতো, তাই ধারণা করা হয়- ‘খেয়াল’-এর জনক হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি। নাঊযুবিল্লাহ!



অথচ ইতিহাসে আমরা দেখতে পাই, হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনার পিতা তুরস্ক-বলখ হয়ে ভারতের উত্তর প্রদেশে আসেন। তিনি কখনো সঙ্গীত শিল্পী ছিলেন না, ছিলেন উনার এলাকার আমীর। আর হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি তিনি ভারতেই জন্মগ্রহণ করেন এবং উনার মাতা বিবি দৌলতনাজ ছিলেন দিল্লীর অধিবাসী। হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি তিনি ৮ বছর বয়স মুবারক থেকে হযরত নিযামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মুবারক ছোহবত পান। তাহলে যিনি পারস্যের সংস্কৃতির পরিচয় পাননি, যিনি ৬ বছর বয়স মুবারকে বাবা হারিয়ে মাত্র ৮ বছর মুবারক থেকে মাহবুব-ই ইলাহী হযরত নিযামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার ছোহবত পান, তিনি কী করে পারস্য সঙ্গীতের অনুকরণে ‘খেয়াল’-এর জন্ম দিতে পারেন? কী করে তা ধরে নেয়া যায়?



সাধারণত একজন সন্তান মায়ের ভাষা এবং সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে থাকেন। যদি হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনার সম্মানিতা মাতা পারস্যের অধিবাসী এবং সাংস্কৃতিক পরিম-লে বড় হওয়া মানুষ হতেন তবুও কিছু যুক্তি দেয়া যেতে পারতো। কিন্তু উনার মাতা ছিলেন দিল্লীর এবং আল্লাহওয়ালী। সঙ্গীতের কোনো ছোঁয়া হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনাকে স্পর্শ করতে পারেনি। সুবহানাল্লাহ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.