নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

১ টাকায় মিলছে ৪ লাউ, উৎপাদন খরচ তুলতেই হিমশিম কৃষকের

২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

Click This Link

পঞ্চগড় এলাকায় ৪ টা লাউ বিক্রি হচ্ছে এক টাকায় ! ইত্তেফাকের মত প্রতিষ্ঠিত সংবাদপত্রে আসা এ সংবাদ অসত্য বা অতিরঞ্জিত না হলে বিষয়টা একেবারে উড়িয়ে দেয়ার মত না।
দেশের প্রত্যন্ত এলাকা পঞ্চগড়। দেশের বড় বড় সমস্যার ভিড়ে সেখানকার কিছু লাউ চাষির সমস্যা নিয়ে এ লেখা হয়তো কারো কারো কাছের তেমন গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে। প্রান্তিক চাষি লোকসানের ভারে এভাবে অসহায় পরিস্থিতিতে পড়লে, তাকে উদ্ধারে এগিয়ে আসার কাউকে না পেলে, ভবিষ্যতে যে কোনো পণ্যের চাষাবাদে আগ্রহে ব্যাঘাত ঘটতে পারে এবং এর ফলে উৎপাদন ব্যাহত হতে বাধ্য। যোগাযোগ ব্যাবস্থার এতো উন্নয়নের পরও এ অবস্থা আমাদের বাজার ব্যবস্থা, প্রয়োজনীয় নজরদারি ইত্যাদির ক্ষেত্রে আরো উন্নয়ন যে জরুরি সে নির্দেশ করে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।
আর ঢাকায় দাম প্রচুর।

২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:২৩

ঢাকার লোক বলেছেন: ঠিক বলেছেন।
গ্রামাঞ্চলের চেয়ে শহরে দাম কিছু বেশি হওয়া স্বাভাবিক, বর্তমানে যোগাযোগ ব্যাবস্থা যেহেতু আগের চেয়ে অনেক ভালো, দামে এতটা পার্থক্য হওয়া কোনো মতেই গ্রহণযোগ্য না।

২| ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৫

নাহল তরকারি বলেছেন: এর জন্যেই সবাই ঢাকায় এসে অটো চালায়।

২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:৪৫

ঢাকার লোক বলেছেন: অটো যারা চালায় তাদের গ্রামেও চাষাবাদ করার সুযোগ কম, অনেকেই ভূমিহীন। কৃষকের অবস্থা উন্নয়ন সম্ভব হলে এদের অনেকেই কৃষিখাতে শ্রমিক হিসাবে কাজের সুযোগ পেতে পারে। তখন অনেকেই হয়তো পরিবার পরিজন ছেড়ে এসে শহরে অটো চালাতে আসবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.