নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার মিড্ টার্ম ইলেকশন

০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৪০

আমেরিকার মিড্ টার্ম ইলেকশন হয়ে গেলো, ঘটে গেলো অনেক অভাবিত ঘটনা যা অনেককেই করেছে বিস্মিত। মিশিগানে সিনেটর পদে মুসলমান আব্দুল আল সায়ীদ বা টেক্সাসে গভর্নর পদে ল্যাটিনো মহিলা জিনা হিনোজোসা বা লস এঞ্জেলেসে মেয়র পদে ভারতীয় মহিলা নিথিয়া রামান এর বিজয় জন্ম দিয়েছে অনেক গল্প, অনেক আলোচনা। আজ এখানে আমি বলতে যাচ্ছি এমনই এক টিন এজারের গল্প যার কথা আমাদের কেউ কেউ হয়তো মিস করেছি।

১৯ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী সেবাস্টিয়ান মাত্তা (Sebastian Matta) অ্যারিজোনা অঙ্গরাজ্যের মারিকোপা কাউন্টির সুপিরিয়র কোর্টের ক্লার্ক পদে নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি সাবেক রিপাবলিকান অঙ্গরাজ্য সিনেটর জেফ ডায়ালকে (Jeff Dial) পরাজিত করেন।

যুক্তরাষ্ট্রে কাউন্টি গুলো আমাদের দেশের জেলার মত, এবং এই কাউন্টি ক্লার্ক ঠিক কি ধরণের পদ সেবাস্তিয়ানের কাউন্টির তথ্যগুলো পড়লে বোঝা যাবে। যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম কাউন্টি অ্যারিজোনার মারিকোপা কাউন্টির (Maricopa County) সুপিরিয়র কোর্টের ক্লার্ক (Clerk of the Superior Court) এর দপ্তর প্রতিদিন প্রায় ১৫,০০০ থেকে ১৬,০০০টি আদালত-সংক্রান্ত নথি এবং প্রায় পাঁচ লাখ ডলারের আর্থিক লেনদেন পরিচালনা করে। এখানে প্রায় ৬৭০ জন কর্মচারী কাজ করেন।

সেবাস্টিয়ান অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। তিনি আইন, রাজনীতি ও নৈতিকতার দর্শন (Philosophy of Law, Politics, and Morality) বিষয়ে পড়াশোনা করছেন।

প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জেফ ডায়াল (Jeff Dial), যিনি আগে অঙ্গরাজ্যের আইনপ্রণেতা ছিলেন এবং আর্মি রিজার্ভে কাজ করেছেন। নির্বাচনের ফলাফল নিশ্চিত হওয়ার পর তিনিই সেবাস্টিয়ানকে ফোন করে পরাজয় স্বীকার করেন।

সেবাস্টিয়ান প্রায় ৫৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। মারিকোপা কাউন্টি নির্বাচন কর্তৃপক্ষের (Maricopa County Elections) প্রকাশিত সর্বশেষ অনানুষ্ঠানিক নির্বাচনী ফলাফল অনুযায়ী, সেবাস্টিয়ান ৭ লাখ ৪০ হাজারেরও বেশি ভোট পেয়েছেন।এর মাধ্যমে তিনি কাউন্টিব্যাপী একটি গুরুত্বপূর্ণ পদ রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নেন, যে পদটি কয়েক দশক ধরে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল।

নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জনের জন্য সেবাস্টিয়ান ৪,০০০-এর বেশি ভোটারের স্বাক্ষর সংগ্রহ করেন এবং নির্বাচনী প্রচারণার জন্য ২০,০০০ ডলার তহবিল সংগ্রহ করেন। মারিকোপা কাউন্টির বিভিন্ন আইনসভা নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে তিনি প্রায় ৩০,০০০ মাইল গাড়ি চালিয়েছেন। তাঁর নির্বাচনী কর্মসূচির প্রধান লক্ষ্য হলো আদালতে অনলাইনে মামলা ও নথি দাখিলের (E-filing) সুযোগ সম্প্রসারণ করা—বিশেষ করে উত্তরাধিকার-সংক্রান্ত মামলায়—এবং আদালতের কার্যক্রমে বিদেশি ভাষাভাষীদের জন্য আরও ভালো ভাষাগত সুবিধা নিশ্চিত করা।

দায়িত্ব পালনের পাশাপাশি সেবাস্টিয়ান অনলাইনে তাঁর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। দায়িত্ব গ্রহণের প্রথম কয়েক মাস তিনি বড় ধরনের নীতিগত পরিবর্তন আনার পরিবর্তে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে চান।

সেবাস্তিয়ানের এই সাফল্যের গল্প আমাদের দেশের তরুণদের জন্য এক অনণ্য নজির হতে পারে। সময়োপযোগী জনবান্ধব এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে নির্বাচন করলে জনগণ হতাশ করেন না।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১:২১

সৈয়দ কুতুব বলেছেন: নাবিলা সায়িদ নামে একজন ২৩ বছর বয়সী নারী প্রার্থী জয়ী হয়েছেন ।

০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৪

ঢাকার লোক বলেছেন: আপনি ঠিক বলেছেন, নাবিলা সৈয়দ (Nabeela Syed) একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ। তিনি ডেমোক্র্যাটিক পার্টির সদস্য এবং ইলিনয় অঙ্গরাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ২০২২ সালে মাত্র ২৩ বছর বয়সে ইলিনয় অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের (Illinois House of Representatives) সদস্য নির্বাচিত হয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেন। ৩ নভেম্বরের এ নির্বাচনে নাবিলা সৈয়দ ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটের ২৬তম নির্বাচনী এলাকা থেকে বিজয়ী হয়েছেন, তিনি ২০২৭ সালের ১৩ জানুয়ারি থেকে অঙ্গরাজ্য সিনেটর হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

২| ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৪৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:

আমেরিকা মিড টার্ম নির্বাচনের উত্তেজনা দেখে বাঙালির উন্মাদনা দেখে মনে হচ্ছে সাদেক হোসেন খোকা আর মায়া চৌধুরীর সিটি কর্পোরেশন নির্বাচন দেখছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.