| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের সবচাইতে বড় অর্থ কেলেংকারীর ঘটনা হল হলমার্ক। আজ সকালে পত্রিকাতে দেখলাম আমাদের মাননীয় অর্থ মন্ত্রী বলেছেন, হলমার্ককে আরো অর্থ দেওয়া হবে এবং হলমার্ক হোতাদের জামিনে মুক্তি দেওয়া হতে পারে!! বা্ঃ কি চমৎকার চিন্তাভাবনা ওনার। শিয়ালে মুরগি খেয়েছে, এখন শিয়াল ধরা খেয়ে না খেয়ে পরে আছে। আর আমাদের অর্থ মন্ত্রী চিন্তা করছেন, শিয়াল না খেয়ে মরে গেলে খাওয়া মুরগিগুলো পাব কই!! বরং শিয়ালকে আরও মুরগি খাওয়াই শিয়াল মোটাতাজা হোক, তাহলেই সব খাওয়া মুরগি শিয়ালের পেট থেকে বের করতে পারব!!! বা বা কি অপূর্ব চিন্তা ভাবনা! বিজ্ঞ লোকের বিজ্ঞ ভাবনা, এজন্যই উনি এত বিজ্ঞ! আসলে মুরগির লোভ মনে হয় আমাদের এ মা মু সাহেবের খুব বেশি হয়ে গিয়েছে, অনেকদিন যাবৎ কোন দেশি মুরগি খাওয়া হয় না। ওনার আবোল তাবোল চিন্তা ভাবনা, মন্তব্য আমাদের জন গনকে ত্যক্ত বিরক্ত করে মারছে। অদ্ভুত সব চিন্তা ভাবনা ওনার। হলমার্কের যে পরিমান ল্যান্ড প্রপার্টি আছে তা দিয়ে তো অন্তত কিছু টাকা রিকভার করা সম্ভব। যেখানে ম্যানেজম্যান্ট দুই নাম্বার, যাদের মূল লক্ষ্য হল ব্যাংকের টাকা মেরে খাওয়া তাদের দিয়ে আর যাই হোক কোন ব্যবসা বা কোম্পানী চালানো সম্ভব না। আমরা আম জনতা এখানে দূর্নীতির গন্ধ পাচ্ছি।
এবার আসি আমাদের মখা সাহেবের সাম্প্রতিক একটি সিদ্ধান্তের ব্যপারে। কিভাবে সে পুলেশকে 'নাশকতাকারীদের দেখামাত্র গুলি'র নির্দেশ দিলেন!! এখানে অবশ্যই মানবাধিকার লংঘিত হবে এবং নিরপরাধ লোক গুলির শিকার হতে পারে। নাশকতাকারিদের অবশ্যই প্রতিহত করতে হবে, সেটা যে ভাবেই হোক না কেন। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে প্রপার জাজমেন্ট ছাড়া নিরাপরাধ লোক এর শিকার হতে পারে। মখা সাহেবের কাছে অবশই আরো বিকল্প ছিল। একাউন্টং এ কোয়ালিটি কষ্ট নামে একটা টার্ম আছে, সেখানে ম্যানেজম্যান্ট সবসমই প্রিভেনটিভ কষ্ট বাড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করে ফেইলার কষ্ট কমানোর জন্য। কারন ফেইলার কষ্ট কম্পানির জন্য খরচ অনেক বাড়ায় এবং লং টার্মে কম্পানির গুডউইল, মার্কেট শেয়ার ইত্যাদির জন্য ক্ষতিকর। তেমনি আমাদের মখা সাহেব প্রিভেনটিভ অ্যকশন নিতে ব্যর্থ হয়ে ফেইলার অ্যকশনে যাচ্ছে। এটা সরকারের জন্য এবং তার দলের জন্য কোন মঈল বয়ে আনবে না।
এই সরকারকে ডুবালো কিছু আবুল, মুহিত, সাহারা ইত্যাদি আর আমাদের দেশ নেত্রীর বেশী কথা বলা।
কাকে ভোট দিব আমরা বিএনপি=দূর্নীতি, আলীগ=দূর্নীতি। কিন্তু রাজাকারের বিচার??? বিএনপির দ্বারা সম্ভব না কারন রাজাকার হল তাদের দোস্ত। আলীগ দ্বারা সম্ভব কিনা জানি না, তবে আশা রাখি।
আমার বাংলাকে দেখতে চাই রাজাকার মুক্ত। আমার বাংলাকে দেখতে চাই স্বনির্ভর বাংলা হিসেবে উন্নত বিশ্বে মাথা উচু করে দারেয়ে থাকতে।
জয় বাংলা জয় জনতা।
আমার প্রথম লেখা, ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
©somewhere in net ltd.