নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা নিজেদের মুক্ত করতে চায় তাদের জন্য সশস্ত্র সংগ্রামই একমাত্র পথ...

ফেরারী...

নীতিহীন জাতির "বিপ্লব" ছাড়া আর কোন পন্হা নাই...

ফেরারী... › বিস্তারিত পোস্টঃ

ঘুরে এলাম বালিয়াটি প্রাসাদ, পাকুটিয়া জমিদার বাড়ী

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৬

হঠাৎ করেই অফিসের সবাই মিলে প্ল্যান করলাম ছুটির দিনে কোথাও ঘুরতে যাবো । ময়মনসিংহ, বিরিশিরি আর মানিকগঞ্জের মধ্যে আপাতত সবাই মত দিলো । দ্বিতীয়টি দিন যেয়ে দিন ঘুরে আসা যায় তাই সবাই মানিকগঞ্জ যাওয়ার পক্ষপাতী । মানিকগঞ্জ যেহেতু আমি একবার ঘুরে এসেছি তাই ট্যুর এ্যারেঞ্জ করার দায়িত্ব আমাকেই দেয়া হল । নির্দিষ্ট দিনে বের হয়ে গেলাম মানিকগঞ্জের পথে । এক মাইক্রোতে আমরা ৮ জন আর আমাদের ম্যানেজার ডিপার্টমেন্ট হেড তার প্রাইভেট কারে তার পরিবারসহ । বলা বাহুল্য ট্যুর করার ব্যাপারে তার আগ্রহ সবার বেশী ছিলো । তাহলে চলুন ঘুরে আসা যাক :)



সংক্ষিপ্ত ইতিহাস





বালিয়াটি প্রাসাদ, সাটুরিয়া, মানিকগঞ্জ

========================

মানিকগঞ্জ জেলার পুরাকীর্তির ইতিহাসে বালিয়াটির জমিদারদের অবদান উল্লেখ যোগ্য। বালিয়াটির জমিদারেরা ঊনিশ শতকের প্রথমার্ধ থেকে আরম্ভ করে বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত প্রায় শতাধিক বছর বহুকীর্তি রেখে গেছেন যা জেলার পুরাকীর্তিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। বালিয়াটির পাঠান বাড়ীর জমিদার নিত্যানন্দ রায় চৌধুরীর দু’ছেলে বৃন্দাবন চন্দ্র রায় চৌধুরী এবং জগন্নাথ রায় চৌধুরীর মাধ্যমে বালিয়াটির নাম দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল। বালিয়াটিতে আজও দু’বেলা রাধা বল্লব পূজো হচ্ছে। বালিয়াটিতে ১৯২৩ সালের দিকে জমিদার কিশোরী রায় চৌধুরী নিজ ব্যয়ে একটি এলোপ্যাথিক দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। বর্তমানে এটি সরকারী নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। জমিদার হীরালাল রায় চৌধুরী সাটুরিয়া থেকে বালিয়াটির প্রবেশ পথের পাশে কাউন্নারা গ্রামে একটি বাগানবাড়ী নির্মাণ করেন এবং সেখানে দিঘির মাঝখানে একটি প্রমোদ ভবন গড়ে তোলেন যেখানে সুন্দরী নর্তকী বা প্রমোদ বালাদের নাচগান ও পান চলতো।



বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর দৃষ্টিনন্দন এ প্রাসাদের রক্ষনাবেক্ষণ করছে । সাপ্তাহিক দেড়দিন (রবিবার পুরা দিন, সোমবার অর্ধবেলা )ছুটি এবং সরকারী ছুটির দিন বন্ধ থাকে ।



গরম কাল (১ এপ্রিল - ৩০ সেপ্টেম্বর)

খোলা: সকাল ১০:০০ - সন্ধ্যা ৬:০০

বিরতি: দুপুর ১:০০ - ১:৩০



শীতকাল ( ১ অক্টোবর - ৩০ মার্চ)

খোলা: সকাল ৯:০০ - সন্ধ্যা ৫:০০







বন্ধ জানালা







মরিচা পরা ইতিহাস





অযত্নে বেড়ে উঠা নতুন প্রাণ





নিশ্চুপ সাক্ষী





প্রাসাদ- ১





প্রাসাদ- ২







পাকুটিয়া জমিদার বাড়ী কমপ্লেক্স, নাগরপুর, টাঙ্গাইল

================================

ইতিহাস থেকে জানা যায় এককালে পশ্চিম বঙ্গের বাকুরা, মেদেনীপুর, বর্ধমান ও শাওতাল পরগনায় কিয়দংশ ও ছোট নাগপুরের অধিত্যক্তা ভূমির কিছু অংশ নিয়ে গঠিত বিষ্ণপুর থেকে প্রথমে রামকৃষ্ণ সাহা মন্ডল নামের একজন বিশিষ্ট ব্যক্তি প্রথমে ছনকায় পরে নদী ভাঙ্গনের কারণে হাড়িপাড়া হয়ে অপেক্ষাকৃত উচু ভূমি পাকুটিয়াতে বশত স্থাপন করেন। ইংরেজদের কাছ থেকে ক্রয় সূত্রে তাঁদের জমিদারী শুরু হয়। এটি ঊনবিংশ শতাব্দীর ঠিক শুরুতে। রামকৃষ্ণ সাহা মন্ডলের দুই ছেলে বৃন্দাবন ও রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ নিঃসন্তান কিন্তু বৃন্দাবন চন্দ্রের তিন ছেলে- ব্রজেন্দ্র মোহন , উপেন্দ্র মোহন এবং যোগেন্দ্র মোহন। এভাবে পাকুটিয়া জমিদারী তিনটি তরফে বিভক্ত ছিল। জমিদাররা সবাই ছিলেন প্রজানন্দিত। ১৯১৬ খ্রিঃ তাঁরা তাঁদের পিতা বৃন্দাবন এবং কাকা রাধা গোবিন্দের নামে বৃন্দবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় (বিসিআরজি) প্রতিষ্ঠা করেন। ডঃ এ,আর মল্লিক, সাবেক প্রধান মন্ত্রী আতাউর রহমান খান ভবা পাগলা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি সন্তান ছিলেন। বর্তমান প্রধান তিনটি স্থাপনাই অপূর্ব শিল্প সুষমমন্ডিত। পাশ্চত্তীয় শিল্প সংস্কৃতি সমৃদ্ধ মনের মাধুরী মিশিয়ে স্থাপত্য মূল্যের এক অনন্য সৃষ্টি তাদের এই অট্টালিকা। তিনটি বাড়ীর সামনেই তিনটি নাট মন্দির। বড় তরফের পূজা মন্ডপের শিল্পিত কারুকাজ শতবছর পর এখনও আমাদের মুগ্ধ করে। দেশ বিভাগের পরে তৎকালীন সরকার কর্তৃক পুরো সম্পদ অধিগ্রহণের পর জমিদারদের প্রতি আনুগত্য প্রকাশের নিদর্শন স্বরূপ ১৯৬৭ সালে এই সম্পদের উপর গড়ে তোলা হয় বিসিআরজি ডিগ্রী কলেজ।





বিসিআরজি ডিগ্রী কলেজ

































প্রত্নতত্ত্ব অধিদপ্তর মনেহয় এর খোঁজ এখনও পায়নাই তাই এর কোন রক্ষনাবেক্ষণ নাই এবং ঐতিহ্যবাহী সব নিদর্শন ধ্বংস হওয়ার পথে ।।

মন্তব্য ৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৫

শ।মসীর বলেছেন: খুব ঘুইরা বেড়াইতাছো :):)


বন্ধ জানালা গানটাও দিয়া দাও ;)

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০১

ফেরারী... বলেছেন: কি আর করমু :) তোমরা তো ঘর-সংসারী হয়ে গেছ । ফোন দেয়া তো দূরে থাক ৩০দিনেও দেখা পাওয়া যায়না একবার :P

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৯

ফায়ারউলফ বলেছেন: আমার পাকুটিয়া জমিদার বাড়ি ঘুরে আসা শেষ ছবি অপ্রতুল আমার ছবিগুলো আরেকটি পোস্টে দেবার ইচ্ছা রইল।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৫

ফেরারী... বলেছেন: অপেক্ষায় থাকলাম ।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৯

সন্দীপ হালদার বলেছেন: আজ যাবার কথা ছিল। যাই নাই। জমিদার দেখতে ভাল লাগে না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৫

ফেরারী... বলেছেন: যা দেখতে ভালো লাগে তাই দেখেন :)

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩০

দূর্গমগিরি বলেছেন: বাসে কিভাবে যাওয়া যায় বলবেন কি ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৭

ফেরারী... বলেছেন: গুলিস্থান থেকে ঢাকা-সাটুরিয়া, মানিকগঞ্জের বাসে উঠে পড়েন ।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৩৫

অর্ফিয়াস বলেছেন: বালিয়াটিতে যাওয়া হয়নি। অনেক ধন্যবাদ ভাই আপনাকে ছবি শেয়ার করার জন্য।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০০

ফেরারী... বলেছেন: ঘুরে আসেন একদিন । ভালো লাগবে কারন খুবই সুন্দর জায়গা ।

অনেক ধন্যবাদ ভাই।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০২

রবিন মিলফোর্ড বলেছেন: বাহ ! জমিদার বাড়ীর সুন্দর সব ছবি ।

ভাল লাগল ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৪৮

ফেরারী... বলেছেন: ধন্যবাদ মিলফোর্ড :)

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:১৮

মাহমুদা সোনিয়া বলেছেন: minus!! /:) /:) /:) /:)

toy prashad gulan dekhte to dekhi pura anciant Greece er shei stapotto gular motoi!!! darun! :-B

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৩২

ফেরারী... বলেছেন: হুম...সবগুলা প্রাসাদ ই অসম্ভব কারুকার্যময় এবং সুন্দর ।

ধন্যবাদ ।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০০

শায়মা বলেছেন: Amio jete chai........

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১৫

ফেরারী... বলেছেন: ঘুরে আসুননা যেকোন সরকারী ছুটির দিন বাদে :)

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১১

অর্পণ! বলেছেন: :( :-B :-B :-B

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১৫

ফেরারী... বলেছেন: :) B-)

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১২

জর্জিস বলেছেন: দেখা হয়নাই চক্ষু মেলিয়া....

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১৬

ফেরারী... বলেছেন: মনের ইচ্ছাটাই বড় :)

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:২৫

শয়তান হন্তারক বলেছেন: আপনার কথা বুঝলাম না। বাস কি গাবতলী থেকে নিতে হবে না গুলিস্তান থেকে?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩০

ফেরারী... বলেছেন: ধামরাই পার হবার কিছু পরেই (মানিকগঞ্জ পৌছানোর আগে) ডানদিকে একটা রাস্তা চলে গেছে সাটুরিয়ার দিকে । ওই রাস্তায় যেতে পারেন । অথবা যদি মানিকগঞ্জ চলে যান তাহলে সেখান থেকেও সাটুরিয়া যাওয়ার বাস পাবেন ।

যেতে পারবেন দুই ভাবে ।
ঢাকা থেকে সরাসরি সাটুরিয়া > পাকুটিয়া
অথবা
ঢাকা > মানিকগঞ্জ > সাটুরিয়া > পাকুটিয়া

গুলিস্থান হতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড >> শুভযাত্রা সার্ভিস
গুলিস্থান হতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড >> বিআরটিসি
গাবতলী হতে সাটুরিয়া পর্যন্ত >> জনসেবা
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড হতে সাটুরিয়া পর্যন্ত >> শুভযাত্রা, শুকতারা

আর ওদিকে অনেক সিএনজি চালিত অটোরিক্সা পাবেন সো টেনশন নেয়ার কিছু নাই । বের হয়ে যান বাসা থেকে:) পথ এম্নিতেই খুঁজে পাবেন B-)

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩০

শয়তান হন্তারক বলেছেন: পাকুটিয়ায় কীভাবে যেতে হবে বিস্তারিত বলেন

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৩

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: আমিও গিয়েছিলাম
রবীন্দ্র সার্ধশতজন্মবার্ষিকীতে বালিয়াটি প্রাসাদে ভ্রমন....(একটি পূর্ণদৈর্ঘ্য ফটোব্লগ)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২২

ফেরারী... বলেছেন: ঘুরে এসেছি, সুন্দর !!

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪১

ফারজুল আরেফিন বলেছেন: ছবি দেখে মন ভরে গেল। :)

++++++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২১

ফেরারী... বলেছেন: ধন্যবাদ :) শুভেচ্ছা নিন ।।

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৪৮

তিথির অনুভূতি বলেছেন: জমিদার বাড়ীর সুন্দর সব ছবি ।
মনে গেথে গেল ++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২১

ফেরারী... বলেছেন: অনেক ধন্যবাদ মনে গাঁথার জন্য :)

১৬| ১১ ই মার্চ, ২০১২ সকাল ৯:০৪

রেজোওয়ানা বলেছেন: সুন্দর হয়েছে ছবি গুলো!

১১ ই মার্চ, ২০১২ দুপুর ১২:২২

ফেরারী... বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

ভালো থাকবেন ।

১৭| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৩৭

মুহসীন৮৬ বলেছেন: আমিও গিয়েছিলাম :)

১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:০৮

ফেরারী... বলেছেন: দেখে এলাম, ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.