| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিগারেট খাওয়া ক্ষতিকর তা আমরা সকলেই জানি। জেনেও আমরা প্রতিদিন প্রচুর সিগারেট খাচ্ছি। এতে আমাদের লাভের কিছু নেই, এতে অবশ্যই সরকার প্রচুর রাজস্ব পাচ্ছে।
এটা আমার আলোচনার বিষয় না। আমি বলতে চাচ্ছি আমরা প্রতিদিন যে মুভি (সিনেমা) দেখি প্রায় সকল মুভিতে একটি সতর্কবাণী থাকে সিগারেট েএবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো দিয়ে আসলে কি কোন লাভ হয়?
এইতো সেদিন রাতে মুভি দেখতে বসেছি শুরুতে কতগুলো সতর্কবাণী উচ্চারণ করলো এবং কয়েকজনের সিগারেট খাওয়ার দৃশ্য দেখালো। আর কি করা আমারও তখন সিগারেট খাওয়ার জন্য পি... উঠলো।িআমার এক বন্ধুকে বললাম সে বললো আমারও তো একই অবস্থা।
তারপর মুভির মধ্যে একটি দৃশ্যে দেখালো মদ খাচ্ছে। সেখানে লেখা আছে মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে আমার মদ খাওয়ার ইচছা না হলেও হয়তো আরেক জনের হতে পারে।
সুতারাং এগুলো দিয়ে আসলে কোন লাভ হয় বলে আমার মনে হয় না। তারপরও সতর্কবাণী থাকতে হবে যদি কেউ লাভবান হয়।
২|
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২
সাগর দাশ ৭১ বলেছেন: বিজ্ঞাপন দিয়ে একটা শো দেখানুর দরকার, তাই সতর্কীকরণ হিসেবে দেয়। ভালো পোষ্ট।
৩|
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫
নীল সঞ্চিতা বলেছেন: ওসব লোক দেখানো ব্যাপার। যার অভ্যাস বা ইচ্ছা আছে তার কাছে এই সতর্কীকরণ কিছুই না।
৪|
২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
ফেরদৌসা রুহী বলেছেন: ভাল মন্দ আমরা খুব ভাল করেই জানি।
তারপরও যে যা করে তা করবেই।
৫|
২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিজ্ঞাপন গুলো বড়দের জন্য না। ছোটদের জন্য। যাতে তারা ছোট থেকেই জানতে পারে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ছোটদের মনে ভালোভাবে ঢুকলে সে আর বড় হয়ে এসবে আগ্রহী হবে না।
৬|
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
দিদারুল আলম তাহের বলেছেন: না হলেই তো ভালো। কিন্তু এগুলো দিয়ে কি আদতেই কোন লাভ হচ্ছে?
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯
মঞ্জু রানী সরকার বলেছেন: হরলিক্স এর বিজ্ঞাপন নিয়ে যে অত্যাচার শুরু হয়েছে তা মানতে গেলে তো সব সাবাড়