নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাক্তার টম

ডাক্তার টম › বিস্তারিত পোস্টঃ

ডায়াবেটিসের চিকিৎসায় “স্মার্ট ইনসুলিন প্যাচ”

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৫০

ডায়াবেটিস নামটি আমাদের সকলের কাছেই পরিচিত। ডায়াবেটিসের চিকিৎসার জন্য ইনসুলিন একটি গুরুত্বপূর্ণ ওষুধ। কিন্তু সমস্যা হচ্ছে ইনসুলিন ইনজেকশনের মাধ্যমে নিতে হয় যা কারও পছন্দ নয়।

বর্তমানে ইনসুলিনের এমন স্মার্ট প্যাচ (smart patch) তৈরি করা হয়েছে যা ত্বকের ওপরে স্থাপন করা থাকলে ওটা রক্তে গ্লুকোজের মাত্রা আপনা আপনি মেপে প্রয়োজন মতো ইনসুলিন নিঃসরণ করবে। বিজ্ঞানীদের আশা এর ফলে কোটি কোটি ডায়াবেটিসের রোগী কষ্টদায়ক ইনজেকশন নেওয়ার ঝক্কি-ঝামেলা থেকে মুক্ত হয়ে চিকিৎসা নিতে পারবেন।

অত্যন্ত উচ্চ প্রযুক্তির এই স্মার্ট প্যাচ অনেকটা প্লাস্টারের মতো চামড়ার সঙ্গে লেগে থাকবে এবং এটি আকারে ডাক টিকিটের মতো ছোট। এর সঙ্গে যুক্ত আছে শত শত সূক্ষ্ম সূঁচ বা মাইক্রোনিডল। মাইক্রোনিডলের সঙ্গে ইনসুলিন এবং গ্লুকোজের মাত্রা নির্ণয়ের জন্য এনজাইম সংযুক্ত থাকবে। এই প্রযুক্তির মূল বিষয় হচ্ছে ছোট ছোট বুদবুদের মতো “ইনটেলিজেন্ট ন্যানো-পার্টিকল”। এই বুদবুদের মধ্যে ইনসুলিন এবং গ্লুকোজের মাত্রা নির্ণয়ের জন্য এনজাইম সংরক্ষিত থাকবে। রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে “ইনটেলিজেন্ট ন্যানো-পার্টিকল” তা শনাক্ত করবে এবং প্রয়োজন মতো ইনসুলিন নিঃসরণ করবে। একটি স্মার্ট প্যাচ এক নাগারে কয়েকদিন ব্যবহার করা যাবে। প্রয়োজন অনুসারে সময়মতো তা বদলে নেওয়া যাবে।

নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ প্রাথমিকভাবে এটা ইঁদুরের শরীরে পরীক্ষা করে সফল হয়েছেন। অচিরেই এটা মানুষের শরীরে ব্যবহার করা হবে। আমরা আশা করতেই পারি, এটা সফল হলে ডায়াবেটিসের চিকিৎসা একটি নতুন স্তরে উন্নীত হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আমাদের দেশে কবে আসবে
এমন সুযোগ তা একমাত্র
আল্লাহই ভালো জানেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.