| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবুয় ফুফাতো ভাই'র (সেজ ফুফুর ছেলে) স্টেটাস দেখে কষ্টে বুকটা ফেটে গেলো।
হঠাৎ আম্মার চেহারা দেখে থতমত খেয়ে উঠি...
:আম্মা কি হইছে? শরীর খারাপ?
:না।
:তাইলে কি হইছে?
:ইব্রাহীম পাশা মারা গেছে।
ফুফুর এই চরম কষ্টে নালায়েক ভাতিজার সহভাগীতা ও সহমর্মিতার ছিটে প্রকাশ:-
প্রতিটি পর্বে ছিলে
রোমাঞ্চে ঠাসা;
সিরিজের সেনাপতি
সুলতানের আশা।
লাখো কোটি মা-বোনের
কুলি মুটে চাষা;
জিতে নিলে অনায়াসে
একি ভালোবাসা!!
ঘরে ঘরে উঠে রোল
চোখ জলে ভাসা;
মরেও রইবে মনে
চির অবিনাশা।
বাংলার কোনে কোনে
যত আছে বাসা;
ভুলবেনা কেহ তোমা
ইব্রাহিম পাশা।
শেষকথাঃ
মহান পাশার এথা
বিদারক বিচ্ছেদে;
ভাসিয়েছে বুক ফুফু
সারারাত কেঁদে কেঁদে।
হৃদয়টা ফেটে যায়
ফুফুটার দেখে হাল;
কে বুঝাবে,এ ধরায়
রহেনা কেহ চিরকাল।
সয়না বুকে কষ্ট ফুফুর
দাঁড়ায় গায়ের পশম;
মানবোনা এ জুলুম কভু
নিলুম মরন কসম।
কথা দিলুম ফুফু তোমায়
ভাতিজারা সবে
পাশা হত্যার বিচার এই
বাংলাতেই হবে।
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৫
দইজ্জার তুআন বলেছেন: ধন্যবাদ
আশা করি দূর্বার আন্দোলনেও পাশে পাবো ![]()
২|
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
এই বিষয়ে কাল সত্যি চমকে গেছিলাম! খুবই পরিচিত বয়স্ক দোকানদার! দাড়াতেই বরল- ভাই এইটা কোন কাজ হইল?
আমি হতচকিত -কি হইছে? এই যে ইব্রাহিম পাশারে ফাসি দিল!!
ফটাফট ব্রেইন খুব জোর সার্চ করেও গত ক মাসে কোন ফাসিতে ইব্রাহিম নাম খুঁজে পাচ্ছে না!
খানিক পর বুঝলাম সিরিয়ালের আব্রাহিম পাশা!!!! উফফফ
হাফ ছেড়ে বাঁচলাম ![]()
ধন্য সিরিয়াল! বহুদনি পর আবার বাকের ভাইরে মরে পড়ল ![]()
হা হা হা
+++
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪১
দইজ্জার তুআন বলেছেন: মোক্ষম বলেছেন মশাই..................
বাকের ভাইয়ের পর আর কোন ড্রামা সিরিয়াল ক্যারেক্টার এতটা জনপ্রিয়তা পায়নি।ঘরে ঘরে কান্নার রোল পড়েছে।ফেবুয় আজ এক বন্ধু বললো দুদিন ধরে বেচারা এক তরকারি দিয়ে ভাত খাচ্ছে।বাড়ীতে শোকের মাতম চলছে।
ইয়ে,,,আপ্নার শীষ্য কি করি আজ ভেবে না পাইকে দেখতে পাচ্ছিনা আজকাল?
৩|
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
রাজীব নুর বলেছেন: কাল অনেকে দেখলাম ফেসবুকে স্টাটাস দিয়েছে।
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪২
দইজ্জার তুআন বলেছেন: অনেকে বলছেন কি মশাই!!!
গোটা দেশে আজ শোকের মাতম
৪|
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: তবুও ভালো।
স্টার জলসার পেচাল নিয়ে কেও পোষ্ট দেয়নি।
সুন্দর +
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৪
দইজ্জার তুআন বলেছেন: মনের কথা কৈছেন বেরাদার,,,
পরিস্থিতি অন্তত ঐপারের মেনামেনা সিরিয়াল দেখার থিক্কা উত্তম ![]()
৫|
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
জাহিদ অনিক বলেছেন: মানুষ পারেও বটে !
আপনার রম্য প্রথমে বুঝতে পারিনি , কারন জানতামই না হু ইজ দিস ইব্রাহিম পাশা !!
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৭
দইজ্জার তুআন বলেছেন: আমিও গিয়াস লিটন আর রাবেয়া বু'র থিক্কাই জানলাম আইজকা.....................পরে জানছি শায়মা আপাও নাকি এই সিরিয়ালের ডাই হার্ট ফ্যান।বেচারি আইজ দুইদিন হৈলো কিচ্ছু খায় নাই।
৬|
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা হা, আমি অবশ্য ইউটিউবে আমার বউ যখন দেখছিল, তখন দেখেছি ইব্রাহীম পাশার মৃত্যু দৃশ্য। তবে ডাউনলোড করে বড় পর্দায় দেখার ক্ষেত্রে এখনো দু'এক পর্ব পেছনে আছি। আজকে ডাউনলোড করে ফেলব ভাবছি।
সিরিয়ালটা বেশ ভাল বানিয়েছে, সেই সময়ে নিয়ে যেতে পারে।
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৮
দইজ্জার তুআন বলেছেন: এডভান্স পর্বের লিন্ক পাইলে দিয়েন।বাড়ীতে আগেভাগে কাহিনী কৈয়া হিরো হমু................. ![]()
৭|
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩২
খোলা মনের কথা বলেছেন: পাশা হত্যার বিচার এই বাংলাতেই হবে এটা আপনার সাথে আমাদেরও দাবী রইল
বাকের ভাইয়ের কথা মনে পড়ে গেল.....
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫০
দইজ্জার তুআন বলেছেন: বাকের হত্যার বিচার জাতি পায় নাই,,,
এইবারে আর ছাড়ান নাই......................
৮|
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১০
শায়মা বলেছেন: লেখক বলেছেন: আমিও গিয়াস লিটন আর রাবেয়া বু'র থিক্কাই জানলাম আইজকা.....................পরে জানছি শায়মা আপাও নাকি এই সিরিয়ালের ডাই হার্ট ফ্যান।বেচারি আইজ দুইদিন হৈলো কিচ্ছু খায় নাই।
ঐ কে বলছে!!!!!!!!!!
এহ নিজে না দেখলে কি এই দুখের কাহিনী লিখতে!!!!!!!!!!!!!!!!
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪১
দইজ্জার তুআন বলেছেন: কাজী ফাতেমা ছবি কৈছে,লিটনদাও..................দুইজনের কথাতো আর মিছা হবার পারেনা।
৯|
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১১
শায়মা বলেছেন: বেশি কথা বললে সব ফাঁস করে দেবো!!!!!!!!!!!!
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪২
দইজ্জার তুআন বলেছেন: ইয়ে মানে...............না মানে কি ফাঁস করবা?
ডডডরাই নাকি? ![]()
১০|
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩০
রাতুল_শাহ বলেছেন: বাহ.......
সেরা হয়েছে।
ভালো লাগা জানিয়ে গেলাম।
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৪
দইজ্জার তুআন বলেছেন: ইব্রাহিম পাশার মহা প্রয়ান/ফুফুর বুক ফাটা কষ্ট আপ্নার ভাল্লাগলো???
![]()
১১|
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:২৯
জাহিদ অনিক বলেছেন: শায়মা আপু আপনার কথার তীব্র প্রতিবাদ জানিয়েছেন #দইজ্জার তুআন
সেই সাথে হুমকিও দিয়েছেন
বেশি কথা বললে সব ফাঁস করে দেবো!!!!!!!!!!!!
জাতি এই শিরোনামের পরে বিস্তারিত সংবাদের অপেক্ষায়
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৬
দইজ্জার তুআন বলেছেন: সওওওব মিছা কথা,,,
আর ইয়ে..............ইয়াত্ত ঘাটাঘাটির কাম কি? ![]()
১২|
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @শায়মাঃ
প্লিজ আপু খুলে কও
করো সব ফাঁস;
দৈজ্জারে দেখে নেবো
দিমু ইয়া বাঁশ।
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৭
দইজ্জার তুআন বলেছেন: হিংসুইট্টা কাহিকা
![]()
১৩|
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাক চলে,নাহি খেদ
সেনাপতি পাশা;
আগ্রহ হুররমে
মালখানি খাসা।
![]()
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫১
দইজ্জার তুআন বলেছেন:
আমারো ![]()
১৪|
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জাহিদ অনিক বলেছেন: শায়মা আপু আপনার কথার তীব্র প্রতিবাদ জানিয়েছেন #দইজ্জার তুআন
সেই সাথে হুমকিও দিয়েছেন
বেশি কথা বললে সব ফাঁস করে দেবো!!!!!!!!!!!!
জাতি এই শিরোনামের পরে বিস্তারিত সংবাদের অপেক্ষায়
আমরাও..................
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৩
দইজ্জার তুআন বলেছেন:
![]()
১৫|
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৩
সিকদার বাড়ীর পোলা বলেছেন: লেখক বলেছেন: মোক্ষম বলেছেন মশাই..................
বাকের ভাইয়ের পর আর কোন ড্রামা সিরিয়াল ক্যারেক্টার এতটা জনপ্রিয়তা পায়নি।ঘরে ঘরে কান্নার রোল পড়েছে।ফেবুয় আজ এক বন্ধু বললো দুদিন ধরে বেচারা এক তরকারি দিয়ে ভাত খাচ্ছে।বাড়ীতে শোকের মাতম চলছে।
একদম ![]()
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৫
দইজ্জার তুআন বলেছেন: আহারে.............
১৬|
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৪
সিকদার বাড়ীর পোলা বলেছেন: আমিও ফুফুর পাশে আছি ![]()
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৬
দইজ্জার তুআন বলেছেন: দল ভারি হৈলো ![]()
১৭|
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৬
বাঁকখালির বাঁকে বলেছেন: শায়মা বলেছেন: বেশি কথা বললে সব ফাঁস করে দেবো!!!!!!!!!!!!
কিমুন জানি গন্ধ পাইতাছি
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৯
দইজ্জার তুআন বলেছেন: কি করি'র মিতা নাকি???
![]()
১৮|
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৮
বাঁকখালির বাঁকে বলেছেন: সিকদার বাড়ীর পোলা বলেছেন: আমিও ফুফুর পাশে আছি
আমিও
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৭
দইজ্জার তুআন বলেছেন: লেখক বলেছেন: দল ভারি হৈলো ![]()
১৯|
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২২
হুমম্ বলেছেন: শায়মা বলেছেন: বেশি কথা বললে সব ফাঁস করে দেবো!!!!!!!!!!!!
শুভ কামে দেরী কেন?
![]()
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০০
দইজ্জার তুআন বলেছেন: লেখক বলেছেন: কি করি'র মিতা নাকি???
(
২০|
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৫
হুমম্ বলেছেন: বাঁকখালির বাঁকে বলেছেন: সিকদার বাড়ীর পোলা বলেছেন: আমিও ফুফুর পাশে আছি
আমিও[/sb) ![]()
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৭
দইজ্জার তুআন বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: দল ভারি হৈলো ![]()
২১|
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩১
নাইক্যডিয়া বলেছেন: কথা দিলুম ফুফু তোমায়
ভাতিজারা সবে
পাশা হত্যার বিচার এই
বাংলাতেই হবে।
হা হা হা
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০১
দইজ্জার তুআন বলেছেন: হাসির নয়,প্রতিশোধে জ্বলা উঠার সময়....................
![]()
২২|
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩২
নাইক্যডিয়া বলেছেন: হুমম্ বলেছেন: বাঁকখালির বাঁকে বলেছেন: সিকদার বাড়ীর পোলা বলেছেন: আমিও ফুফুর পাশে আছি
আমিও ![]()
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৮
দইজ্জার তুআন বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: দল ভারি হৈলো ![]()
২৩|
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৫
নাইক্যডিয়া বলেছেন: লেখক বলেছেন: অনেকে বলছেন কি মশাই!!!
গোটা দেশে আজ শোকের মাতম ..........................
আমার ঘরেও একই হাল ![]()
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৩
দইজ্জার তুআন বলেছেন: আইজ তৃতীয় দিন হৈলো.....................তিনদিনের বেশি শোক পালনের নিয়ম নাই।
মাগার লক্ষণ ভালা ঠেকতাছেনা। ![]()
২৪|
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৩
শায়মা বলেছেন: ওহ নো এ যে দেখি
নিলাজের দাদা,
ভাবখানা ধরে যেন
দিলখানা সাদা।
ক্লোনগুলো একই সূরে
ভেজে গেলো খই
ওমা ওমা লাজে মরি
পালাবো যে কই?
চোরের বাবাকে নিয়ে
লিখিবো প্রবাদ
চোরমাতা মৃত আজ
শোক সংবাদ।
বড় গলা করে বাবা
চোরকে বাঁচায়
কি করিবে নিজে চোর
নাচে ধায় ধায়।
শুনো হে তুফানভায়া-
ছবি আপু লিটুভায়া
জানে নাতো কুকীর্তি
তোমার কিছু।
জুড়ি নাই জুড়ি নাই
ফাটে পেট ভুড়ি নাই
কহিতে কহিতে কথা
অযথা মিছু।
দইজ্জার তুফান আর নাক্যডিয়া,হুম,
সিকদারবাড়ির পোলা করিবেক গুম।
বাঁকখালির বাঁকে পুঁতে রাখিবেন নাকি
বুঝিবেক মজা অন্যকে দেওয়া ফাঁকি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৭
দইজ্জার তুআন বলেছেন: ছড়া লিখতে জানিনা বইলা খুব রংবাজি দেখাইলা......................
এ ব্যপারে কি করি'র সরনাপন্ন হৈলাম,তারপরে দেখামু
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৭
দইজ্জার তুআন বলেছেন: তুমি ইয়াত্ত টেটনা ক্যান??? ![]()
২৫|
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৯
শায়মা বলেছেন: আহা আহা ঢঙ্গ কত
ছড়া লেখা জানিনা
কান ধরে দেবো টান
আনি মানি জানিনা!!!!!!!!!!!!
কি যে করি মেরা ভাই
নো নেমক হারামী
তারে নিয়ে টানাটানি
তোমা খবর করছি আমি!!!!!!!!!!!
১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
দইজ্জার তুআন বলেছেন: জানিতো ব্যাটা তোমার পিএস,,,
তারপরো দেখি অন পেমেন্ট কিছু হয় কিনা....................
২৬|
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৯
শায়মা বলেছেন: ইয়াত্ত ইয়াত্ত করো না ভাইয়া....এই ওয়ার্ডে বুঝা যাচ্ছে ইউ আর ছাটগাঁইয়া পোয়া....সের/ ছটাক/ মটাক/ কটাক.......![]()
১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
দইজ্জার তুআন বলেছেন: ইয়ামপসিবল
''ইয়াত্ত'' মেরা আপনা বানায়া হুয়া ওয়ার্ড হ্যায়।
ফির ভি ইয়াদ রাখনা,,,,,,,,
চাঁটগাইয়া ফুয়া
মেডিত ফইল্ল্যে লুয়া।
বুইজ্জনে বেউকুফ আওরাত???
![]()
২৭|
১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি কিন্তু হুররম ভক্ত! সুতরাং ...........
১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
দইজ্জার তুআন বলেছেন: নাআআআআআআআ......................... ![]()
২৮|
১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭
মনিরা সুলতানা বলেছেন: উনি কিডা
উনারে দেখতে মুনচায় ![]()
১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১
দইজ্জার তুআন বলেছেন: টিভি সিরিয়াল কিলার শায়মাপুরে জিগান..............হেয় ভালা জানে
২৯|
১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১
মোস্তফা সোহেল বলেছেন: ইবরাহিম পাশার মৃত্যুতে আমিও অনেক কষ্ট পেয়েছিলুম
১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১
দইজ্জার তুআন বলেছেন: ফুফুজান খুশি হৈবো...........
৩০|
১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২
শায়মা বলেছেন: লুয়া বানাইউম তুলা
ইয়ারপর ধুলা
এবং তুলা ধুনা!!!!!!!!!!!! হা হা হা ![]()
১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
দইজ্জার তুআন বলেছেন: ভালোইতো বুঝ দেখি,,,
কওতো ''গম আছনে'' মানে কি?
৩১|
১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
শায়মা বলেছেন: কেমন আছো ভালো আছো?
গম আছো ভাও?
দইজ্জায় আয়ে তুয়ান
সাবোধানে যাও.......
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৫
দইজ্জার তুআন বলেছেন: বাহ বাহ মারহাবা
আছে তোঁয়ার দম;
তুঁই ওয়া কেন আছো
আঁই আছি গম।
ন ডরাই,ন ডরাই
উডুক দৈজ্জাত তুঁয়ান;
দৈজ্জার কুলর ফুঁয়া আঁরা
আঁরার জান,দৈজ্জা ফাঁন।
কি কয়েছি,যদি বুঝ
দিয়ো তবে উত্তর;
ঠিক ক'লে গুরু তোমা
মেনে নেবো সত্বর।
৩২|
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৮
শায়মা বলেছেন: দৈজ্জা কুলের পুয়া তুমি
ন ডরাও তুয়ান,
তুয়ান উড়লে বইয়া থাকো
মুখে দিয়া পান।
দৈজ্জা জান, দৈজ্জা প্রাণ
বড় বড় কথা......
গুরু না মানিয়া পুয়া
যাবা তুঁও কোথা.....
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২১
দইজ্জার তুআন বলেছেন: হয়েও হলোনা শেষ
মিসটেক থোড়া;
মানবোনা পুরোপুরি
গুরু হায় খোঁড়া।
দৈজ্জার ফাঁন মানে
দরিয়া সমান;
পান কিবা প্রাণ নয়
জ্ঞাণটা জমান।
ডরহীনা বসবাসি
দরিয়ার পাড়ে;
তুঁয়ান বা সুনামির
ধার নাহি ধারে।
জয়তু দরিয়াবাসী
অলওয়েজ রকস্;
দরিয়ার রাজা মোরা
সান অব কক্স।
৩৩|
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩২
শায়মা বলেছেন: গাধা কি বলি সাধে
নাম্বার ওয়ান!
আসছেন উনি বড়
দৈজ্জার তুয়ান।
আরে বাবা পান খায়
যত বুড়াবুড়ি
নড়িতে জানেনা তায়
ঘরে কাঁপে থরথরি।
তুই খোকা ভারি বোকা
তুয়ান আইলে দৈজ্জায়
ভয়ে পান মুখে দিয়ে
ঠকাঠক কেঁপে যায়!
ফাঁনের সাথে পান
ছড়িতায় মিলে যায়
তাই বলে জানিনি কি?
কি যে বলো হায় হায় !!!!!!!!!!
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৫
দইজ্জার তুআন বলেছেন: কথা ঘুরানোতে তার
জুড়ি মেলা ভার;
জানেনা ক'বেনা কভু
জ্ঞাণের আঁধার।
আমিকি ...য়মা নাকি
তুঁয়ান এলে পরে;
খাটের তলেতে ডরে
ড্রেসে ইয়ে....করে।
৩৪|
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৮
শায়মা বলেছেন: ঐ
এক বাড়ি দিয়ে তোর
মাথা দেবো ফাটিয়ে
বাড় বেশি বেড়ে গেছে
সকলকে ঘাটিয়ে!!!!!!!!
আমি বিজি ইজিকাজে
ছবি আঁকি দিয়ে মন
মনোযোগ সরাস তুই
করে শুধু ঘেন ঘেন!!!!!!
যা ভাগ মর তুই
তুয়ানের বড় ভাই
এহ উনি বীরপুরুষ
দরিয়ায় ভয় নাই!!!!!!
মেঘ ডাকা শুনে
তোর দিল ওঠে কাঁপিয়া
ঝেড়ে দৌড় দিস জানি
রাস্তাটা মাপিয়া। হে হে
তাও মুখে বুলি ফোটে
করেন হেন তেন
উনি নাকি মহাবীর
দৈজ্জার তুয়ান!!!!!!!!!!!!!!
আসলে নামটা হবে
ভীতু ডিম মিস্টার
ডিম ফেটে ক্লিনিকে
বাঁচান গো সিস্টার!
সিস্টার কাছে এলে
লাভ ইউ বলে
মার খেয়ে তুয়ানভায়া
গেলো এইবার জেলে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ![]()
৩৫|
১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩২
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ইব্রাহিম পাশার মৃত্যুতে আমরা সবাই খুবই শোকাহত।
৩৬|
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪২
নাইক্যডিয়া বলেছেন: +++++++++++++++
৩৭|
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৬
নতুন নকিব বলেছেন:
ছড়াকারের হাট বসেছে, বেজায় বেঢক কিল,
কার আঘাতে লুটায় কে যে, বুঝাটাই মুশকিল!
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: ভালোলাগা রেখে গেলাম