| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকার মনে হয় অবশেষে পিছু হটল......... যাবজ্জীবন দেয়া মানে জামাতের হুমকির কাছে নতি স্বীকার করা.........এই রায়ে শুধু একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়নি। গোটা বাংলাদেশকে অবমাননা করা হয়েছে। এ রায়ে বাংলাদেশকে অপমান করা হয়েছে। এ রায়ে জাতির মাথা নুইয়ে দিয়েছে। এ রায় জামায়েত ইসলামের বিজয়, এ রায় রাজাকারদের বিজয়! আবারো সেই হায়ানার দল সক্রিয়, তবে আমরা হেরে গেলাম। রাজাকারমুক্ত, হায়নামুক্ত বাংলাদেশ কি আমরা পাবো না। আমাদের লাখো শহীদের রক্ত, মা-বোনোর ইজ্জত সবই কি বৃথা যাবে। আবারো এই হায়নারা জাতীয় পতাকাবাহী গাড়ী নিয়ে ঘুরবে আর মানচিত্র খামছে ধরবে শকুনরা, জাতীয় সংগীত পরিবর্তন করার দুঃসাহস দেখাবে। আর প্রকাশে চাঁদ তারা পতাকাকে সালাম করব।......................
লক্ষ বীর সেনানীরা আমাদের ক্ষমা করো।
©somewhere in net ltd.