নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব শেষ হয়ে যাবার পরও, কিছু স্বপ্ন বেঁচে থাকে- সব সময়

সব শেষ হয়ে যাবার পরও, কিছু স্বপ্ন বেঁচে থাকে- সব সময়

স্বপ্ন স্রষ্টা

স্বপ্ন স্রষ্টা › বিস্তারিত পোস্টঃ

'কফি হাউজ' (সত্যি ঘটনা অবলম্বনে লেখা । নারীরা অবশ্য পড়ুন, পশু থেকে নিজেদের নিরাপদে রাখুন ।)

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৯

মন খারাপ ?

হুম । কতো দিন পর তুমি এলে । ভেবেছিলাম একটু বসে কথা বলবো । এখানেতো ঢুকতেই দিচ্ছে না । /:)

শুধু কথা বলবা ? আর কিচ্ছু করবা না ? :P

এই, চুপ, লাত্থি খাবা ।

দাও না, জোরে জোরে লাত্থি দাও ।

এই আজকে যেভাবেই হোক একসাথে বসার ব্যাবস্থা করো, আমি কিচ্ছু জানি না । /:)

কফি হাউজে যাবা ?

গতরাতে যে বলেছিলা ?

হুম ।

তোমার বন্ধু আর তার ছাত্রী যে যায় ?

হ্যাঁ ।

কেউ যদি দেখে ফেলে ?

আরে ওখানে কেউ দেখবে না ।

চলো, খুব মজা হবে । আমি খুব এক্সাইটেড । B-)



টিপ টিপ বৃষ্টি পড়ছে । হাসান আর জুঁই যাত্রা করে কফি হাউজের উদ্দেশ্যে । কফি হাউজে কফি পাওয়া যায় না । ফাস্ট ফুডও না । শুধু কোল্ড ড্রিংকস পাওয়া যায় ।



রিক্সা থেকে নেমে কফি হাউজের কালো গ্লাস টেনে ঢুকে পড়ে দু'জন ।



এই কিছু দেখতে পাচ্ছি না ।

এভাবে কেউ জড়িয়ে ধরে জুঁই?

ভয় করছেতো !

কিছুক্ষণ থাকলেই চোখ সয়ে যাবে ।



১৪-১৫ বছরের একটি ছেলে তাদের কাছে আসে । কয় ঘন্টার জন্য রুম নিতে চায় জিজ্ঞেস করে । হাসান দুই ঘন্টার জন্য টাকা দেয় । হার্ডবোর্ড দিয়ে ঘেরা ছোট্ট একটি কেবিনের দরোজা খুলে ছেলেটি অবজ্ঞার দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলে, দুই ঘন্টা পরে টোকা দিমু, যা করবেন আস্তে, চিল্লাইবেন না । মুচকি হেসে জুঁই-হাসান ঢুকে পড়ে কেবিনে ।



উফ শান্তি ! এতো দিন পরে মনের মতো একটা জায়গা পেলাম । থেংক ইয়্যু হাসু ।

সত্যি ? ভয় করছে না ?

তোমার সাথে থাকলে আমার কোনো ভয় নেই ।

যদি তোমাকে ছেড়ে চলে যাই ?

আমি তোমাকে চিনি, তুমি কখোনো যাবা না । এই... কী করছো ?

জড়িয়ে ধরলাম ।

এটা কী ঠিক হচ্ছে ?

তখন যে তুমি জড়িয়ে ধরলে ?

জুঁই, শোনো- আমরা দুজনেই জেনে শুনে এখানে এসেছি । এতো ভনিতার দরকার নেই । দু'ঘন্টার মধ্যে সব করতে হবে ।

হাসু, এসব কী বলছো !

ঠিকই বলছি । আমাকে বিশ্বাস করো না ? ফিজিক করতে চাই তোমার সাথে । পাশের কেবিনে শব্দ শুনতে পাচ্ছো ? মজা লাগছে না ?

তুমি যেভাবে চাও সেভাবেই হবে হাসু । আমিতো তোমারই । তবে সাবধান, দাগ ফেলা যাবে না । আম্মু কেটে ফেলবে ।



সেদিন দু'ঘন্টা পর আরো একঘন্টার জন্য কেবিন ভাড়া নেয়া হয় । হাসান আর জুঁই সপ্তাহে একদিন করে আসতো সেই কফি হাউজে । তাদের পাশের কেবিন থেকে অনেক সময় কান্নার শব্দ পাওয়া যেতো । বেশির ভাগ ভেসে আসতো শিৎকারের শব্দ । দুমাস এভাবে চলার পর হাসান বিদেশ পাড়ি জমায় । বিদেশ যাবার পর জুঁইয়ের জন্য চার বছর তার ভালোবাসা থাকে । চলতে থাকে 'ফোনসেক্স' । তারপর একদিন হাসান বললো- জুঁই তুমি খুব ভালো মেয়ে, আমাকে ক্ষমা করো, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় ।



জুঁইয়ের পরিবার জানে হাসান তাকে বিয়ে করবে । আত্মীয়েরাও জানে তাই । বিভিন্ন সময় হাসান তাকে ৫৮ হাজার টাকা পাঠায় খরচের জন্য । জুঁই কাঁদে । ইচ্ছে করে 'অসতী' শরীরটায় কেরোসিন ঢেলে আগুন দিক । এই শরীর কী অন্য কোনো পুরুষ ভালোবেসে ছুঁবে ? হাসান যে অসৎ তার বউ কোনদিন হয়তো বুঝবে না । জুঁইকে প্রতিনিয়ত তার সতীত্ব প্রমাণে এটা সেটা বলতে হবে ।



কফি হাউজের ব্যবসা অন্য নামে চলছে । প্রতিদিন নতুন নতুন মেয়েরা তাদের ভালোবাসার প্রমাণ দিতে সম্ভ্রম বিসর্জন দিচ্ছে । হাসানেরা তাদের পুরুষত্ব দেখাচ্ছে ৩/৪ফিট কেবিনের বেঞ্চিতে ।



জুঁই যা করেছে ভালোবেসে, বিশ্বাস করে । হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেবার মতো প্রমাণ তার কাছে নেই । লোকজন জানাজানি হলে তার মৃত্যু ছাড়াও উপায় নেই । সে একা একা বেঁচে থাকার সিদ্ধান্ত নেয় ।



হাসানেরা কী সত্যিই সুখী হতে পারে জুঁইদের রক্ত মাংস খেয়ে ?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৫

কোবিদ বলেছেন:
বিশ্বায়নের যুগে নারীরা যখন পণ্য হতে
দ্বিধা করছে না তখন হাসানেরা সে সুযোগ
নেবেই। এর থেকে পরিত্রাণ পেতে জঁইদের
আরো সতর্ক পাহারার বেড়ি পড়াতে হবে
তাদের সতীত্বকে।

২| ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৮

কোবিদ বলেছেন:
বিশ্বায়নের যুগে নারীরা যখন পণ্য হতে দ্বিধা করছে না
তখন হাসানরা সুযোগ নিবেই। এর থেকে পরিত্রান পেতে
জুঁইদের আরো সতর্ক প্রহরায় রাখতে হবে তাদের সতীত্বকে,
অনুশাসনের বেড়ি পড়াতে হবে বিশেষ মুহুর্তের আবেগকে।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩

সাসুম বলেছেন: এ অবস্থার উন্নতি হতে পারে কেবল জুঁই দের সচেতনতার মাধ্যমে। কারন আমরা হাসান রা কেবল জুঁই দের রক্ত মাংস খেয়েই যাব । কারন আমরা আমরাই । আমাদের নাই কোন মানবতা নাই কোন মনু্ষ্যত্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.