নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুস্বপ্ন

শখের লেখক। কবিতা লিখতে ভাল লাগে। জানি লিখা অতিনিম্ন মানের। কিন্তু শিখার চেষ্টায় লিখি।

দুস্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

তুমি কেন্দ্র আমি বৃত্ত

০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:৩৩

আবার যখন থাকবে একা

সবার মাঝে ও লাগবে ফাকা

তখন আবার হাত বাড়িও

আসব হেটে আলতো হেসে



মেঘে যখন ঢাকবে আকাশ

বন্ধ হবে মিষ্টি বাতাস

অদূর দূরে একটু চেও

পাবে আমায় ঠায় দাঁড়িয়ে



সবাই যখন ফিরবে ঘরে

বলবে আবার আসব পরে

লাগে যদি খুবই একা

তখনো আমার পাবে দেখা



হারালে সব বন্ধু আপন

ঝেড়ে ফেলে অশ্রু রোদন

আমার পানে হাত বাড়ালে

ভালবাসার স্পর্শ পাবে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.