| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দৃশ্যপট ১
চিৎকার থেমে গেল মেয়েটির, শুধু একবারই এই নবালিকা মেয়েটি বলতে পেরেছিলাম দয়া করে মায়ের কাছে পৌছে দেন, এরপর বড়বাবু হোটেল থেকে বের হলেন। প্রাডো গাড়িটাতে উঠেই ড্রাইভারকে বললেন চলো মিরপুর স্টেডিয়াম। ঢুকে পড়লেন হস্পিটালিটি বক্সে। বড়বাবুর চেতনা বড়ই তীব্র...
দৃশ্যপট ২
বড়বাবুর মেয়ে মাহী। ছোট থেকেই ছাত্রী ভাল,ভাল ছাত্রী হওয়াটাই হয়েছে কাল। প্রথমসারির বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে ফার্মেসীতে। কিছু সেমেস্টার স্কলারশীপ এর টাকায়, কিছু সেমেস্টার টিউশানির টাকায় আর এক সেমেস্টার মায়ের গয়না বন্ধক রেখে বিশ্ববিদ্যালয় পার করেছে মাহি। চাকরি পেয়ে গেল পাশ করার সাথে সাথে,তবে চাকরি ভাল লাগছে না আর ইচ্ছে আরেকটু যদি পড়াশুনা করা যেত..বয়স বাড়ছে...বিয়ের বয়স ঘনিয়ে আসছে...সেদিকে নজর নেই বড়বাবুর...
দৃশ্যপট ৩
বাংলাদেশ জিতে গেছে। বড়বাবু বলে উঠলেন নাহ ক্ষুধাটা খুব তীব্র হয়ে যাচ্ছে...বাবু বলে উঠলেন"সেই দুপুরে খেয়েছি...বিদেশী মেনু পেতে তো আবার কাল দুপুর হয়ে যাবে".. বড়বাবুর এসিস্ট্যান্ট বলে উঠলেন স্যার মাত্রই না কে এফ সি বাকেট শেষ করলেন। বড়বাবু ধমক দিয়ে বললেন তুই ক্ষুধার কি বুঝিস !!! আবার প্রাডো গাড়িতে চেপে বসলেন বড়বাবু।ঘড়িতে রাত ১২ টা বেজে ৪৮ মিনিট, ড্রাইভারকে বললেন ফাইভ স্টার হোটেল কখগঘ তে চলো !!! “স্যার, আমার ছোডো পোলাডা কানতেছে একটু আগে যাইতে চাইসিলাম। বড়বাবু হুঙ্কার দিয়ে উঠলেন আমার কাজের চাইতেও বড় কাজ তোর ?? তুই জানিস আমি কে?
দৃশ্যপট ৪
রাত ১.৩০ বের হয়ে আসলেন বড়বাবু। নাহ ক্ষুধা ঠিক মিটেনি তবে এই ভেবে স্বান্তনা দিলেন নিজেকে যে কালকেই তো বিদেশী মেনু টেস্ট করতে থাইল্যান্ড যাচ্ছেন।
দৃশ্যপট ৫
মাহি জানালার গ্রীল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে...ঘুমন্ত ছোট বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে...ওর বিশ্বাস হয়ত একসময় সব ঠিক হয়ে যাবে...
০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৬
খায়রুল ফাহিম বলেছেন: সমাজে এইসব ক্ষুধার্তরাই আজ রাজার আসনে... আর সত্যিকারের ক্ষুধার্তরা দুবেলা খাবারের জন্য হাহাকার করে
২|
০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৬
মুহিব মোরসালিন বলেছেন: হরেক রকম ক্ষুধা!
০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৭
খায়রুল ফাহিম বলেছেন: আসলেই অনেক ক্ষুধা এদের। সর্বনাশা ক্ষুধা..
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৬
বিজন রয় বলেছেন: ক্ষুধা বার বার আসে।