| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বদেশ হাসনাইন
ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]
পাস করার পর পর আমি একটা ফোন কার্ড বিক্রির অফিসে কাজ পেয়েছিলাম । অনেকটা পার্টটাইম । ব্যবহারকারীদের নানাবিধ সেবা দেয়া। এসব কাজ বেশ বোরিং হয়। যেমন কেউ ফোনের সমস্যায় পড়েছে। ফোন লাইন খারাপ, সে কার্ডের নামে গালি গালাজ করছে। ছেলে বিদেশ থাকে। বুড়ো বাপকে ইন্টারনেট কিনে দিয়েছে । সেই বৃদ্ধ হয়তো জানেই না কিবোর্ডে এস্কেপ কী কোথায় থাকে। টাস্কবার কি। তবুও ধীরে ধীরে ধৈর্য নিয়ে ওদের বোঝাতে হত। নিয়ম কানুন শেখাতে হত।
এসব জটিল কাজের পাশাপাশি আমি কাস্টমারদের ফোন করে সন্তুষ্টি জেনে নিতাম। কেউ প্রথম বার রেজিষ্টার্ড হয়ে ২ মিনিট কল করতে পারতো বিদেশে। আবার বিদেশ থেকেও কল করতে পারতো। যারা রেজিস্টার করতো তাদের ইমেইল/ফোনে যোগাযোগ করতাম। মেসেঞ্জারে কল সেন্টারের মত করে নম্বর এড করে কথা বলতাম, ইমেইল করতাম। তারপর মুছে দিতাম।
ইমেইলের লিস্ট ধরে ফোন করতে বিব্রত হতাম। ও প্রান্ত থেকে ধন্যবাদ দিতে চাইতো, বখশিশ দিতে চাইতো । কেউ আবার ইমেইল নম্বর চাইতো। কখনো আমি ইয়াহু নম্বরটা দিতাম। যদিও এভাবে নিজের ইমেইল দেয়াটা নিয়মে পড়তো না।
****
আজরিন সিমির সঙ্গে পরিচয় সেই সুত্রে। মিথ্যে বলব না নামটা শুনেই একটু আগ্রহ ছিল।
আমি রাতে একদিন মেসেঞ্জারের বসে আছি। একটা রিকোয়েস্ট এলো। আমি চিনতে পারলাম। তাকে আমি ইমেইল ঠিকানা দিয়েছিলাম।
এড করলাম তাকে।
পরিচয় হল। দুই একটা কথা বলে চলে গেল। মেয়েটার প্রোফাইলে মানুষের ছবি ছিল না। একটা সবুজ গাছের ছবি। রহস্যটা আরও গভীর হয় তাতে।
মাঝে মাঝে একটু আধটু কথা হতো।
একদিন মেয়েটা নিজ থেকেই আমার সম্মন্ধে জানতে চাইল। সে বলল, আজ আমি বাংলাদেশ থেকে বহু দূরে। খুব একা । কম্পিউটারের পর্দায় আমি বাংলায় গান গাই গানটা বাজছে। আই এম ক্রাইং। আই লাভ বাংলাদেশ।
আমি অশ্রুপাতে দুর্বল মানুষ। আপন হয়ে তাকে সব জানতে চাইলাম।
সে বিস্তারিত না বলে বলল পাকিস্তানের এক ছেলের সঙ্গে তার সম্পর্ক। ওই সূত্রে সে লাহোরে। কিন্তু সমস্যা হচ্ছে খুব। সমস্যাটা কি বলল না। শুধু বলল দেশেও আসতে পারছে না । কিন্তু সে চায় দেশে আসতে। আমি তখন প্রবাস-বন্দী এক বাঙালি রমনীর কথা শুনে কষ্ট পেয়েছিলাম।
বেশ কয়েক দিন পর আমি দুশ্চিন্তাগ্রস্ত। সিমিকে সেদিন একটু স্বাভাবিক মনে হল। আমার সঙ্গে তার কথা হল নানান বিষয়ে।
সত্য কথাটা জেনেছিলাম সে দিন। তারা লাহোর থেকে ফিরে এসেছে। তার বিয়েই হয় নি। ঘটনাক্রমে মেয়েটার বাবা পাকিস্তানে চাকুরী করত। বাবার বন্ধুর ছেলে মুস্তফা। লম্বা, সুদর্শন সেই ছেলের সঙ্গে সিমির প্রেম হয়। সিমির আত্মীয়দের কেউ ওখানে মধ্যস্ততা করছিল। কথা ছিল বেড়াতে যাবার ছুতোয় সব ঠিক ঠাক হবে।
একটা মেয়ের পক্ষ এভাবে পাকিস্তান বিয়ে দিতে আগ্রহী এটা মেনে নিতেই সময় লাগল, তবে জানলাম শেষ পর্যন্ত বিয়েটা হয় নি।
মেয়েটার মন বলতে বলতে খারাপ হয়েছিল। আমি সেটা ভাল করতে চাইলাম। সঙ্গে হালকা কথা বলছিলাম। উপদেশ দিচ্ছিলাম। আর মজা করছিলাম যাতে এসব সে ভুলে যায় ।
কথায় কথায় সে উর্দু শব্দ বলত। আমি শব্দের অর্থ জিজ্ঞেস করতে থামাতাম। এক সময় সে গোলাম আলীর চুপকে চুপকে গানের লিঙ্ক দিল। ব্যাখ্যা করল। সে যে ভাল মুভি দেখতো জানালম।
একবার আমাকে বলল, সাইফ আমাকে ফোন কর।
আমি ফোন করি। তখন রাত ৩ টা বাজে। আমার ঘরটা ছোট্ট। পাশের ঘরের শব্দ শোনা যায়। কোন বিষয় ছাড়াই কথা হয় । সেই বলেছিল ঢাকায় তার বন্ধুদের কথা। কোন ইউনিতে পড়েছে।কি খেয়েছে আর খায় নি। সে ভাল রান্না পারে এসব। এর পরে সে প্রায়ই কথা বলত।
আমি দীর্ঘক্ষণ কথা বলায় অভ্যস্ত । তবুও মেয়েলি কথায় বোর হয়ে যেতাম।
আমাদের বাসয় তখন ল্যাণ্ডফোন এল। আমি একটা লাইনের প্যারালেল আমার রুমে নিয়েছিলাম।
এক রাতের ঘটনা মনে আছে আমি বিছনার ভিতর ফোন নিয়ে শুয়ে তার গল্প শুনছি। কখন কথা শুনতে শুনতে ঘুমিয়েছি জানি না। দেখি ফোনের হ্যাণ্ডসেটটা সকালে মাটিতে ঝুলছে।
এক সময় মেয়েটা তার শৈশবের কথা বলতো। তার বাবার কথা বলতো। মেয়েটার বাচন ভঙ্গী ছিল আদুরে ধনীর সন্তানদের মত । কিছু বুঝতোও না। আহ্লাদী কণ্ঠ সে আমাকে সে জোর খাটাতো।
একদিন সে নিজ থেকেই তার ছবি পাঠায় । ছবিটা দেখে আমি কিছুটা আশাহত হয়েছিলাম। এরপর থেকে আমাকে সে অনলাইনে এসেই নক করত। দৈনিক স্ট্যাটাস দিত। আর ছবি পাঠাতো প্রতিদিনই। আমি ছবি না তুললেও সে পীড়াপীড়ি করত ছবি দিতে।
আমার তখন সুমনার সঙ্গে সম্পর্ক চলছে আবার কাটাকাটি চলছে । মনে একটা অপরাধ বোধ জাগছিল। আমি এক সময় ঠাণ্ডা গলায় সিমিকে বললাম, সিমি আমি আসলে অন্য আরেকটি মেয়ের দিকে দুর্বল। সুতরাং যদি কিছু মনে না কর, শুধু বন্ধুত্বে থাকো।
সে যখন ওটা শুনলো সে চিৎকার করে বলল, হোয়াই ডিডন্ট ইউ টেল মি বিফোর?
তারপর মন ভার করে বলল, সে আমাকে "লাভ" করে। টেলিফোনে সে চুমু খেল। বলল, পৃথিবীতে ওর চেয়ে আমাকে কেউ বেশি লাভ করতে পারে না। এটা সে প্রমাণ দেবে।
তখন রাত চারটা। আমি খুব সামলে বলেছিলাম, দেখো আমি তোমার সঙ্গে সিম্পলি ফ্রেণ্ডশীপ চেয়েছি। এসব পার্সনাল ডিটেইল না বললে কি হয়।
আর এমন যদি হতো আমি বলতাম, সিমি আই লাভ ইউ। আর ঘটনা লুকাতাম। তাহলে না হয় আমাকে দোষ দিতে।
মেয়েটির গলা চড়তে থাকল। সম্ভব হলে ফোনের ওপাশ আমার বুকে আঁছড়ে কাঁদে আর কি।
সে বলল, সাইফ, আমি দেখতে আগলি। আমার চেহারা কাল, আমি মোটা আর বেটে । আমি যদি তোমাকে ইমেইলে সুন্দর মেয়েদের ছবি সেন্ড করতাম। তাহলে তুমি পুরুষ । ঠিকই আমাকে ভালবাসতে।আমি ট্র্যাশ, আমার রূপ নাই। আমার কিছু নাই। ইউ বাস্টার্ড মেইল রেইস।
ওর গালি গালাজ বাড়ছিল। আর সে কি যে বললো নিজেও জানে না। বলল, পাকিস্তানের ঘটনা। সেখানে ..এমন হয়েছে। দুর থেকে ভালবাসছে। সে ফ্যামিলি রাজি করিয়েছে। সামনা সামনি দেখে তাকে আর পছন্দ করে নি।
তার অনেক শেষ কথা হল আমি এক পুরুষ!
আমার তখন আর বোঝানোর মত ধৈর্য ছিল না। বললাম,
শাট আপ, ডোন্ট কল মি এগেইন। আমি টায়ার্ড।
হ্যা, আমি মেইল, তোমার ছবি দেখার পর ভালো লাগে নাই। লাগে নাই। তো কি হয়েছে? দুনিয়া তো বিউটি নির্ভর। আমি অন্যদের মত। সো হোয়াট?
ও পাশে ফোন ভাঙার শব্দ হল।
সে আর আমাকে ফোন করল না।
ইমেইলও না।
মেসেঞ্জারে ডিলিট করে দিল।
আমি এর পর নিজ থেকে একটা দীর্ঘ ইমেইল দিয়েছিলাম। সরি বলে।
মাথা গরম হয়ে আমি গালি দিয়েছিলাম তাকে। এমন কি স্লাট বা নষ্ট মেয়ে বলে ফেলেছিলাম।
সে ইমেইলে আমাকে ছোট উত্তর দিয়েছিল,
সাইফ, আই স্টিল লাভ ইউ। ইউ আর মাই হার্ট
আমি বললাম, সিমি, ইমোশনাল হয়ো না। ফোন ধরো। কথা আছে। আমার এই বন্ধুত্বটা নষ্ট করো না। ভালবাসা না হলেও সব ঠিক থাকে, সিমি।
সে বলল, তাইলে, তুমি আমার সঙ্গে দেখা কর।
আমি অনেক ভাবলাম। এর ভাল মন্দ দুটোই। দেখা করলে প্রবলেম আরো বাড়বে।
******
রাতে ফোন করলাম।
সে বলল, একটা কথা তোমাকে বলি নি, সাইফ।
---কি কথা
---আমি গতকাল রেপড হয়েছি
--মানে?!
---আমার বুকে পিঠে আঁচড়ের দাগ। ভিতরটা জ্বলছে। কী তীব্র তার যন্ত্রনা। আমার বাড়িতে মা একলা থাকে। মা ছিল না। আর তার এক কলিক এসেছিল। দরজা খুলতেই সে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় আম্মার রুমে। আমি শক্তিতে পারি নি, সাইফ
বলেই সে কাঁদতে লাগল।
আমি শকড হলাম।
বললাম, তারপর?
সব শুনে আমি অস্ফুট স্বরে বলেছিলাম, এই যুগে, এই ঢাকা শহরের মত উজ্জ্বল নগরীতে এমন ব্রুটালিটিও হয়!
সে বলল, আমি অসুন্দর বলে সারাজীবন নিরাপদ ভেবেছি নিজেকে। রাতে বাড়ি ফিরতে আমাকে কেউ শিষ বাজাতো না। কেউ প্রেম পত্র ছুঁড়তো না।এমন কি গাউছিয়ার ভিঁড়ে অন্য মেয়েরা যখন সতর্ক থাকতো। আমাকে কেউ ছূঁতে চাইত না।
এস শুনতে আমার খারাপ লাগছিল।
সে বলে চলল, সাইফ। কিন্তু আমি খুব অহংকারী হয়েছি, অন্তত: একটা পুরুষ তো আমাকে ভোগ করতে চাইল!
আমার কথা থেমে যাচ্ছিল।
সিমি শুকনো শান্ত কণ্ঠে বলেছিল,
---সাইফ। এসব ঘটনা বললে, সবচেয়ে প্রিয় যে পুরুষ সেও চলে যায়। তুমি আমাকে ভালই বাসনি। তুমি তো যাবেই। তুমি যাও । তবে প্লিজ তুমি ফোনটা ধরে রাখো। আমি সুন্দর করে আমার রেপ হওয়ার ডিটেইল বলি তুমি যাতে আমাকে অনেক ঘৃণা করতে পার। একটা রাস্তার নষ্ট মেয়ে বলে ভাবতে পার।
আমি ফোন রেখে দিতে চাইলাম।
কিন্তু ওপাশ থেকে সে শ্লেষ্মা মিশ্রিত গলায় ঘটনা বলতেই থাকল কি করে তার জামাটা ছিঁড়ে ফেলা হল, কি করে সে দানবটাকে থামাতে পারল না। আমি এরকম নির্মম ঘৃনা ঘটনা আগে শুনিনি। তবে শুনতে একসময় সেটা আর খারাপও লাগছিল না।
****
অনেক দিন পর সুমনাকে বাসার সামনে ড্রপ করে কার্জন হলের সামনে দিয়ে ফিরছিলাম।
সিমির ফোন নম্বর ভেসে উঠল। একটা কণ্ঠ শুনতে পেলাম। সাইফ, আই এম স্টিল ফ্রি ফর ইউ । ইউ মিট মি এণ্ড টেইক মি। ডু এজ ইউ উইশ। ইউ ডোন্ট নিড টু পে মি এনি থিং।
ওটা ছিল আমার সঙ্গে সিমির শেষ ফোন।
----
ড্রাফট ১.০
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৯
স্বদেশ হাসনাইন বলেছেন:
মানসিক টানাপোড়েনটা কাছ থেকে দেখেছি। কখনো সমাধান খুঁজে পাই না। একটা করে বাতি জ্বলে একটা করে নেভে। যে যার মত ভাল থাকে - দিন শেষে নিজেদের মতই স্বার্থপর হয়ে যাই,
@হামা, টু-দা পয়েন্ট পাঠে মুগ্ধ
২|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:১৬
শেয়ার পাগল বলেছেন: love means never having to say u r sorry
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০০
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ, শেয়ার পাগল
৩|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৩০
স্রাবনের রাত বলেছেন: সুন্দর
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০০
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ স্রাবনের রাত
৪|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৬
ফারুক রহ্মান বলেছেন: আমি খুব কেদেছি.........ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা :-< :-< :-< :-< :-< :-<
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০১
স্বদেশ হাসনাইন বলেছেন: Click This Link
৫|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০১
চর্যা পদ বলেছেন: গল্পটা পড়ার পর মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেছি, শুরু থেকে শেষ পর্যন্ত এত চমত্কার গাঁথুনি! শেষ পর্যন্ত চোখটা ভিজলই।
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩৭
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ চর্যাপদ।
এরকম মন্তব্য খুব উৎসাহ দেয়।
৬|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০৯
রুদ্রপ্রতাপ বলেছেন: দারুণ! দারুণ লিখেছেন! আমি অভিভূত!
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩৮
স্বদেশ হাসনাইন বলেছেন: রুদ্রপ্রতাপ, আপনার মন্তব্যে আমি আপ্লুত
কৃতজ্ঞতা
৭|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১০
ময়নামতি বলেছেন: সেরা দশে আপনার নাম না দেখে আমি হতাশ হয়েছি,
জিসান শাহ ইকরামের পোস্টে এ বিষয়ে একটি কমেন্ট করেছি আশা করি দেখবেন।
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০৭
স্বদেশ হাসনাইন বলেছেন:
ময়নামতি, আমি পোস্টের কমেন্টটি পড়ছি আর সবিনয়ে ধন্যবাদ জানাই এভাবে আমাকে মনে করার জন্য। এই যে আপনি আমাকে মন করছেন, আমি আপনার লেখা মনে রাখছি এখানেই ব্লগের সেরা প্রাপ্তি পেয়ে গেছি।
সেরা ব্লগার নির্বাচনকে নিছক টোকেন উপহার বলে আমার মনে হয়।
একটা বড় কম্বল আমাদের শীতে বাঁচায় আর একদিন রাতে শত শত পশমের মধ্যে প্রতিযোগিতা হল যে কোন পশমটি একা উত্তাপ দেয় বেশী, এরকমই শোনায় কোন ব্লগার সেরা প্রশ্নটি।
প্রতিযোগিতা কে বেশি গুরুত্ব দিলে সমস্যা আছে। এখন যেমন আপনি আমি হিসাব না করে মনের আনন্দে লিখি । তখন বারটা বাজবে। কোচিং ক্লাস করে ভাল ছাত্র বানানোর মত, এইখানে সেরা ব্লগার তৈরী হয় নামে সাইনবোর্ড ঝুলতে পারে। আর কে সেরা কে সেরা না এই নিয়ে মাথা নষ্ট হবে ...
৮|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১৪
নষ্ট কবি বলেছেন: চমৎকার
পুরুষ আমি ও
সুন্দরের পেছনে ছুটি
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০৮
স্বদেশ হাসনাইন বলেছেন:
আন্তরিক ধন্যবাদ @ নষ্ট কবি
৯|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লিখেছেন।
এক জায়গায় একটু খটকা লাগলো, 'সাইফ, আই এ্যাম ফ্রি ফর ইউ।' মেয়েটার প্রতি সাইফের কোনো আকর্ষণ আছে এটা গল্পে দেখানো হয় নি, ওর ছবি পাওয়ার পর থেকে। হঠাৎ মেয়েটার এ কথা বলার কারণ কী? আর বুঝতে পারলাম একবার রেপ্ড হওয়ার পরই সে প্রস্টিটিউট হয়ে গেছে।
শুভকামনা।
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩৬
স্বদেশ হাসনাইন বলেছেন:
অন্যদের কাছে ক্ষমা চেয়ে, এই মন্তব্যটির উত্তর দিচ্ছি আগে।
আমি যেভাবে ভেবেছি - সাইফ একসময় রাগের বশবর্তী হয়ে তাকে স্লাট বলেছিল।
এখানে মেয়েটি প্রস্টিটিউট হয়ে গেছে এটা অতি নাটকীয় হয়ে যাবে। তবে মানসিক ভাবে ভেঙে গেছে এটা স্বাভাবিক। সে বলছে যা , সাইফ, আমি এখনো তোমারই। তুমি চাইলে আমার সঙ্গে দেখা কর, আমাকে ভোগ করতে চাইলে কর। তোমার এর বদলে কোন দায়িত্ব নিতে হবে না।
যদি অন্যদেরও খটকা মনে হয় ভাবতে হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রিয় ফারিহান মাহমুদ
১০|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৯
বিডি আইডল বলেছেন: ৯ নং কমেন্টের খটকাটা আমারও...তবে অনবদ্য
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০৮
স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ বিডি আইডল।
চেষ্টা করলাম উত্তর দিতে।
১১|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩০
ঝড়ো পথ বলেছেন: আমি নতুন ব্লগার। এই প্রথম কমেন্ট দিচ্ছি আপনার গল্প পড়ে। এতো অসাধারণ লেখার গাঁথুনি খুব কম পড়েছি। শুভ কামনা।
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১১
স্বদেশ হাসনাইন বলেছেন: স্বাগতম ঝড়োপথ
প্রথম কমেন্ট পেয়ে সৌভাগ্যবান মনে করছি নিজেকে
আপনার ব্লগ জীবন আনন্দময় হোক
১২|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩৮
আকাশ মামুন বলেছেন: আমি পরাজিত হতে ভালবাসি .তারমানে এই নয় জেতার ক্ষমতা রাখিনা .কথাটা মেয়েটার বেলায় শেষতক সত্য হল না ।পড়তে পড়তে মেয়েটার জন্য করুনার দৃষ্টি প্রসারিত হতে থাকবে পাঠকের
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১৪
স্বদেশ হাসনাইন বলেছেন:
আরেকটা একটা খুব ভাল কমেন্ট পেলাম
এখানে দু ভাবে গল্পটা শেষ করা যেত। প্রথমত: মেয়েটাকে কোন ভাবে জয়ী দেখাতে। আর এখন যেটা আছে, সেখানে একটা দ্বন্দ্বই এসেছে। ফলে পাঠকের আত্মশুদ্ধির প্রয়োজনে কষ্টটুকু পূন:পুণিক দশমিকের মত বাড়তে সুযোগ দিচ্ছি।
১৩|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১৭
অণুজীব বলেছেন: সে বলে চলল, সাইফ। কিন্তু আমি খুব অহংকারী হয়েছি, একটা পুরুষ তো আমাকে ভোগ করতে চাইল!
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৩
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ
১৪|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৬
আরমানউজ্জামান বলেছেন: গল্প হলে এককথায় অসাধারন লিখুনি, সত্য হলে ভীষন কষ্টের, সর্বপরি আপনি খুব ভাল লেখেন
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৪
স্বদেশ হাসনাইন বলেছেন: কৃতজ্ঞতা, আরমানউজ্জামান
১৫|
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৩
েভােরর স্বপ্ন বলেছেন: রেপ হওয়ার পর মেয়েটির মানসিক টানাপোড়েন চমৎকার ভাবে ফুটিয়েছেন... একটা পুরুষ তো আমাকে ভোগ করতে চাইল! .........
অথচ সে কাঁদছিলো, অথচ সে ঢাকার মত 'উজ্ঝ্বল' শহরের নিষ্ঠুরতা দেখে আহত হয়েছিলো...... দারুন লাগল.. দারুন...
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৪
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ ...আপনাকে
১৬|
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৭
জিসান শা ইকরাম বলেছেন: গল্পকার হিসেবে লেখক আরেকবার প্রমান করলেন পাঠককে কিভাবে বাধ্য করা যায় গল্প পড়তে। অসাধারণ। শুভ কামনা অনেক অনেক।
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৫
স্বদেশ হাসনাইন বলেছেন:
সবিনয় ধন্যবাদ, প্রিয় ব্লগার
১৭|
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৬
সোমহেপি বলেছেন: হাহ!
মনখারাপের পর
মন সে কাপছে থরথর!
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৬
স্বদেশ হাসনাইন বলেছেন:
সোমাহেপি ,
আন্তরিক ধন্যবাদ,
মন্তব্যে ভাললাগল।
১৮|
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৩
সানজিদা হোসেন বলেছেন: বরাবরের চেয়েও একটু বেশি সুন্দর।
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩০
স্বদেশ হাসনাইন বলেছেন:
আপনার মন্তব্যে ভরসা পেলাম, সানজিদা
ধন্যবাদ
১৯|
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৪
দুরন্ত জেসি বলেছেন: অসাধারণ।
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩০
স্বদেশ হাসনাইন বলেছেন: সবিনয় ধন্যবাদ, জেসি
২০|
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫৫
ফয়সাল রকি বলেছেন: অস্থির রকমের চমৎকার। +++
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩২
স্বদেশ হাসনাইন বলেছেন: অস্থির রকমের চমৎকার।
অস্থির রকমের
অস্থির রকমের
অস্থির রকমের
২১|
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৮
সায়েম মুন বলেছেন: এই গল্পে বলার মত কোন ভাষা খুঁজে পাচ্ছি না প্রিয় ব্লগার। গল্পটা পড়ার পর বহুমূখী প্রতিক্রিয়া হচ্ছে। এখানেই গল্পকারের সার্থকতা।
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩৩
স্বদেশ হাসনাইন বলেছেন:
বহুমূখী প্রতিক্রিয়া
সুন্দর মন্তব্য
সায়েম
২২|
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৯
দারাশিকো বলেছেন: সুন্দর লিখেছেন। বর্ণ বাস্তবেই খুব গুরুত্বপূর্ন বিষয়, বিশেষ করে প্রেমে - এটা অস্বীকার করার ক্ষমতা সবার থাকে না।
মেয়েটার জন্য খারাপ লাগে, এমন পরিণতি যেন বাস্তবে না হয়।
ভালো থাকুন স্বদেশ হাসনাইন ![]()
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩৫
স্বদেশ হাসনাইন বলেছেন: আপনার সুচিন্তিত মন্তব্য
ভাল লেগেছে, দারাশিকো
২৩|
২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩৪
সাইফুল ইসলাম নিপু বলেছেন: ঝামেলা সর্বত্র
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪২
স্বদেশ হাসনাইন বলেছেন: ঝামেলা সর্বত্র
২৪|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৬
জলমেঘ বলেছেন: কিছুই বলার নেই। ভাবান্র জগতে আলোড়ন ফেলে দেয়ার মতো একটি লেখা। লেখককে ধন্যবাদ এমন একটি লেখা পোস্ট করার জন্য।
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৮
স্বদেশ হাসনাইন বলেছেন:
জলমেঘ, আপনিও ভাল লেখেন। একজন গল্পকারের কাছ থেকে ভাল লাগা জানা খুব উৎসাহব্যঞ্জক।
২৫|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০২
রোকন রাইয়ান বলেছেন: সিমির জন্য দু:খ লাগল...
পুরুষ অনেক ভালো বাসলেও এই শুনে চলে যায়..
সিমির বুঝা 'পুরুষ'কে খাট করে দেখার উপায় নেই আমাদেরও..
সমাজে এটাই বাস্তব...
অনেক ভালো লাগলো... ধন্যবাদ কবি..
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫৩
স্বদেশ হাসনাইন বলেছেন:
রোকন রাইয়ান
আপনার পাঠের উপলব্ধিটা আমি টের পাই।
যে কথাগুলো গল্পে বলেছি তাকে অল্প কথায় বলে দিলেন
২৬|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫৯
মিরাজ is বলেছেন: আপনার গল্প কবিতা নিয়ে বলার যোগ্যতা আস্তে আস্তে হারিয়ে ফেলছি মনে হয়।
অসম্ভব সুন্দর করে লিখেছেন। সহজ, সরল কিন্তু কঠিন কিছু কথা।
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫৩
স্বদেশ হাসনাইন বলেছেন:
সবিনয় কৃতজ্ঞতা
পড়ার জন্য অনেক ধন্যবাদ মিরাজ
২৭|
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:০৮
সুপান্থ সুরাহী বলেছেন:
তবে শুনতে একসময় সেটা আর খারাপও লাগছিল না।
এমনটা সবসময় হয়? যারা করে তারা তো রুচিহীন...
গল্পটা ভাল লাগল...
আর কর্পোরেট ভালবাসার যুগে সিমির ভাগ্যটা এমন হল কেন? এখন তো পৃথিবী সব সমার করে দেখছে! তবুও এই ব্যবধানটা কেন থেকে গেল?
আর সবশেষে...
ইউ ডোন্ট নিড টু পে মি এনি থিং।
চরমভাবে আহত করল...
আর গল্পের মূল চরিত্র সাইফ আমি নাতো!
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১২
স্বদেশ হাসনাইন বলেছেন: এই হল সুপান্থর কমেন্ট। এরকম কমেন্টের জন্য নিজের ব্লগে নিজেকে আসতে হয়
-
আর সাইফ তো নিজে জানে এটা তার ঘটনা কিনা ![]()
২৮|
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:১০
সুপান্থ সুরাহী বলেছেন:
*সমান
২৯|
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৯
ভিয়েনাস বলেছেন: গল্পের নাম নষ্ট মেয়ে .... সিমি দেখতে কুৎসিত অসুন্দর তাই নাকি রেপড হয়েছে সেই জন্য ? সিমির শেষ ফোনলাপে নষ্ট মেয়ের ইংগিত আছে ?? সাইফ কি সিমিকে নষ্ট মেয়ে ভাবছে ??
তবে সব কিছু মিলিয়ে সিমির বদ্ধমুল ধারনাকে আমরা উপেক্ষা করতে পারিনা । এটা আমাদের সমাজে অহরহ হচ্ছে ।
আপনার গল্প অনেক ভাবনার উদ্রেক করছে
সুন্দর গল্প ভালো লাগলো ।
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৫
স্বদেশ হাসনাইন বলেছেন: আসলে গল্পের নামটি নষ্ট মেয়ে না হয়ে অন্য কিছু হতে পারতো। কি হতে পারতো ভেবে দেখি নি।
যে প্রশ্ন গুলো করলেন, সেগুলো প্রশ্ন হয়েই অনেক ভাবায়।
৩০|
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:১৭
রেজওয়ান তানিম বলেছেন: অন্যরকম প্লট । ভাল লাগল ।
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৭
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ তানিম
৩১|
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩৮
ত্রাতুল বলেছেন:
অসম্ভব সুন্দর একটা গল্প!
একটা কথাও অতিরিক্ত মনে হয় নি, একটা কথাও কম মনে হয় নি।
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৭
স্বদেশ হাসনাইন বলেছেন: ত্রাতুল, মনযোগী পাঠের জন্য ধন্যবাদ দিয়ে যাই।
৩২|
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫২
সাধারণমানুষ বলেছেন: অসাধারণ
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৮
স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাঙ্কস
৩৩|
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৮
শায়মা বলেছেন: ![]()
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:১০
স্বদেশ হাসনাইন বলেছেন: ![]()
৩৪|
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৪
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: জটিল লিখেছেন!
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:১২
স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাঙ্কস
বলতেই হল অদ্ভুত নিক আপনার, সেই সঙ্গে ওয়া ওয়া প্রোপিক।
৩৫|
২৫ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৭
ক্ষুধার্ত বলেছেন: কিছু বলতে পারলামনা
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৩
স্বদেশ হাসনাইন বলেছেন: ক্ষুধার্ত! অনেক ধন্যবাদ আপনাকে
৩৬|
২৫ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১৭
নিমা বলেছেন: লেখাটা অনেক ভিতরে গিয়ে স্পর্ষ করার মতো...
মুগ্ধপাঠ
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৫
স্বদেশ হাসনাইন বলেছেন: নিমা
পাঠে মুগ্ধতা
৩৭|
২৫ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪৪
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: পড়ে রেখেছিলাম, ১৯তম ভাল লাগা দিয়ে গেলাম ![]()
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৬
স্বদেশ হাসনাইন বলেছেন: পড়া আর এভাবে ভাললাগা বলে যাওয়া খুব ভাল লাগল।
৩৮|
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৪
সুপান্থ সুরাহী বলেছেন:
আর সাইফ তো নিজে জানে এটা তার ঘটনা কিনা ![]()
পাওয়ার বাউন্স... পাওয়ার হুক... সুপার টাইমিং এন্ড ফোর...
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৭
স্বদেশ হাসনাইন বলেছেন: তবুও তো এটা সাইফেরই গল্প
৩৯|
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৪
সুপান্থ সুরাহী বলেছেন:
সাইফেরই তবে এটা যে আমি সাইফ না সেটা শিউর...
তাই কবিকে জানাই ধন্যবাদ...
২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৮
স্বদেশ হাসনাইন বলেছেন: ............. এখানে সাইফ কে অভিযুক্ত করা হয় নি কিন্তু। আর নামের মিল ছাড়া এখানে কিছু নেই।
৪০|
২৯ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৫৪
শোশমিতা বলেছেন: আগে আরেকবার অফলাইনে পড়েছি, এখন আবার পড়লাম, একেবারে বাস্তব মনে হচ্ছে।
মন ছুয়ে যাওয়া অসাধারণ গল্প!
২৯ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৬:১৫
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ শোশমিতা
৪১|
২৯ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৮
anisa বলেছেন: অসম্ভব ভালো একটা লেখা দাদা !
সিমি কে দিয়ে কি বোঝাতে চেয়েছেন গল্পকার
ভালবাসা কি সুন্দর অসুন্দর মানে ?
কি জানি একটা মন খারাপ লাগা রয়ে গেল !
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:১৯
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ ..আনিসা
৪২|
০৭ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:২৩
বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: অ্যান্টেনার উপর দিয়ে গেলো না দেখে অবাক হলাম। তবে চিন্তার অনেক খোরাক আছে, ব্যাস্ততায় চিন্তা করার সময় নেই। নষ্ট সিমি নয়, নষ্ট আমরা, আমাদের সমাজ।
৪৩|
০১ লা সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:৩৬
তাপস চন্দ্র বর্মন বলেছেন: অসাধারণ!!!!!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩০
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ তাপস চন্দ্র বর্মন
৪৪|
১৭ ই মে, ২০১৩ রাত ৮:১৯
লিযেন বলেছেন:
নষ্ট সিমি নয়, নষ্ট আমরা, আমাদের সমাজ।
সহমত @ বিতর্কিত উন্মাদ মানব
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯
স্বদেশ হাসনাইন বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:১৬
হাসান মাহবুব বলেছেন: দুটো লাইন, খুব ভারি দুটো লাইন ভারাক্রান্ত করছে মনকে,
সে বলে চলল, সাইফ। কিন্তু আমি খুব অহংকারী হয়েছি, একটা পুরুষ তো আমাকে ভোগ করতে চাইল!
অথচ সে কাঁদছিলো, অথচ সে ঢাকার মত 'উজ্ঝ্বল' শহরের নিষ্ঠুরতা দেখে আহত হয়েছিলো। তারপরেও সে অহংকারী হয়েছিলো।
গল্পে এধরনের মানসিক টানাপোড়েন খুব ভালো লাগে, ভাবায়!