| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'বাংলাদেশ-এ' বনাম 'ইন্ডিয়া-এ' এর দ্বিতীয় একদিনের ম্যাচে একটা মজার ঘটনা ঘটেছে। এর আগে কোনো ম্যাচে এরকম ঘটেছে কিনা আমার জানা নেই। এ ম্যাচে 'বাংলাদেশ-এ' দল 'ইন্ডিয়া-এ' দলকে মাত্র ১৮৭ রানে গুটিয়ে দেয়। মজার ব্যপার হল এর পিছনে কৃতিত্ব মাত্র ৪ জন বাংলাদেশির। আর বাকি ৭ জনের কারোরই কোনো উইকেটে অবদান নেই। তারা হলেন রুবেল হোসেইন, নাসির হোসেইন, লিটন কুমার দাস এবং আল-আমিন হোসেইন। প্রতিপক্ষের ১০টি উইকেটের মধ্যে ৫টি তে অবদান রয়েছে উইকেট রক্ষক লিটন দাসের, এর মধ্যে ২টি কট বিহাইন্ড এবং ৩টি স্ট্যাম্পিং। ২টি কট বিহাইন্ডের মধ্যে ১মটি রুবেল হোসেইনের বলে এবং অন্যটি নাসির হোসেইনের বলে, এবং ৩টি স্ট্যাম্পিংয়ের ৩টিই হয়েছে নাসির হোসেইনের বলে। আর বাদ বাকি ৫টি উইকেটই হয়েছে বোল্ড। তারমধ্যে রুবেল হোসেইন নিয়েছেন ৩টি, নাসির হোসেইন ১টি এবং আল-আমিন হোসেইন ১টি।
আমার জানামতে এটিই একমাত্র ইনিংস যেখানে প্রতিপক্ষের কোনো উইকেটে গ্রাউন্ড ফিল্ডারদের কোনো অবদান নেই। এর আগে কোনো ম্যাচে এরকম ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই।
##বিঃদ্রঃ আমার জানার বাইরে অনেক কিছু থাকতে পারে।
©somewhere in net ltd.